বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

রাজনীতির মাঠে এক ধরনের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে : পিনাকী ভট্টাচার্য

গেল সোমবার বিশিষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট , ব্লগার, লেখক পিনাকী ভট্টাচার্য ফ্রান্স ২৪ এর শোতে বাংলাদেশের বিপ্লব নিয়ে কথা বলেছেন।যেখানে চ্যানেলটি পিনাকী ভট্টাচার্যকে বর্তমান বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের একজন গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে উল্লেখ করে। ফ্রান্স ২৪ শোর প্রতিবেদক বলেন,পিনাকী ভট্টাচার্যের ইউটিউব চ্যানেলটি ৩০ লক্ষেরও বেশি অনুসারী নিয়ে এক অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে। পাশাপাশি, তিনি তার নতুন বই […]

রাজনীতির মাঠে এক ধরনের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে : পিনাকী ভট্টাচার্য

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২২

গেল সোমবার বিশিষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট , ব্লগার, লেখক পিনাকী ভট্টাচার্য ফ্রান্স ২৪ এর শোতে বাংলাদেশের বিপ্লব নিয়ে কথা বলেছেন।যেখানে চ্যানেলটি পিনাকী ভট্টাচার্যকে বর্তমান বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের একজন গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে উল্লেখ করে।

ফ্রান্স ২৪ শোর প্রতিবেদক বলেন,পিনাকী ভট্টাচার্যের ইউটিউব চ্যানেলটি ৩০ লক্ষেরও বেশি অনুসারী নিয়ে এক অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে। পাশাপাশি, তিনি তার নতুন বই “ফুলকমারি” এর মাধ্যমে বাংলাদেশের সমাজ এবং জনগণের সংকটকে বিশ্বদরবারে তুলে ধরছেন।

প্রতিবেদক পিনাকী ভট্টাচার্যের কাছে গত বছরের ছাত্রদের প্রতিবাদের পেছনের কারণ এবং এর মধ্যে যে উত্তেজনা ছিল, সে সম্পর্কে জানতে চাইলে পিনাকী সাফ জানিয়ে দেন,গত ১৬ বছর ধরে দেশে স্বৈরশাসন চলে আসছিলো, যেখানে জনগণের মতামতকে একদম অগ্রাহ্য করা হয়েছে।

নির্বাচনের ব্যবস্থাও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং রাজনীতির মাঠে এক ধরনের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে। ছাত্ররা যখন এই অবিচারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে, তখন তারা শুধু নিজের জন্য নয়, বরং পুরো জাতির জন্য আওয়াজ তুলেছিল। এ ছিল গণতন্ত্র ও স্বাধীনতার সংগ্রাম, যা আজও চলছে।”

পিনাকী আরো বলেন,“রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছিল। সরকার ক্ষমতায় থাকতে গিয়ে সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে শত শত মানুষকে হত্যা করেছে। সেই সময় গোপন কারাগার ছিল এবং প্রথমে আমরা ভেবেছিলাম একটি কারাগার রয়েছে, কিন্তু পরে জানলাম যে, সেখানে কয়েক শতাধিক গোপন কারাগার ছিল।”

প্রতিবেদক বলেন,বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি আজকের দিনেও একই রকম সংকটপূর্ণ কিনা বিশেষ করে জাতিসংঘের রিপোর্টের পর।

পিনাকী জানান, জাতিসংঘের রিপোর্ট তাঁকে অবাক করেনি। বাংলাদেশে যা ঘটেছে, তা বিশ্বের সামনে এক নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এই রিপোর্টের মাধ্যমে বোঝা যায় শুধু জনগণের অধিকার নয়, তাদের জীবন রক্ষার সংগ্রামও চলছিল।

কিন্তু সরকারের অবৈধ শাসন-ব্যবস্থা দেশের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, এমনকি বিচার বিভাগের স্বাধীনতাও লুণ্ঠিত হয়েছে। এর থেকে পরিত্রাণ পাওয়া অত্যন্ত জরুরি।

পিনাকী আরো যুক্ত করে বলেন,“আমাদের দেশের পুনর্গঠন অত্যন্ত জরুরি। নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করতে সংবিধানে কিছু পরিবর্তন আনা প্রয়োজন। তবে,পুরো জাতির জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করতে নতুন একটি রাজনৈতিক রূপ দরকার, যা আমরা “দ্বিতীয় প্রজাতন্ত্র” হিসেবে ধারণা করি। এক্ষেত্রে, দেশের প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন এবং তাদের স্বাধীনতা ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি।”

পিনাকী ভট্টাচার্যের ইউটিউব চ্যানেল এবং বই “ফুলকুমারী” নিয়েও আলোচনা হয় এই আনুষ্ঠানে।”ফুলকমারি” বইটি কীভাবে বাংলাদেশের সামাজিক অবস্থা এবং বর্তমান সংকটকে দেখায় তা নিয়েও বিস্তারিত কথা বলেন পিনাকি ভট্টাচার্য।

সম্প্রতি পিনাকী ভট্টাচার্যের ফুলকুমারী বইটি দেশে বিদেশে ব্যাপক সমাদৃত হয়।যেখানে বইটি ‘Fulkumari The Tale of a Refugee and a Rat in Pandemic Paris’ আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।বইটি ইতোমধ্যে আমাজনের হিস্টোরিক্যাল ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া বায়োগ্রাফি বিভাগে দুই নম্বর বেস্ট সেলার হিসেবে স্থান পেয়েছে। বইটির সম্পাদনা করেছেন ডেভিড সেলিম সেয়ার্স।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৩৮৩

রাজনীতি

‘আমাকে সংসদে অপমান করা হয়েছে, অপমান হজম না হওয়া পর্যন্ত সংসদে যাচ্ছি না : এমপি মনিরুল হক

সংসদে বক্তব্য দেওয়ার সময় ‘অপমানিত’ হওয়ার অভিযোগে টানা ১১ দিন ধরে সংসদ অধিবেশন বর্জন করছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। গত ১৪ জুন ডেপুটি স্পিকার কায়সার কামালের এক রুলিং ও সিদ্ধান্তের প্রতিবাদে ১৫ থেকে ২৫ জুন পর্যন্ত তিনি সংসদে যাননি। মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমাকে সংসদে অপমান করা হয়েছে। স্পিকার ফোন […]

‘আমাকে সংসদে অপমান করা হয়েছে, অপমান হজম না হওয়া পর্যন্ত সংসদে যাচ্ছি না : এমপি মনিরুল হক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৯ জুন ২০২৬, ১১:০২

সংসদে বক্তব্য দেওয়ার সময় ‘অপমানিত’ হওয়ার অভিযোগে টানা ১১ দিন ধরে সংসদ অধিবেশন বর্জন করছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। গত ১৪ জুন ডেপুটি স্পিকার কায়সার কামালের এক রুলিং ও সিদ্ধান্তের প্রতিবাদে ১৫ থেকে ২৫ জুন পর্যন্ত তিনি সংসদে যাননি।

মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমাকে সংসদে অপমান করা হয়েছে। স্পিকার ফোন করে সংসদে ফিরতে বললেও আমি এই অপমান এখনো হজম করতে পারছি না। যেদিন পারব, সেদিনই সংসদে যাব।’

গত ১৪ জুন, বাজেট আলোচনায় মনিরুল হক চৌধুরী বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের বোরকা পরিহিত স্ত্রীর অতীতের একটি প্রসঙ্গ টানেন। একই সাথে সংসদে বোরকা পরা জামায়াতের নারী এমপিদের ইঙ্গিত করে কিছু মন্তব্য করেন। এতে সরকারি দলের এমপিরা হাসলেও বিরোধী দলের সদস্যরা তীব্র প্রতিবাদ জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার কায়সার কামাল ব্যক্তিগত স্বাধীনতা ও পোশাক নিয়ে কথা বলতে নিষেধ করেন এবং মনিরুল হক চৌধুরীর বক্তব্যের বিতর্কিত অংশটুকু সংসদের কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) করার ঘোষণা দেন।

এরপর মনিরুল হক চৌধুরী দুঃখপ্রকাশ করে আত্মপক্ষ সমর্থনে পুনরায় কথা বলার জন্য ফ্লোর চাইলে ডেপুটি স্পিকার তা নাকচ করে দেন। পরবর্তীতে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এবং সরকারি দলের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বিষয়টি হালকা করার চেষ্টা করে মনিরুল হক চৌধুরীকে কথা বলার সুযোগ দেওয়ার অনুরোধ করলেও ডেপুটি স্পিকার তার সিদ্ধান্তে অনড় থাকেন।

এই ঘটনার পর থেকেই ক্ষোভে সংসদ বয়কট করে চলেছেন এই সংসদ সদস্য।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৩৮৩

রাজনীতি

‘আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে’: সাবেক পররাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ রাজনীতি থেকে আউট হয়ে গেছে বা যাচ্ছে এরকম থাকবে না বলে মন্তব্য করে সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আমার অনুমান তারা (আওয়ামী লীগ) দেশের আগামী নির্বাচনে অংশ নেবে। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের সময় হওয়া অত্যাচার-নিপীড়ন মানুষ ভুলে যাবে এমন […]

নিউজ ডেস্ক

২৫ মে ২০২৬, ২০:১২

আওয়ামী লীগ রাজনীতি থেকে আউট হয়ে গেছে বা যাচ্ছে এরকম থাকবে না বলে মন্তব্য করে সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আমার অনুমান তারা (আওয়ামী লীগ) দেশের আগামী নির্বাচনে অংশ নেবে।

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের সময় হওয়া অত্যাচার-নিপীড়ন মানুষ ভুলে যাবে এমন ইঙ্গিত করে মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, আমাদের মানুষজনের স্মৃতি শক্তি এতো দীর্ঘ না। আমার অনুমান তারা (আওয়ামী লীগ) দেশের আগামী নির্বাচনে অংশ নেবে।

টেলিভিশনে দেয়া ওই সাক্ষাৎকারে সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন দাবি করেন, সাত সদস্যের “কিচেন কেবিনেট” অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতো। তিনি জানান, প্রতি মঙ্গলবার নিয়মিত বৈঠক করতেন তারা। নিজ মন্ত্রণালয়ে একাধিক উপদেষ্টার প্রভাব ছিল জানিয়ে তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নেন।

তবে, তা গৃহীত হয়নি বলে জানান তিনি। যুক্তরাষ্ট্র্রের সাথে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি নিয়েও পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানতো না- দাবি করেন তৌহিদ হোসেন। উল্লেখ্য, ২০২৫ সালের ১১ মে থেকে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৩৮৩

রাজনীতি

“ওসব কিছুই চাই না, আমি বড় ক্লান্ত, একেবারে অবসর চাই- শুধু ঘুমাবো” : মির্জা ফখরুল

“আমি বড় ক্লান্ত… আমার এখন অবসর দরকার।” চব্বিশের ৫ আগস্ট-পূর্ববর্তী ১৭ বছর অগ্নিগর্ভ বাংলাদেশে সামনে থেকে নেতৃত্ব দেওয়া নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে এমন উচ্চারণ শুনে মুহূর্তের জন্য থমকে যেতে হয়। রাজনীতির উত্তাল ময়দানে দীর্ঘদিনের দৃঢ় ও সংযত এই নেতার কণ্ঠে ক্লান্তির এমন স্বীকারোক্তি শুধু ব্যক্তিগত অনুভূতি নয়; বরং রাজনৈতিক মহলেও নতুন প্রশ্নের জন্ম […]

নিউজ ডেস্ক

০১ জুন ২০২৬, ২০:০৬

“আমি বড় ক্লান্ত… আমার এখন অবসর দরকার।”

চব্বিশের ৫ আগস্ট-পূর্ববর্তী ১৭ বছর অগ্নিগর্ভ বাংলাদেশে সামনে থেকে নেতৃত্ব দেওয়া নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে এমন উচ্চারণ শুনে মুহূর্তের জন্য থমকে যেতে হয়। রাজনীতির উত্তাল ময়দানে দীর্ঘদিনের দৃঢ় ও সংযত এই নেতার কণ্ঠে ক্লান্তির এমন স্বীকারোক্তি শুধু ব্যক্তিগত অনুভূতি নয়; বরং রাজনৈতিক মহলেও নতুন প্রশ্নের জন্ম দিতে পারে।

গত ২৩ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গিয়েছিলাম তাঁর সঙ্গে দেখা করতে। বাইরে ছিল মানুষের ভিড়। প্রায় নিশ্চিত হয়েই ফিরে আসছিলাম—আজ আর দেখা হবে না। ঠিক তখনই তাঁর দীর্ঘদিনের সহকারী কৃষিবিদ ইউনুস আলী ডাক দিলেন।

মন্ত্রীর কক্ষে ঢুকেই চোখে পড়ল ভিন্ন এক মির্জা ফখরুলকে। রাজনীতির কঠিন বাস্তবতার সঙ্গে লড়াইয়ে অভ্যস্ত মানুষটিকে সেদিন অস্বাভাবিক ক্লান্ত লাগছিল। চোখে ঘুমঘুম ভাব, মুখে অবসাদের রেখা।

অন্যদের বিদায় দেওয়ার পর বললাম, “আমার কোনো তদবির নেই, অনেক দিন দেখা হয় না—তাই শুধু সাক্ষাৎ করতে এলাম।”

শরীরের খোঁজ নিতেই তিনি ধীরে উত্তর দিলেন—

“আমি বড় ক্লান্ত… আমার এখন অবসর দরকার।”

কথাটি শুনে কিছুটা বিস্মিত হয়েই বললাম, “দেশের মানুষ আপনাকে এই মন্ত্রণালয়ের পর বঙ্গভবনে দেখতে চায়।”

তিনি হালকা হাসলেন। তারপর বললেন—

“ওসব কিছুই চাই না। একেবারে অবসর চাই… শুধু ঘুমাবো।”

এই কয়েকটি বাক্য যেন দীর্ঘ রাজনৈতিক জীবনের এক অনুচ্চারিত ক্লান্তির ভাষা হয়ে উঠেছিল।

এরপর কথোপকথন গড়ায় স্মৃতির ভেতর। ২০০৮ সালে লন্ডন থেকে ফেরার পর প্রথম কোনো সাংবাদিক হিসেবে আমাকে সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি।

তার কিছুদিন পর কাউন্সিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পেয়ে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে তাঁর উত্থান ঘটে। স্মৃতিচারণে উঠে আসে বেগম খালেদা জিয়া, প্রয়াত সাদেক হোসেন খোকা ও ইশরাক হোসেন প্রসঙ্গও।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫০১