শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

নারী নিয়ে এক রুমে ভাগাভাগি করে থাকতেন : পলক-মুরাদ

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সময় সময় নানা বিতর্কিত ঘটনা উঠে আসে, যা জনগণের মনে প্রশ্ন তৈরি করে। সম্প্রতি একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, যেখানে বলা হচ্ছে, সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসান এবং বর্তমান প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, তারা একসঙ্গে এক রুমে থেকে নারীদের নিয়ে সময় কাটাতেন। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহলে […]

নিউজ ডেস্ক

২২ ফেব্রুয়ারী ২০২৫, ২১:০৬

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সময় সময় নানা বিতর্কিত ঘটনা উঠে আসে, যা জনগণের মনে প্রশ্ন তৈরি করে। সম্প্রতি একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে,

যেখানে বলা হচ্ছে, সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসান এবং বর্তমান প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, তারা একসঙ্গে এক রুমে থেকে নারীদের নিয়ে সময় কাটাতেন।

বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহলে এ নিয়ে আলোচনা-সমালোচনা চললেও এখনো স্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অতীতেও ক্ষমতাসীন দলের কিছু নেতা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছেন, যা পরবর্তীতে জনসম্মুখে উঠে এসেছে।

একজন রাজনৈতিক নেতার নৈতিকতা এবং ব্যক্তিগত জীবন জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়, বিশেষ করে যখন তারা জনসেবায় নিয়োজিত থাকেন। জনগণের টাকায় পরিচালিত রাষ্ট্রীয় সুবিধা ভোগ করে যদি কোনো জনপ্রতিনিধি অনৈতিক কাজে লিপ্ত হন, তবে তা অবশ্যই তদন্তের দাবি রাখে।

বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রীরা নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করেন এবং তারা দেশের জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। যদি তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য হয়, তবে এটি তাদের দায়িত্বশীল অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।

গেল ৫ আগস্ট ছাত্রজনতার প্রবল গণ আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের।তারপর থেকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা রয়েছেন বিচারের মুখোমুখি আবার অনেকে আছেন পলাতক।

সম্প্রতি স্যোশাল মিডিয়া ইনিস্টাগ্রামে মনোয়ার ইসলামের এক পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক প্রতিক্রিয়া।যেখানে বেশিরভার নেটিজেনরা মনোয়ার এর বক্তব্যকে সমর্থন করছেন।

গেল ২০ ফেব্রুয়ারি হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকাতে মোট পাঁচটা প্রেসিডেনশিয়াল সুইটস আছে। লীগের আমলে সারাবছর জুড়ে পাঁচটা সুইটস অলিখিতভাবে বুকড থাকতো। লীগের শেষ ১০ বছরের বিভিন্ন সময়ে তৎকালীন সর্বোচ্চ ক্ষমতাশীল ব্যক্তিদের নামেই এসব সুইটস বুকড থাকতো।

২০১৯-২১ সাল, এই সময়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাঁচটা প্রেসিডেনশিয়াল সুইটস এর মধ্যে চারটা সুইটস বরাদ্দ ছিলো যথাক্রমে ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, বেনজির আহমেদ, জিয়াউল আহসানের নামে।

তবে পাঁচ নাম্বার প্রেসিডেনশিয়াল সুইটটা বরাদ্দ ছিলো ভিন্ন ভিন্ন দুইজন ব্যক্তির নামে। অর্থাৎ একটা সুইট দুইজন আলাদা ব্যক্তি শেয়ার করতো। মাঝে মাঝে এমনও হইছে সেই দুইজন ব্যক্তি একই সময়ে হোটেলে হাজির হয়ে গেছে।

যদিও প্রেসিডেনশিয়াল সুইটে দুইটা রুম আছে। তবু প্রাইভেসির একটা ব্যাপার স্যাপার তো আছে! কিন্তু এই দুইজন ব্যক্তি যেহেতু পূর্বপরিচিত, তাই তাদের লজ্জা-শরমের বালাই ছিলো না।

আবার মাঝেমাঝে এমনও হইছে যে, রুমে একই সাথে তিনজন ব্যক্তিকে এন্ট্রি করা লাগছে। কারণ একজন তার লুডো খেলার সঙ্গী পাইছে। অন্যদিকে অপরজনের লুডো খেলার সঙ্গী ডায়রিয়া হইছে। তখন সঙ্গিবিহীন ব্যক্তি লুডো খেলা বাদ দিয়ে ঘুমাইতো, নাকি তিনজন একসাথে লুডো খেলতো সেইটা খোদা মাবুদ ভালো জানে!

যাইহোক। এই দুইজন ব্যক্তির একজন ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান, অপরজন ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক

তিনি আরো জানান, এত কথা বললাম। কারণ ভাগাভাগি করে খাওয়ার বিষয়টা আসলে পলকের পুরানা অভ্যাস। সে জেলে বইসা ব্যারিস্টার সুমনের সঙ্গে কলা-রুটি ভাগ করে খায়। আর জেলের বাইরে ইন্টারকন্টিনেন্টালে ডা. মুরাদের সঙ্গে শুয়ে শুয়ে ভাগ করে খাইতো।

আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হইতাছে, ডা. মুরাদ তেমন ক্ষমতাবান কোনো ব্যক্তি না হয়েও ইন্টারকন্টিনেন্টালে একটা প্রেসিডেনশিয়াল সুইট বাগায় নিছিলো। কারণ নারীলিপ্সু মুরাদ তথ্য প্রতিমন্ত্রী হওয়ার পর মিডিয়া জগতে অপকর্মের অবাধ বিচরণ শুরু করে।

সেই সুবাধে আরেক নারীলিপ্সু ওবায়দুল কাদেরের প্রধান সাপ্লায়ার হিসাবে ডা. মুরাদ নিয়মিত সেবা প্রদান করতো। ওবায়দুল কাদেরকে নিয়মিত খেদমত করার জন্য গিফট হিসাবে ড. মুরাদকে দেওয়া হয় একটি প্রেসিডেনশিয়াল সুইট!

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৩৯৪

রাজনীতি

‘আমাকে সংসদে অপমান করা হয়েছে, অপমান হজম না হওয়া পর্যন্ত সংসদে যাচ্ছি না : এমপি মনিরুল হক

সংসদে বক্তব্য দেওয়ার সময় ‘অপমানিত’ হওয়ার অভিযোগে টানা ১১ দিন ধরে সংসদ অধিবেশন বর্জন করছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। গত ১৪ জুন ডেপুটি স্পিকার কায়সার কামালের এক রুলিং ও সিদ্ধান্তের প্রতিবাদে ১৫ থেকে ২৫ জুন পর্যন্ত তিনি সংসদে যাননি। মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমাকে সংসদে অপমান করা হয়েছে। স্পিকার ফোন […]

‘আমাকে সংসদে অপমান করা হয়েছে, অপমান হজম না হওয়া পর্যন্ত সংসদে যাচ্ছি না : এমপি মনিরুল হক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৯ জুন ২০২৬, ১১:০২

সংসদে বক্তব্য দেওয়ার সময় ‘অপমানিত’ হওয়ার অভিযোগে টানা ১১ দিন ধরে সংসদ অধিবেশন বর্জন করছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। গত ১৪ জুন ডেপুটি স্পিকার কায়সার কামালের এক রুলিং ও সিদ্ধান্তের প্রতিবাদে ১৫ থেকে ২৫ জুন পর্যন্ত তিনি সংসদে যাননি।

মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমাকে সংসদে অপমান করা হয়েছে। স্পিকার ফোন করে সংসদে ফিরতে বললেও আমি এই অপমান এখনো হজম করতে পারছি না। যেদিন পারব, সেদিনই সংসদে যাব।’

গত ১৪ জুন, বাজেট আলোচনায় মনিরুল হক চৌধুরী বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের বোরকা পরিহিত স্ত্রীর অতীতের একটি প্রসঙ্গ টানেন। একই সাথে সংসদে বোরকা পরা জামায়াতের নারী এমপিদের ইঙ্গিত করে কিছু মন্তব্য করেন। এতে সরকারি দলের এমপিরা হাসলেও বিরোধী দলের সদস্যরা তীব্র প্রতিবাদ জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার কায়সার কামাল ব্যক্তিগত স্বাধীনতা ও পোশাক নিয়ে কথা বলতে নিষেধ করেন এবং মনিরুল হক চৌধুরীর বক্তব্যের বিতর্কিত অংশটুকু সংসদের কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) করার ঘোষণা দেন।

এরপর মনিরুল হক চৌধুরী দুঃখপ্রকাশ করে আত্মপক্ষ সমর্থনে পুনরায় কথা বলার জন্য ফ্লোর চাইলে ডেপুটি স্পিকার তা নাকচ করে দেন। পরবর্তীতে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এবং সরকারি দলের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বিষয়টি হালকা করার চেষ্টা করে মনিরুল হক চৌধুরীকে কথা বলার সুযোগ দেওয়ার অনুরোধ করলেও ডেপুটি স্পিকার তার সিদ্ধান্তে অনড় থাকেন।

এই ঘটনার পর থেকেই ক্ষোভে সংসদ বয়কট করে চলেছেন এই সংসদ সদস্য।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৩০

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৩০

রাজনীতি

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান। দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও […]

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৫

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান।

দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও তাহাফফুজে খতমে নবুওয়ত নেপালের প্রেসিডেন্ট মাওলানা শফীকুর রহমান কাসেমী।

মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।

দুই দিনের সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর আল্লামা মামুনুল হকের দেশে ফেরার কথা রয়েছে।

দলের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৩৯৪