সানজিদা খানম ঊর্মি, গবি সংবাদদাতা:
ইস্পাহানি প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের শেষ দল হিসেবে সেমিফাইনালে পা রাখলো গণ বিশ্ববিদ্যালয় (গবি)। হ্যাট্রিক গোল করে ম্যাচ সেরা হয়েছেন রাফায়েল টুডু।
সোমবার (৮ ডিসেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (গোবিপ্রবি) ৪-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে গণ বিশ্ববিদ্যালয়।
ম্যাচের প্রথমার্ধে ২টি গোল করে শুরুতেই এগিয়ে যায় গণ বিশ্ববিদ্যালয়। গণ বিশ্ববিদ্যালয়ের হয়ে একাই ৩ গোল করেন রাফায়েল টুডু এবং ১টি গোল করেন আরাফাত মিয়া। অপরদিকে শেষার্ধে পেনাল্টি শুট থেকে গোপালগঞ্জ বি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১ টি গোল করে। এতে ৪-১ গোলের ব্যাবধানে জয় নিশ্চিত করে আসরের সেমিফাইনালে পৌঁছে যায় গণ বিশ্ববিদ্যালয়।
শক্তির তুলনায় দুইদল ই প্রায় সমান সমান ছিল।
গণ বিশ্ববিদ্যালয়কে ক্লাব টিমের সাথে তুলনা করাই যায়। বাংলাদেশের ২য় স্তরের বহু লীগের প্লেয়ার গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাই গণ বিশ্ববিদ্যালয়ে খেলা নজর কেড়েছে দর্শকদের। এই জয়ে আবার শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন দেখছে গণ বিশ্ববিদ্যালয়।
সেমিফাইনালে গণ বিশ্ববিদ্যালয়ে প্রতিপক্ষ চিটাগাৎ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। সেমিফাইনালের দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে জাতীয় ফুটবল স্টেডিয়ামে।