বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য খবর

স্ত্রী পরকীয়ায় প্রবাসী নিঃস্ব, টাকা উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনায় স্ত্রী ও শাশুড়ি লোকজনের প্রতারণায় শফিকুল ইসলাম নামের এক প্রবাসীর নিঃস্ব হয়েছে। তিনি তার অর্থ ফেরতের দাবিতে বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের কুরপাড় এলাকা একটি ব্যক্তিগত চেম্বারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শফিকুল ইসলাম পৌরসহরের সাতপাই বিলপাড়া এলাকার বাসিন্দা। তিনি প্রতিবেশী ডিজে আক্তার কে বিয়ে করেন। এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ১৯ […]

প্রতিনিধি ডেস্ক

২৭ মার্চ ২০২৫, ২১:৪৫

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় স্ত্রী ও শাশুড়ি লোকজনের প্রতারণায় শফিকুল ইসলাম নামের এক প্রবাসীর নিঃস্ব হয়েছে। তিনি তার অর্থ ফেরতের দাবিতে বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের কুরপাড় এলাকা একটি ব্যক্তিগত চেম্বারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শফিকুল ইসলাম পৌরসহরের সাতপাই বিলপাড়া এলাকার বাসিন্দা। তিনি প্রতিবেশী ডিজে আক্তার কে বিয়ে করেন।

এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ১৯ বছর সৌদি আরব ও ওমানে প্রবাসে থেকে কাজ করেন। প্রবাসে থাকাবস্থায় ছুটিতে এসে পারিবারিক সিদ্ধান্তে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চারুলিয়া এলাকার হেলাল উদ্দিনের মেয়েকে বিয়ে করেন। দীর্ঘ দিন কলমান থাকা অবস্থায় আমার চাকুরি ও উপার্জনের টাকা ব্যাংকসহ বিভিন্ন উপায়ে বাংলাদেশে স্ত্রীর নিকট, তার বড় ভাই বিপ্লব আহম্মদ ও শ্বাশুড়ী মাজেদা আক্তারের নিকট প্রেরণ করি। তারা আমাকে দেশে জায়গা কিনে দিবে ও টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান করেদিবে বলে জানায়। আমি সরল বিশ্বাসে আমার স্ত্রী, তার ভাই, মা ও অন্যান্য আত্মীয়-স্বজনকে টাকা দেই। কিন্তু তারা আমার টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করলেও মূল মালিকানা থেকে আমাকে বঞ্চিত করে। এসব অন্যায়ের বিচারের জন্য পুলিশ, সেনাবাহিনী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বরণাপন্ন হই, কিন্তু কি এক অদৃশ্য কারণে সবাই সত্য বলতে চুপ হয়ে যায়। গত ২০২৫ সালের ১ জানুয়ারী স্ত্রী ও তার পরিবারের কাছে টাকা ও ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ চাইতে গেলে তারা আমাকে মারধর করে। পুনরায় টাকার হিসাব চাইলে তারা আমাকে প্রাণে মারার হুমকি দেয়।

তিনি আরও বলেন, আমার একটি নয় বৎসরের মেয়ে আছে। আমি বিদেশে থাকার সময় আমার স্ত্রী ডেইজি আক্তার বিভিন্ন লোকের সাথে পরকিয়ায় লিপ্ত হয়। অনেক ছেলেদের সাথে প্রেমের সম্পর্ক তৈরী করে প্রতারণার ফাঁদে ফেলে। এমন অনেক তথ্য উপাত্ত আমার কাছে রয়েছে। যা তার পূর্বের প্রেমিকগণ আমাকে দিয়েছে। আমার স্ত্রীর এসব কু-কর্মের কথা জানতে চাইলে তার পরিবারের লোকজনকে নিয়ে আমাকে মেরে ফেলা সহ তালাকের হুমকি প্রদান করে। আমি নিজের নিরাপত্তা ও টাকা উদ্ধার করার জন্য আদালতের মাধ্যমে বিচারের আশায় মামলা দায়ের করি।

মামলার পর থেকে স্ত্রীর হুমকিতে আমি ভীত। সে খারাপ প্রকৃতির মানুষ। সে বিভিন্ন লোক দিয়ে আমাকে হুমকি দেয়। সম্প্রতি আমার ঘরে থাকা আসবাবপত্র, স্বর্ণালঙ্কার সহ টাকা পয়সা তার পরিবারের লোক দিয়ে লুট করে নিয়ে যায়।

