মোঃআতেফ ভূঁইয়া,গাজীপুর সদর প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত এক আদেশে একযোগে আট থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিবর্তন করা হয়।
সবচেয়ে আলোচিত পদায়ন হয়েছে পূবাইল থানার ভাইরাল ওসি মোল্লা মো. খালিদ হোসেনকে ঘিরে। তাকে পূবাইল থানার দায়িত্ব থেকে সরিয়ে কাশিমপুর থানায় বদলি করা হয়েছে। তার স্থলে টঙ্গী পূর্ব থানার ইনস্পেক্টর (তদন্ত) আতিকুর রহমানকে নতুন ওসি হিসেবে পূবাইল থানায় নিয়োগ দেওয়া হয়েছে।
একই আদেশে আরো যেসব থানার ওসিদের রদবদল করা হয়েছে—
জিএমপি সদর থানার ওসি মোঃ মেহেদী হাসান → টঙ্গী পূর্ব থানা
টঙ্গী পশ্চিম থানার ওসি মোঃ হারুন-অর-রশিদ → বাসন থানা
কাশিমপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান → গাছা থানা
বাসন থানার ওসি মোঃ শাহীন খান → টঙ্গী পশ্চিম থানা
গাছা থানার ওসি মোঃ আমিনুল ইসলাম → সদর থানা
এছাড়া আরও বদলি করা হয়েছে—
ডিবি (উত্তর) বিভাগের মোহাম্মদ জালাল উদ্দীন মাহমুদ → কোনাবাড়ী থানা
টঙ্গী পূর্ব থানার ওসি মোঃ ওহিদুজ্জামান → ডিবি উত্তর
কোনাবাড়ী থানার ওসি মোঃ সালাহউদ্দিন → ডিবি দক্ষিণ
আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরস্ত্র পুলিশ পরিদর্শকগণকে তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে।