মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধি:
ইনসিয়রিং সিটিজেন এ্যান্ড ক্লাইমেট জাস্টিস থ্রো এন ইনক্লুসিভ এ্যাপ্রোচ টু স্টেনদেন ক্যাপাসিটি অফ জেন্ডার এ্যাকটিভিস্ট সিএসও এ্যান্ড সিবিও প্রকল্পটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। আজ রোববার দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে লাইট হাউস নাগরিক প্রকল্পটির সম্পর্কে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাফিজ,জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ইসতিয়াক আহমদ,লাইট হাউসের নির্বাহী প্রধান হারুন অর রশিদ, প্রকল্প ব্যবস্থাপক মুশফিকুর রহমান,
এড্যভোকেসি সমন্বয়কারী সিদ্দিকুল আলম মামুন, মোকাদ্দেস আলী,এমএন্ডই অফিসার এবং প্রকল্প কর্মকর্তা সানজিদা নাসরিন, নাটোর ইউনিক প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও মোহনা টিভি নাটোর প্রতিনিধি মোঃ রাশেদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এটিএন বাংলা টিভির নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ সহ এনজিও কর্মীরা।
লাইট হাউস নাগরিক প্রকল্পটির আলোচনায় প্রধান অতিথির বলেন, লাইট হাউজ প্রকল্পটিতে নাগরিকদের অধিকার বিষয়ক সচেতনতা এবং নারী সামাজিক, অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও অধিকার আদায়ে সক্ষমতা বৃদ্ধি করা, জেন্ডার ভিত্তিক সহিংসতা স্বীকার নারীদের সহায়তা এবং সহিংসতা নিয়ে অভিযোগ রেফারেল পরিষেবা দেওয়া,
সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার এবং সেবা পাওয়ার সুযোগ সম্পর্কে সচেতন করে তোলা, যুব-কিশোরীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক কাউন্সিলিং সেবা , স্থানীয় ও কমিউনিটি পর্যায়ে সিভিল সোসাইটি প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি করা, জলবায়ু ঝুঁকি মোকাবেলা ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যে (এসডিজি) ৫, ১৩ এবং ১৬ অর্জনের লক্ষ্যে মাঠ পর্যায়ে কার্যক্রম সমূহ বাস্তবায়ন করা।