রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

নবীগঞ্জে উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত -সভাপতি ও কোষাধ্যক্ষ পদে বিরল দৃষ্টান্ত

শাহরিয়ার আহমেদ,নবীগঞ্জ প্রতিনিধি নবীগঞ্জে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির ২০২৬ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ ডিসেম্বর, মঙ্গলবার নবীগঞ্জ ডাকবাংলায় সাংবাদিকদের এই নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনের শুরুতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এ উপলক্ষে প্রেসক্লাবের উদ্যোগে তাঁর রূহের মাগফিরাত কামনায় […]

প্রতিনিধি ডেস্ক

০২ জানুয়ারী ২০২৬, ১৬:২৮

শাহরিয়ার আহমেদ,নবীগঞ্জ প্রতিনিধি

নবীগঞ্জে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির ২০২৬ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ ডিসেম্বর, মঙ্গলবার নবীগঞ্জ ডাকবাংলায় সাংবাদিকদের এই নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচনের শুরুতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এ উপলক্ষে প্রেসক্লাবের উদ্যোগে তাঁর রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

 মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রকিব হাক্কানি। শোকের প্রতীক হিসেবে উপস্থিত সকলেই কালো ব্যাজ ধারণ করেন।

তফসিল অনুযায়ী সকাল ১১টায় ভোটগ্রহণের কথা থাকলেও সাড়ে ১১টা থেকে ভোটগ্রহণ শুরু হয় এবং তা শেষ হয় দুপুর ২টা ৩০ মিনিটে। মোট ৪৮টি ভোটের মধ্যে ৪২টি ভোট গ্রহণ সম্পন্ন হয়।

ভোটের মাধ্যমে সভাপতি পদে মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার এম. এ. বাজিত ও সিনিয়র সাংবাদিক এস. আর. চৌধুরী সেলিম সমান সংখ্যক ২১টি করে ভোট পান। একইভাবে কোষাধ্যক্ষ পদেও দৈনিক সকাল এর নবীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার আহমেদ শাওন ও সাগর মিয়া সমান সংখ্যক ২১টি করে ভোট লাভ করেন।

পরবর্তীতে পারস্পরিক সমঝোতা ও সিনিয়র সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ ভূমিকার মাধ্যমে উভয় পদে প্রার্থীদের ৬ মাস করে দায়িত্ব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। যা নবীগঞ্জ প্রেসক্লাবের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত।

এছাড়া ৬টি পদের বিপরীতে ২৫ জন প্রার্থীর মধ্যে সহ-সভাপতি পদে দৈনিক জালালাবাদ নবীগঞ্জ প্রতিনিধি শাহ সুলতান আহমদ, সাধারণ সম্পাদক পদে দৈনিক কালের কণ্ঠ নবীগঞ্জ প্রতিনিধি মো. আলমগীর মিয়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে ঢাকা প্রতিদিনের নবীগঞ্জ প্রতিনিধি জুয়েল আহমদ নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্য পদে ১২ জন প্রার্থীর মধ্যে ৮ জন নির্বাচিত হন। তারা হলেন—

গৌছুজ্জামান চৌধুরী, উত্তম কুমার পাল হিমেল, নিজামুল ইসলাম চৌধুরী, ফখরুল আহসান চৌধুরী, এম. এ. মুহিত, আনোয়ার হোসেন মিঠু, এম. মুজিবুর রহমান ও নাবেদ মিয়া।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মো. ফজলুর রহমান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরী এবং নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য অলিউর রহমান অলি।

নির্বাচন পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম ও সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী।

এছাড়া হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য রিংকু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন আহমেদ চৌধুরী, সদস্য নায়েব হোসাইন এবং দৈনিক অবজারভার-এর জেলা প্রতিনিধি সৈয়দ মশিউর রহমান নির্বাচন কার্যক্রমে সহযোগিতা করেন।

সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ায় প্রেসক্লাবের পক্ষ থেকে নির্বাচন কমিশনারদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান সেফু, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমেদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ, সমবায় দল হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সাহেল আহমদ, মাসুক মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমেদ, জামায়াতে ইসলামী নেতা সোহেল আহমদ, শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, রুবেল মিয়া, আনন্দ নিকেতনের সভাপতি জাহাঙ্গীর বখত চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।

এ নির্বাচনকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও […]

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ২২:০৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও আলম।

আজ বুধবার দুপুরে সরেজমিনে ভুক্তভোগী প্রবাসী তারেক রহমানের বাড়িতে গেলে তারা অভিযোগ করে বলেন। বাড়ির কাজ করার জন্য ইট ও রড নিয়ে আসার সময় অভিযুক্তরা বাঁধা দেয়। এসময় তারা আমাদের জায়গা দিয়ে বাড়ির পেছনে অবস্থিত জলাশয়ে যাওয়ার রাস্তা দাবি করেন।

পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ীর পূর্ব পাশের দেয়াল ভেঙে তাদের রাস্তা দেওয়া হয়। আজ তাদের বাড়ির সামনে দিয়ে শ্রমিকরা আসার সময় তারা বাধা দেয় ও গালাগালি করলে শ্রমিকরা ফিরে যায়। পরে আমরা বিষয়টি জানতে গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করে এবং অসুস্থ দেরাজ প্রামানিককে ধাক্কা দেয়।

এসময় তারা আরো বলেন, আনসার প্রামাণিক ও তার ছেলেরা এখন বাড়ির মাঝ দিয়ে রাস্তা চায়। নাহলে তারা আমাদের বাঁড়ি করতে দিবে না। এছাড়া লোক মারফত আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করেছে, টাকা দিলে আর বাধা দিবে না।

এই ঘটনায় আনসার প্রামাণিক ও তার ছেলে আল মাহমুদ ও রোশনাই বলেন, আমাদের জায়গা দিয়ে রাস্তা হয়েছে তাদের বাড়ি দিয়েও রাস্তা দেয়ার কথা ছিল এবং সেই মোতাবেক খুঁটি লাগানো ছিল। এখন বাড়ির মাঝখান দিয়ে রাস্তা না দিলে আমরা যেতে দেবো না।

সারাদেশ

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি […]

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি ম্যাজিক প্যারাডাইস পার্কসংলগ্ন একটি জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীম আর ফেরেনি। পরিবারের অজান্তে সে তার মায়ের একটি আইফোন নিয়ে বের হয়েছিল। দীর্ঘ সময় খোঁজ করেও সন্ধান না পাওয়ায় সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তার মা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের নিখোঁজের তথ্য জানালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ও শিক্ষার্থীরাও বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এর মধ্যে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদূরের জঙ্গলে পাঞ্জাবি পরা অপ্রতীমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরিবারের দাবি, মায়ের আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতীমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘মোবাইল ফোনের জন্যই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা অনেকটা নিশ্চিত।’ আটক তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপ্রতীমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।