জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের পুত্র এবং সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী এক ব্যক্তিগত সাক্ষাৎকারে আওয়ামী লীগ সম্পর্কে কঠোর মন্তব্য করেছেন। তিনি বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতি ও শান্তির জন্য ভারতমুক্ত এবং আওয়ামী লীগমুক্ত বাংলাদেশ গড়া অপরিহার্য।
আযমী জানান, “আমি জানুয়ারিতে ফেসবুকে লিখেছিলাম, এই দেশের সবচেয়ে বড় দুশমন হলো আওয়ামী লীগ। এদের দুইবার ফেরাউনি শাসন কায়েম হয়েছে—প্রথমবার শেখ মুজিবের মাধ্যমে, দ্বিতীয়বার শেখ হাসিনার নেতৃত্বে। এরা এই দেশের জন্য বিষফোঁড়া।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ করা আমার কাছে একটি জিহাদ। আল্লাহ আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন, আমি সেটা দেশকে আওয়ামী লীগমুক্ত করতে উৎসর্গ করতে চাই।”
আযমীর এই বক্তব্য সামাজিক মাধ্যমে ও রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ এটিকে চরমপন্থী অবস্থান হিসেবে দেখলেও, তার সমর্থকেরা এটিকে ‘সত্য বলার সাহস’ হিসেবে উল্লেখ করছেন।
প্রসঙ্গত, আবদুল্লাহিল আমান আযমী সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এবং রাজনৈতিকভাবে জামায়াতে ইসলামী ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন।