সাইফুল ইসলাম, কয়রা,খুলনা প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নে “হিলফুল ফুজুল যুব সংঘ”-এর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
হিলফুল ফুজুল যুব সংঘের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজপ্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “যুবসমাজই দেশের ভবিষ্যৎ।
তারা যদি আদর্শ, নৈতিকতা ও সমাজসেবামূলক কাজে আত্মনিয়োগ করে, তবে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।” তিনি হিলফুল ফুজুল যুব সংঘের কার্যক্রমের প্রশংসা করেন এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার যুব সমাজ। উদ্বোধন শেষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।উল্লেখ্য, হিলফুল ফুজুল যুব সংঘ দীর্ঘদিন ধরে স্থানীয় যুবকদের সামাজিক উন্নয়ন, স্বেচ্ছাসেবা ও সচেতনতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে আসছে।