মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

নেত্রকোনা বিআরটিএ অফিসে দুদকের অভিযান

নেত্রকোনা প্রতিনিধি :  নেত্রকোনায় বিআরটিএ অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। বুধবার বেলা এগারোটা থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিআরটিএ অফিসের সামনে সড়কের পাশে বিভিন্ন কম্পিউটার দোকানে অভিযান পরিচালনা করে দুদক টিম। অভিযানে তথ্য উপাত্ত সংগ্রহ করার বিষয়টি জানিয়েছেন দুদক এর সহকারী পরিচালক। তবে প্রমাণের বিষয়টি যাচাই-বাছাই করার […]

প্রতিনিধি ডেস্ক

০৮ মে ২০২৫, ০০:৩৭

নেত্রকোনা প্রতিনিধি : 

নেত্রকোনায় বিআরটিএ অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। বুধবার বেলা এগারোটা থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিআরটিএ অফিসের সামনে সড়কের পাশে বিভিন্ন কম্পিউটার দোকানে অভিযান পরিচালনা করে দুদক টিম।

অভিযানে তথ্য উপাত্ত সংগ্রহ করার বিষয়টি জানিয়েছেন দুদক এর সহকারী পরিচালক। তবে প্রমাণের বিষয়টি যাচাই-বাছাই করার অজুহাতে এড়িয়ে যান দুদক টিম।

অভিযান সূত্রে জানা গেছে, ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের রেজিস্ট্রেশন পেতে দালাল চক্রের সহযোগিতা নিতে হয় এমন একাধিক অভিযোগ পায় ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশন। অন্যথায় নানান নিয়মের বেরাজালে ড্রাইভিং লাইসেন্স আবেদনকারীরা উত্তীর্ণ হতে পারেন না।

বুধবার ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সহকারী পরিচালক বুলু মিয়ার নেতৃত্বে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নেত্রকোনা বিআরটিএ অফিসে অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে অফিসের নথিপত্র যাচাই বাছাই করা শেষে কার্যালয়ের সামনে কুরপাড় এলাকার শাহ সুলতান সড়কের বিভিন্ন কম্পিউটারের দোকানে অভিযান পরিচালনা করেন দুদক টিম।

ড্রাইভিং লাইসেন্স আবেদনকারী একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমি এ পর্যন্ত তিনবার মোটরসাইকেল ড্রাইভিং এর জন্য পরীক্ষা দিয়েছি। শেষ পর্যন্ত উত্তীর্ণ হতে না পেরে ড্রাইভিং এর লাইসেন্স পাইনি।

তবে আমার সাথে আবেদনকারী বেশ কয়েকজন বলেছেন কোন লোকের (দালালের) মাধ্যম হয়ে আসলে লাইসেন্স পাওয়া যাবে।

এমনকি আমার সাথে আবেদনকারী কয়েকজনের সাথে পরে যোগাযোগ করে জানতে পেরেছি তারা ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন। এই অফিসটা পুরোপুরি দালালদের নিয়ন্ত্রণে চলে।

নেত্রকোনা বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জি এম নাদির হোসেন বলেন, ময়মনসিংহ দুদক কার্যালয় থেকে একটি টিম সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযানে আসেন।

তারা আমাদের অফিসের নথিপত্র দেখেছেন এবং কিছু সংগ্রহ করেছেন। তবে কি বিষয়ে কোন কোন কারনে অভিযানে এসেছেন এগুলোর ব্যাপারে আমাদেরকে তারা কোন কিছু বলেননি।

দালাল ছাড়া ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় না এবং মোটরযানের রেজিস্ট্রেশনের অতিরিক্ত টাকা ছাড়া রেজিস্ট্রেশন না পাওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ড্রাইভিং লাইসেন্স লাইসেন্সের জন্য একটি বোর্ড আছে। বোর্ডের সকল প্রক্রিয়া উত্তীর্ণ হলেই আমরা শুধু লাইসেন্স দিই।

সেটি অনলাইনে পাওয়া যায়। এখানে দালালদের কোন বিষয় নেই। মোটরযানের বিষয়টি বিভিন্ন মোটরযান ডিলার আছেন তারা সকল কাগজপত্র সঠিক ভাবে দেওয়ার পর রেজিস্ট্রেশন পায়। এখানে বিআরটিএ অফিসের কারো কোন হস্তক্ষেপ করা কোন সুযোগ নেই।

দুদক ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক বুলু মিয়া বলেন, আমরা বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিআরটিএ অফিসে অভিযান পরিচালনা করি। বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স ও মোটরযান রেজিস্ট্রেশনের জন্য দালালদের মাধ্যমে নিতে হয়।

এরকম কিছু অভিযোগ রয়েছে। আমরা এ বিষয়ে অফিসের বিভিন্ন নথিপত্র সংগ্রহ করেছি। বেশ কিছু কম্পিউটারের দোকানে অভিযান পরিচালনা করেছি। তথ্য উপাত্ত সংগ্রহ করেছি যাচাই-বাছাই করে আমরা পরিচালক মহোদয় বরাবর প্রতিবেদন দাখিল করব।

কয়েক মাস আগে নেত্রকোনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিসে অভিযান পরিচালনা করা এবং হারভেস্টার মেশিন বিতরণে ও নিয়মের প্রমাণ পায় দুদক। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে কি না স্থানীয় সাংবাদিকরা সরকারি পরিচালককে প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান। 

সারাদেশ

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের […]

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

ডেস্ক রিপোর্ট

২৮ জুন ২০২৬, ১০:৩০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহসভাপতি রাসেল (৩০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে সন্ধ্যায় পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে দাশপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪০-৫০টি মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি নাজিরপুর ইউনিয়নের ডালিমা ও কালাইয়া বন্দর বেইলী ব্রিজ হয়ে দাশপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করে বলেন, রিয়াজ, হেলাল রাড়ী, সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেলের বহরে এই হামলা চালায়। হামলাকারীরা কালাইয়া ও দাশপাড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থক। হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী আহত হয় এবং ২০-২৫টি মোটরসাইকেল ভাঙচুর করে। ঘটনা জানার পর উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার আহত নেতাকর্মীদের দেখতে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও […]

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ২২:০৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও আলম।

আজ বুধবার দুপুরে সরেজমিনে ভুক্তভোগী প্রবাসী তারেক রহমানের বাড়িতে গেলে তারা অভিযোগ করে বলেন। বাড়ির কাজ করার জন্য ইট ও রড নিয়ে আসার সময় অভিযুক্তরা বাঁধা দেয়। এসময় তারা আমাদের জায়গা দিয়ে বাড়ির পেছনে অবস্থিত জলাশয়ে যাওয়ার রাস্তা দাবি করেন।

পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ীর পূর্ব পাশের দেয়াল ভেঙে তাদের রাস্তা দেওয়া হয়। আজ তাদের বাড়ির সামনে দিয়ে শ্রমিকরা আসার সময় তারা বাধা দেয় ও গালাগালি করলে শ্রমিকরা ফিরে যায়। পরে আমরা বিষয়টি জানতে গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করে এবং অসুস্থ দেরাজ প্রামানিককে ধাক্কা দেয়।

এসময় তারা আরো বলেন, আনসার প্রামাণিক ও তার ছেলেরা এখন বাড়ির মাঝ দিয়ে রাস্তা চায়। নাহলে তারা আমাদের বাঁড়ি করতে দিবে না। এছাড়া লোক মারফত আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করেছে, টাকা দিলে আর বাধা দিবে না।

এই ঘটনায় আনসার প্রামাণিক ও তার ছেলে আল মাহমুদ ও রোশনাই বলেন, আমাদের জায়গা দিয়ে রাস্তা হয়েছে তাদের বাড়ি দিয়েও রাস্তা দেয়ার কথা ছিল এবং সেই মোতাবেক খুঁটি লাগানো ছিল। এখন বাড়ির মাঝখান দিয়ে রাস্তা না দিলে আমরা যেতে দেবো না।