শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য খবর

চুয়াডাঙ্গায় সয়াবিন তেলের কৃত্রিম সঙ্কট; রমজানে বাড়বে বিপদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় মাইকিং শুরু করে দিয়েছে ব্যবসায়ীরা। সর্বশেষ গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পর্যন্ত নিত্যপণ্যের দাম চলমান হারে ঠিক থাকলেও পরদিন শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) পবিত্র শবে বরাতের দিন আর ছাড় দেয়নি ব্যবসায়ীরা। সেদিন রোজার ১৪ দিন বাকী থাকলেও বাজারে নিত্যপণ্যের সাথে অলরেডি দাম বাড়িয়ে দিয়েছে রমজান পণ্যের। যার অন্যতম পণ্য হিসেবে সয়াবিন তেল প্রকৃত পক্ষে […]

প্রতিনিধি ডেস্ক

২২ ফেব্রুয়ারী ২০২৫, ১৯:০৮

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় মাইকিং শুরু করে দিয়েছে ব্যবসায়ীরা। সর্বশেষ গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পর্যন্ত নিত্যপণ্যের দাম চলমান হারে ঠিক থাকলেও পরদিন শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) পবিত্র শবে বরাতের দিন আর ছাড় দেয়নি ব্যবসায়ীরা। সেদিন রোজার ১৪ দিন বাকী থাকলেও বাজারে নিত্যপণ্যের সাথে অলরেডি দাম বাড়িয়ে দিয়েছে রমজান পণ্যের। যার অন্যতম পণ্য হিসেবে সয়াবিন তেল প্রকৃত পক্ষে সঙ্কট না থাকলেও কৃত্রিমভাবেও সঙ্কট দেখাচ্ছে অসাধু ব্যবসায়ীরা।

বাজারে ৫ লিটারের সয়াবিন তেলের বোতল শর্তসাপেক্ষে পাওয়া গেলেও এক ও দুই লিটার বোতলের সয়াবিন তেল একেবারেই পাওয়া যাচ্ছে না। এদিকে, ৫ লিটারের সয়াবিন কেনার সামর্থ্য না থাকায় সাধারণ ভোক্তারা পড়েছে বড় বিপদে। রমজানের আরমাত্র ৪/৫ দিন পর শুরু হবে ভোজ্যষ জিনিসপত্র তৈরীর প্রস্তুতি। অথচ ১৪/১৫ দিন আগে থেকে সয়াবিন তেল উধাও হয়ে গেছে চুয়াডাঙ্গার বাজার থেকে।

সরকারের ব্যর্থতাকে কাজে লাগিয়ে প্রতিবছরের ন্যায় এবারও রমজানকে সামনে রেখে সি-িকেটধারী ব্যবসায়ীরা তাদের অপকর্ম শুরু করে দিয়েছে।

এতে করে সাধারণ ভোক্তাদের মনে যেমন নানা সমালোচনার জন্ম দিয়েছে তেমনী ভোক্তাপর্যায়ে বাড়িয়ে তুলেছে হতাশা। 

এদিকে, রোজার মাত্র ৪/৫ দিন বাকি রয়েছে। এরই মধ্যে বাজার নিয়ন্ত্রণ নিয়ে সরকার চ্যালেঞ্জের মধ্যে থাকলেও এখন পর্যন্ত বাজার স্বাভাবিক করতে পারেনি। বরং দেশে নানা অস্থিরতায় নানা অপরাধসহ চাঁদাবাজি বেড়ে যাওয়ায় নিত্যপণ্যের দামও ভারি হচ্ছে দিন দিন। অথচ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কার্যক্রম স্বাভাবিকই রয়ে গেছে। যে কারণে অসাধু ব্যবসায়ীরা ভয়কে উপেক্ষা করে এবারও রমজানকে টার্গেট করেছে ব্যবসায়ীরা। সেকারণে রমজানকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদেরকে সামলাতে ভোক্তা অধিকারসহ জেলা প্রশাসনের কড়া নজরদাড়ি রাখা জরুরী হয়ে দেখা দিয়েছে।

তবে বাজার করতে এসে ভোক্তারা বারবারই দুষছেন সংশ্লিষ্ট অধিদফতরকে। তারা বলছেন তাদের অবহেলার কথা। তারা ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও অসাধু ব্যবসায়ীরা কীভাবে জিনিসের দাম বাড়ায় এ নিয়েও ভোক্তারা সংশ্লিষ্টদের সন্দেহের চোখে দেখছেন এখনও।

এদিকে, বাজার নিয়ন্ত্রণে অযোগ্য প্রমাণিত হওয়ায় বড় বাজার ব্যবসায়ীরা রোজার আগে থেকেই বাড়িয়ে তুলেছে লোভ। যে কারণে গতকাল শুক্রবার থেকেই রমজান পণ্যসহ বাড়িয়ে দিয়েছে নিত্যপণ্যের দাম।

তবে এই ৫ লিটার বোতলের তেল কিনতে হলে ক্রেতাদের নিতে হবে বাড়তি আরেকটি পণ্য। গত কয়েকমাস ধরে এক লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭৫ টাকায়। আর ৫ লিটার তেলের দাম ৮৫০ টাকা। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা শহরের বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের বেশি সময় ধরেই চুয়াডাঙ্গার বাজার থেকে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। এক লিটার ও দুই লিটারের বোতল নেই বললে চলে। তবে কিছু কিছু দোকানে ৫ লিটারের সয়াবিন তেল পাওয়া গেলেও প্রয়োজন না হলেও কোম্পানির শর্তসাপেক্ষে কিনতে হচ্ছে অন্যান্য পণ্য। কোম্পানির শর্তের বেড়াজালে বন্দি হয়ে পড়েছে খুচরা ব্যবসায়িরা। আর যত দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ ভোক্তাদের। এমন সংকট শুধু বাজারে নয়। বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে সুপার শপগুলোতেও। তবে পর্যাপ্ত মজুদ আছে খোলা সয়াবিন তেলের।

খুচরা ব্যবসায়িদের অভিযোগ করে বলছেন, ডিলার পর্যায়ের ব্যবসায়িরা বাজারে তেলের সংকট দেখাচ্ছেন। ফলে সয়াবিন তেলশূন্য হয়ে যাচ্ছে বাজারের দোকান গুলোতে।

বাজারের খুচরা মুদি ব্যবসায়িরা জানান, এক ও দুই লিটার তেল একদমই নেই। যদিও বা ৫ লিটার তেল কোম্পানি দিচ্ছে-কিন্তু এই তেলের সাথে এক কেজি পোলাও চাল ৫ কেজি প্যাকেট আটা কিংবা অন্যান্য পন্য কিনতে হচ্ছে। এই পণ্যগুলো না নিলে সয়াবিন তেল দিচ্ছে না কোম্পানির প্রতিনিধিরা। এদিকে, ক্রেতারা তেলের সাথে কন্ডিশন পণ্যগুলো নিচ্ছে না। যে কারণে বাড়তি পণ্যগুলো দোকানে পড়ে থাকছে। মূলত কোম্পানিই এই কারসাজিগুলো করছে।

অথচ সয়াবিন তেল কিনতে ব্যবসায়ীরা কোনো শর্ত দিয়ে অন্যান্য পণ্য কিনতে বাধ্য করলে কঠোর ব্যবস্থাসহ জরিমানার নির্দেশনা দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

বাজারে আসা এক ক্রেতা রাব্বি হোসেন বলেন, বাজারে এসে এক ও দুই লিটার বোতলজাত সয়াবিন তেল পেলাম না। যদুও বা ৫ লিটার তেল পেলাম তবে শর্ত অনুযায়ি নিতে হলো পোলাও চাল, আটা, সরিষার তেল। কিন্তু আমার এই বাড়তি পণ্যের প্রয়োজন নেই। এভাবে তেল সংকট থাকলে রোজার মাসে বিপদ হয়ে যাবে।

আরেক ক্রেতা হাসিবুর রহমান বলেন, সুপারশপ ঘুরে বাজারে আসলাম তবুও পেলাম না বোতলজাত সয়াবিন তেল। এরকমভাবে বাজারে কৃত্রিম সংকট দেখানোর কারণ কি? আবার কি বাড়তে পারে তেলের দাম? এজন্য প্রশাসনের অভিযান প্রয়োজন। সামনে রোজার মাস তাই আগে থেকেই বাজার তদারকি করতে হবে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণের অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, বাজারে এক ও দুই লিটার তেলের সংকট দেখা দিয়েছে। তবে এই সংকট কাটানোর জন্য ইতিমধ্যে ডিলার ব্যবসায়িদের সাথে আলোচনা হয়েছে। এছাড়া বাজার তদারকি আরও বাড়ানো হয়েছে। রোজার মাসে যেন তেলের সংকট দেখা না দেয় সেজন্য বাজার মনিটরিং অব্যহত আছে।