আমি একজন প্রবাসি হওয়ায় আমি এখানে আইনি সহযোগিতা পাচ্ছি না। আমার আপনাদের কাছে জোর দাবী আমার টাকা ও ঘরের লুট হওয়া মালামাল উদ্ধার করার জন্য আপনাদের মাধ্যমে পুলিশের সাহায্য কামনা করছি। এছাড়া কোর্টে মামলা করার পরও পুলিশ আমাকে সহযোগিতা করছে না। আমি আদালতে মামলা করার পর থেকে স্ত্রী ও তার লোকজন মামলা তুলে নেওয়ার জন্য নানা ভাবে হুমকি, নারী নির্যাতন, পর্ণগ্রাফি ও যৌতুকের মামলা করার হুমকি দিচ্ছে। আমার বাসা দখল করার হুমকি দিচ্ছে। আপনাদের মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা ও আদালতের সর্বোচ্চ মহলের কাছে বিচার দাবি করছি।

অন্যান্য খবর

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়। ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর […]

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৭

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দলটির মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে।

এর মধ্য দিয়ে রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের সম্ভাব্য প্রার্থী সামনে আনল জামায়াতে ইসলামী।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪১৭

অন্যান্য খবর

পাঁচ অভিযোগ থেকে খালাস পেলেন হাসানুল হক ইনু

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আটটি অভিযোগের মধ্যে পাঁচটিতে তাকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন […]

পাঁচ অভিযোগ থেকে খালাস পেলেন হাসানুল হক ইনু

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

৩০ জুন ২০২৬, ১৭:২১

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আটটি অভিযোগের মধ্যে পাঁচটিতে তাকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রায়ে বলা হয়, তিন নম্বর অভিযোগে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৬ ও ৭ নম্বর অভিযোগে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা ক্ষতিপূরণ এবং পৃথকভাবে ১০ বছর করে সাজা দেওয়া হলেও সব দণ্ড একসঙ্গে কার্যকর হওয়ায় তাকে মোট ১০ বছর কারাভোগ করতে হবে। অন্যদিকে ১, ২, ৪, ৫ ও ৮ নম্বর অভিযোগে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

মামলায় রাষ্ট্রপক্ষ ১০ জন সাক্ষীর সাক্ষ্য, বিভিন্ন নথি ও আলামত উপস্থাপন করে। দীর্ঘ তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল এই রায় দেন। রায় ঘোষণার সময় হাসানুল হক ইনু আদালতে উপস্থিত ছিলেন এবং বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) রায়ের কার্যক্রম সরাসরি সম্প্রচার করে।

অন্যান্য খবর

যতই ব্যস্ত থাকি না কেন, এলাকার উন্নয়নে পাশে থাকবো: মির্জা ফখরুল

বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতির দায়িত্ব পেলেও জনগণের পাশে থেকে সেবা করার ইচ্ছা রয়েছে তার। একই সঙ্গে নিজের এলাকার উন্নয়নেও সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর হেয়ার রোডে সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে […]

যতই ব্যস্ত থাকি না কেন, এলাকার উন্নয়নে পাশে থাকবো: মির্জা ফখরুল

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৮ আগস্ট ২০২৬, ২২:১০

বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতির দায়িত্ব পেলেও জনগণের পাশে থেকে সেবা করার ইচ্ছা রয়েছে তার। একই সঙ্গে নিজের এলাকার উন্নয়নেও সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর হেয়ার রোডে সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমি কখনো ভাবিনি যে রাষ্ট্রপতি হবো। এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছা আছে, জনগণের পাশে থেকে সেবা করবো।’

তিনি আরও বলেন, দায়িত্ব ও ব্যস্ততা যতই থাকুক, জনগণের কল্যাণ এবং এলাকার উন্নয়নে তিনি পাশে থাকার চেষ্টা করবেন।

সাক্ষাৎকালে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতারা বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে অভিনন্দন জানান। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।

সৌজন্য সাক্ষাতে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি মানিক মুনতাসির, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, প্রধান বার্তা সম্পাদক মানিকুল আজাদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া সংগঠনের উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশ নেন।