বুধবার, ২০ মে ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

নিরাপত্তাহীনতায় ভুগছেন শুভ্র

মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় বিভিন্ন সময় বিভিন্ন অপরাধীর হামলার শিকার মানবাধিকার কর্মী, সংবাদ কর্মী ও শিক্ষানবিশ আইনজীবী মওদুদ আব্দুল্লাহ শুভ্র।  এবিষয়ে শুভ্র বিচার চেয়ে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন ও কতোয়ালী মডেল থানায় সাধারন ডায়রি করা হয়েছে। যার ডকেট নাম্বার ৯৭০৬ (জেলা প্রশাসক) ৪৩২৮/এম, সাধারণ ডারেরি নং- ১৯১০ (২৭/০৪/২৪) মওদুদ […]

প্রতিনিধি ডেস্ক

০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১৬:৫৩

মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় বিভিন্ন সময় বিভিন্ন অপরাধীর হামলার শিকার মানবাধিকার কর্মী, সংবাদ কর্মী ও শিক্ষানবিশ আইনজীবী মওদুদ আব্দুল্লাহ শুভ্র। 

এবিষয়ে শুভ্র বিচার চেয়ে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন ও কতোয়ালী মডেল থানায় সাধারন ডায়রি করা হয়েছে। যার ডকেট নাম্বার ৯৭০৬ (জেলা প্রশাসক) ৪৩২৮/এম, সাধারণ ডারেরি নং- ১৯১০ (২৭/০৪/২৪)

মওদুদ শুভ্র সঙবাদ মাধ্যমকে জানায় ও সাধারন ডায়রিতে উল্লেখ করে, আমি  মওদুদ আবদুল্লাহ প্রঃ শুভ থানায় হাজির হইয়া অজ্ঞাতনামা নারী-পুরুষ সিন্ডিকেটের কুচক্রী মহল, বিভিন্ন প্রশাসনের নামধারী বিবাদীরা দীর্ঘদিন ধরে আমার ক্ষতি করে আসছে, আমার পিতা আব্দুল ওয়াদুদ ভূঁইয়া (৭৬), ঐতিহ্যবাহী কুমিল্লা পিটিআই  ও হালিমা বানু (৭৪) দুজনেই স্বনামধন্য সরকারি বিদ্যালয়ের  অবসর প্রাপ্ত শিক্ষিক। আমি পেশায় একজন শিক্ষানবিশ আইজীবি কুমিল্লা জজকোর্ট, এবং আধাঁরের প্রাচীরে আলোর সন্ধ্যানে সত্যের নিরিক্ষে মাসিক মানবাধিকার খবর (জাতীয়) পত্রিকার ব্যুরো চীফ (কুমিল্লা), দৈনিক অনলাইন বাংলা নিউজ পত্রিকার  সম্পাদক ও প্রকাশক। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির প্রেসিডেন্ট, সেন্ট্রাল জোন কুমিল্লা। প্রতিষ্ঠাতা, আইন পরামর্শ ও সেবা কেন্দ্র সেলিসিটর ফার্ম/আইন উপদেষ্টা ফার্ম) এবং বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের  কুমিল্লা জেলার গুরুত্বপূর্ণ পদে  দায়িত্বে আছি। ইহা ছাড়াও আমি বিগত দিন থেকে বিভিন্ন সেবা মূলক প্রতিষ্ঠানের দায়িত্বশীল লোক হিসেবে একান্ত সততা ও দৃঢ়তার সাথে খুবই নীবিড়ভাবে দায়িত্ব পালন করিয়া আসিতেছি। আমি আমার নিয়মিত পেশাগত জীবনে যথারীতি সামাজিক সালিশ-বিচার কর্মকান্ডের সাথেও প্রত্যক্ষ ও পরোক্ষ্যভাবে সম্পৃক্ত আছি।

এরই ধারাবাহিকতায় বিগত কয়েক বছর ধরে আমার পেশাগত কর্মকাণ্ডের উপরে উল্লেখিত অজ্ঞাতনামা বিবাদীগণ পরিকল্পিতভাবে হিংসাত্মক অসৎ উদ্দেশ্যে আমার নিয়মিত কাজে বাঁধা বিঘ্ন ঘটানোসহ আমার জান মালের ক্ষয়-ক্ষতির অপচেষ্টা সর্বদা করিয়া আসিতেছে। উক্ত অপশক্তি, কৌশলী ও কু-চক্রি মহল পরোক্ষ্যভাবে আমাকে আমার শান্তি প্রিয় জীবন যাপনে অশান্তি ও প্রতিবন্ধকতা সৃষ্টি করিয়া আমার নাগরিক অধিকার হনন করে আসছে। 

এমতবস্থায়, এরই জের ধরে ১ম ঘটনার তারিখ ও সময়ে ১ম ঘটনাস্থলে অজ্ঞাতনামা ১জন পুরুষ নীল রংয়ের ১টি  প্রোবক্স গাড়ি থেকে নেমে আমার কাছে প্রমাসনের বিশেষ শাখার পরিচয় দিলে আমার সন্দেহ হলে নিকটস্থ থানার কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করি এবং তার পরিচয় জানতে চাইলে সে উত্তর নাদিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়।  

এবং অপর একটি ঘটনার সময় ২টি মোটরসাইকেল যোগে অজ্ঞাতনামা মোট ৩জন এবং পিছনে রিক্সায় কালো বোরকা পরিহিত ১জন মহিলা বিবাদী আমার নিকট নিজেদেরকে ঢাকাস্থ সরকারী বিশেষ গোয়েন্দা প্রশাসনের লোক মর্মে পরিচয় দেয় এবং আমাকে সহায়তার আশ্বাস দেয়।

আমার ধারনা তার সবাই এক সিন্ডিকেটের সদস্য। যারা আমাকে ক্ষতির উদ্দেশ্যে প্রতি নিয়ত ফলো করছে এবং আমাকে গুম খুনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।  

এই বিষয়ক কুমিল্লা কোতোয়ালি সদর মডেল থানার জি ডি ‘ র তদন্তের আয়ু এস আই খাজু  বলেন- মওদুদ শুভ্র মানবিক,সামাজিক ও সাংবাদিকতার পেশাগত কাজ নিয়ে জারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তা সত্যিই  নিন্দনীয়। এই বিষয়ক তদন্ত চলছে, আসামি সনাক্তকরণ করে অতি দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।