অন্যান্য খবর

জীবনের প্রথম সিনেমায় মাত্র ৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রী রিনা খান

আনোয়ার আরমান : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি। সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান। অভিনেত্রী রিনা খান […]

নিউজ ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ১৭:৪৫

আনোয়ার আরমান :

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি।

সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান।

অভিনেত্রী রিনা খান জানান, ১৯৮২ সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্ত পরিচালিত ‘সোহাগ মিলন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার যাত্রা শুরু হয়। জীবনের প্রথম চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র পাঁচ হাজার টাকা। সেই পাঁচ হাজার টাকা দিয়েই শুরু হয়েছিল তার দীর্ঘ অভিনয় জীবনের পথচলা।

রিনা খানের দাবি, এখন পর্যন্ত তিনি ৮০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দীর্ঘ এই পথচলায় নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও খলচরিত্রেই দর্শকদের কাছে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

পর্দায় ভয়ংকর ও কঠোর চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে রিনা খান অত্যন্ত সহজ-সরল ও আন্তরিক স্বভাবের একজন মানুষ।

বর্তমানে সিনেমাতে কম কাজ থাকলেও থেমে নেই তার পথচলা। নিয়মিত নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন এই গুণী অভিনেত্রী।

অন্যান্য খবর

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়। ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর […]

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৭

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দলটির মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে।

এর মধ্য দিয়ে রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের সম্ভাব্য প্রার্থী সামনে আনল জামায়াতে ইসলামী।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৩২

অন্যান্য খবর

‘কিছু সময় দিন, সবাই মিলে প্রজন্মকে বদলে দেব,জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব,ইনশাআল্লাহ: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার বলেছেন, কিছু সময় দিন, প্রজন্মকে সবাই মিলে বদলে দিব। জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করব, ইনশাআল্লাহ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর বারিধারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষ্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব […]

‘কিছু সময় দিন, সবাই মিলে প্রজন্মকে বদলে দেব,জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব,ইনশাআল্লাহ: ধর্ম প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ আগস্ট ২০২৬, ১৪:৪২

ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার বলেছেন, কিছু সময় দিন, প্রজন্মকে সবাই মিলে বদলে দিব। জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করব, ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর বারিধারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষ্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী আরো বলেন, রাসূল (সা.) এর জীবনে উৎকৃষ্টতাই ছিলো প্রধান বিষয়। আমাদেরকে সকল ক্ষেত্রে উৎকৃষ্টতার দিকে যেতে হবে। তাহলে আমরা সফলকাম হতে পারব।

আল কুরআন থেকে উদ্ধৃতি দিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, রাসূলুল্লাহ (সা.) এর চরিত্রে রয়েছে উত্তম আদর্শ এবং আল্লাহ পাক রাসূল (সা.) বিশ্ব জগতের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছেন। তিনি রাসূল (সা.) এর দেখানো পথ ও পদ্ধতি সর্বান্তকরণে বাস্তবায়নের চেষ্টা করার অনুরোধ জানান। এছাড়া, যে সকল বিষয় মহানবী (সা.) নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকার জন্য সকলকে অনুরোধ জানান তিনি।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন এনএসইউর ডিপার্টমেন্ট অব ম্যানেজমেন্টের চেয়ারম্যান ড. জিয়াউল হক আদনান।

উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন একজন নিঃস্বার্থ ও মানবতাবাদী মানুষ। তার জীবন আমাদের দেখায়, একজন মানুষ কীভাবে শুধু একটি জাতির কল্যাণেই নয়, বরং সমগ্র মানবজাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারেন।

প্রধান আলোচক ড. জিয়াউল হক আদনান মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরে বলেন, মহানবী (সা.)-এর জীবন আমাদের ধৈর্য, মানবিকতা ও উত্তম চরিত্রের শিক্ষা দেয়।

অন্যান্যের মধ্যে এনএসইউর উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ বক্তৃতা করেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাত, প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শেষে এ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র প্রভাষক এম এম নওয়াজ আমিন দোয়া পরিচালনা করেন।

এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।