শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সোশ্যাল মিডিয়া

রুমিন ফারহানাকে কৃতজ্ঞতা জানালেন আরজে কিবরিয়া

জনপ্রিয় রেডিও জকি ও ইউটিউবার মো. গোলাম কিবরিয়া সরকার (আরজে কিবরিয়া) কোভিড-১৯ এর পূর্বের একটি ঘটনার স্মৃতিচারণা করে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে কৃতজ্ঞতা জানিয়েছেন। সোমবার (২৫ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে আরজে কিবরিয়া লেখেন,‘বিএনপির রুমিন ফারহানাকে নিয়ে আজ একটা কথা পাবলিকলি বলি। কোভিডের […]

রুমিন ফারহানাকে কৃতজ্ঞতা জানালেন আরজে কিবরিয়া

রুমিন ফারহানাকে কৃতজ্ঞতা জানালেন আরজে কিবরিয়া

নিউজ ডেস্ক

২৬ আগস্ট ২০২৫, ১১:২৪

জনপ্রিয় রেডিও জকি ও ইউটিউবার মো. গোলাম কিবরিয়া সরকার (আরজে কিবরিয়া) কোভিড-১৯ এর পূর্বের একটি ঘটনার স্মৃতিচারণা করে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে কৃতজ্ঞতা জানিয়েছেন। সোমবার (২৫ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন।

পোস্টে আরজে কিবরিয়া লেখেন,‘বিএনপির রুমিন ফারহানাকে নিয়ে আজ একটা কথা পাবলিকলি বলি। কোভিডের সময়ের কিছুটা আগের সময়। “আপন ঠিকানা” অনুষ্ঠানটির বয়স মাসছয়েক হবে। তখন সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হচ্ছে পরিবার ফিরে পাওয়ার ঘটনাগুলো। তুমুল আলোচনা চলছে এই অনুষ্ঠান নিয়ে। এরমধ্যে হুট করে আমার ফেসবুক পেজটা হ্যাকারের কবলে পড়ে। আমি স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিই, আমার এই পেজ মহাবিপদে। বোধহয় আর আপন ঠিকানা নিয়ে কাজ করা হবে না।’

তিনি বলেন, ‘স্ট্যাটাস দেওয়ার ১০ মিনিটের মধ্যে আমাদের এফএম-এর এক ভাই আমাকে কল করে বলেন, রুমিন আপনার পেজটির ব্যাপারে হেল্প করতে বলছেন। রুমিন ফারহানা। তিনি আমার পেজটি ফিক্স করেন। এই পেজ যদি সেদিন ঠিক না হতো তাহলে হয়তো আপন ঠিকানার গতিপথ সেখানেই শেষ হয়ে যেতো। আল্লাহ ভালো জানেন। সেদিন থেকে আজ অবধি ভদ্রমহিলার সঙ্গে আমার একবারই কথা হয়েছে। তা-ও নেক্সাস টিভিতে তাকে ইন্টারভিউ করার সময়। ইচ্ছা ছিল তার কন্যাসম মাকে দেখতে যাওয়ার, আজও সময় করে উঠতে পারিনি। রুমিন আপনাকে আমার কৃতজ্ঞতাটা জানানো হয়নি। ব্যক্তিগতভাবে জানালেও পারতাম। পাবলিকলি জানালাম কারণ আপনিও আমার আপন ঠিকানার একজন যোদ্ধা।’

তিনি আরও বলেন, ‘রাজনীতির বাইরের অসাধারণ একজন মানুষ হিসেবে আপনার প্রতি আমার শ্রদ্ধা সব সময়ই। ভালো থাকুন। খারাপ সময় কাটিয়ে উঠুন। হাসনাত আপনি-আপনারা মুখোমুখি হলে আমাদের মতো সাধারণ মানুষের ভালো লাগে না।’

সোশ্যাল মিডিয়া

রাস্তাজ আর ভেরি ভেরি পিছলা,পাবলিকস আর সাফাররিং,ইন রিইনি সিজন পাবলিকস লেগ কাঁদার মধ্যে হান্দি যায় মাননীয় স্পিকার

নিজ এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা ব্যতিক্রমী ভাষায় তুলে ধরে সংসদ সদস্য জেবা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “রাস্তাজ আর ভেরি ভেরি পিছলা, পাবলিকস আর সাফাররিং। ইন রিইনি সিজন পাবলিকস লেগ কাঁদার মধ্যে হান্দি যায়, মাননীয় স্পিকার।” তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু […]

নিউজ ডেস্ক

১৮ জুন ২০২৬, ১১:৫৯

নিজ এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা ব্যতিক্রমী ভাষায় তুলে ধরে সংসদ সদস্য জেবা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “রাস্তাজ আর ভেরি ভেরি পিছলা, পাবলিকস আর সাফাররিং। ইন রিইনি সিজন পাবলিকস লেগ কাঁদার মধ্যে হান্দি যায়, মাননীয় স্পিকার।”

তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই এটিকে সাধারণ মানুষের দুর্ভোগের সরল ও বাস্তব চিত্র তুলে ধরার প্রয়াস হিসেবে দেখছেন। বক্তব্যে তিনি বর্ষা মৌসুমে কাদাময় ও চলাচলের অনুপযোগী সড়কের কারণে স্থানীয় জনগণের ভোগান্তির বিষয়টি তুলে ধরেন এবং দ্রুত সংস্কারের দাবি জানান।

সোশ্যাল মিডিয়া

পাটওয়ারী-সারজিসের গাড়ি বহরে লীগের জয় বাংলা হয়েছে,আরও বেশি বেশি আ.লীগের পাশে থাকুন, দোচন খান: ইলিয়াস

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সফরকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে, এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। পোস্টে আরও বলা হয়, এ ঘটনাকে আওয়ামী লীগের প্রতি জনসমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। ওই পোস্টে […]

পাটওয়ারী-সারজিসের গাড়ি বহরে লীগের জয় বাংলা হয়েছে,আরও বেশি বেশি আ.লীগের পাশে থাকুন, দোচন খান: ইলিয়াস

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ জুলাই ২০২৬, ২২:৪১

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সফরকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে, এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। পোস্টে আরও বলা হয়, এ ঘটনাকে আওয়ামী লীগের প্রতি জনসমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

ওই পোস্টে লেখক আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশে দলটির পাশে থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, প্রায় দেড় বছর আগেই এমন পরিস্থিতির পূর্বাভাস দিয়েছিলেন বলে তার দাবি।

সোশ্যাল মিডিয়া

‘সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা’: নুরের পোস্টে আমিরের ‘সহমত’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের একটি পুরোনো পোস্ট শেয়ার করেছেন মুফতি আমির হামজা। মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে নুরুল হক নুরের ওই পোস্টটি শেয়ার করেন তিনি। শেয়ার করা পোস্টে নুর লিখেছেন, ‘সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা! যারা পতিতার মতো টাকা/সুযোগ-সুবিধায় বিক্রি হয়, এদের থেকে ভালো কিছু পাওয়ার আছে?’ শেয়ার […]

‘সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা’: নুরের পোস্টে আমিরের ‘সহমত’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ আগস্ট ২০২৬, ০৯:৪১

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের একটি পুরোনো পোস্ট শেয়ার করেছেন মুফতি আমির হামজা।

মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে নুরুল হক নুরের ওই পোস্টটি শেয়ার করেন তিনি।

শেয়ার করা পোস্টে নুর লিখেছেন, ‘সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা! যারা পতিতার মতো টাকা/সুযোগ-সুবিধায় বিক্রি হয়, এদের থেকে ভালো কিছু পাওয়ার আছে?’

শেয়ার করা পোস্টটি দেখা যায়, নুরুল হক নুরের ওই পোস্টটি ২০২৫ সালের ১৩ জুলাই প্রকাশ করা হয়েছিল। পরে মুফতি আমির হামজা সেটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন।

নুরুল হক নুরের পোস্ট শেয়ার আমির হামজা লেখেন ‘সহমত’।