ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হক।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর গুলশানে ইইউ প্রতিনিধি কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক সম্পর্ক, দুই পক্ষের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দেশের সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা।
এ সময় বাংলাদেশ ও ইইউর মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় হয়। পাশাপাশি বাংলাদেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুই পক্ষের প্রতিনিধিরা।
বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সৌহার্দ্যের ভিত্তিতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিসের পররাষ্ট্র সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন।