সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

খেলা

বাংলাদেশের উন্নতিতে ‘খুবই খুশি’ শাহিদ আফ্রিদি

বাংলাদেশের তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের বেড়ে ওঠার জন্য ভালো একাডেমি গড়ে তোলার পরামর্শ দিলেন এবারের বিপিএলে চিটাগং কিংসের মেন্টর সাবেক এই পাকিস্তানি অলরাউন্ডার। পাকিস্তানকে তাদের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ, ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টিতেও একই সাফল্য। ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট জয়ের কৃতিত্ব তো আছেই। গত কয়েক মাসে স্মরণীয় কয়েকটি সাফল্যের স্বাদ পেয়েছে বাংলাদেশ। তাদের সাম্প্রতিক এসব সাফল্য নজর […]

নিউজ ডেস্ক

৩১ ডিসেম্বর ২০২৪, ১৯:১১

বাংলাদেশের তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের বেড়ে ওঠার জন্য ভালো একাডেমি গড়ে তোলার পরামর্শ দিলেন এবারের বিপিএলে চিটাগং কিংসের মেন্টর সাবেক এই পাকিস্তানি অলরাউন্ডার।

পাকিস্তানকে তাদের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ, ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টিতেও একই সাফল্য। ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট জয়ের কৃতিত্ব তো আছেই। গত কয়েক মাসে স্মরণীয় কয়েকটি সাফল্যের স্বাদ পেয়েছে বাংলাদেশ। তাদের সাম্প্রতিক এসব সাফল্য নজর কেড়েছে শাহিদ আফ্রিদি। বিপিএলে চিটাগং কিংসের মেন্টর ও শুভেচ্ছাদূত হিসেবে যোগ দিয়ে নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজদের প্রশংসা করলেন সাবেক পাকিস্তানি অধিনায়ক।

বাংলাদেশের সঙ্গে তার সংযোগ বেশ পুরোনো। ১৯৯৮ সালে শুরু। এরপর ক্রিকেটার হিসেবে বাংলাদেশে অনেকবার এসেছেন আফ্রিদি। এই দেশকে তিনি ‘দ্বিতীয় বাড়ি’ মনে করেন, এই কথা নানা সময়েই বলেছেন তিনি। সেই চেনা আঙিনায় এবার বদলেছে তার পরিচয়। তবে বদলায়নি আফ্রিদির অভিজ্ঞতা।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার বিপিএলের ম্যাচ চলার সময় টিভি সাক্ষাৎকারে বাংলাদেশের প্রতি ভালোবাসার কথা তুলে ধরেন আফ্রিদি।

“আমি সবসময় বলি, বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি। এটিকে সবসময়ই দ্বিতীয় বাড়ি হিসেবে দেখি। এখানে অনেক ক্রিকেট খেলেছি। এখানের মানুষ ক্রিকেটের ব্যাপারে অনেক উৎসাহী। বাংলাদেশে আমি অনেক সম্মান পেয়েছি। পাকিস্তান ও ভিন্ন কয়েকটি ফ্র‍্যাঞ্চাইজির হয়ে বিপিএলে আমার দারুণ স্মৃতি আছে। সবমিলিয়ে অভিজ্ঞতা খুব ভালো। এখনও উপভোগ করছি।”

১৯৯৮ থেকে ২০১৬ পর্যন্ত পাকিস্তানের হয়ে অন্তত ১৩ বার বাংলাদেশ সফর করেছেন আফ্রিদি। এছাড়া ২০১৯ পর্যন্ত ভিন্ন পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন বিপিএলের ৬ আসরে।

ক্যারিয়ারজুড়ে আগ্রাসী ব্যাটিংয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের বড় বার্তাবাহক ছিলেন আফ্রিদি। তার দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগাতে বিপিএলের এবারের আসরে তাকে দলের সঙ্গে যুক্ত করেছে চিটাগং কিংস।

মঙ্গলবার দলের প্রথম ম্যাচ মাঠে বসেই দেখেছেন আফ্রিদি। শামীম হোসেনের লড়াই ছাড়া বাকিদের বাজে ব্যাটিং-বোলিংয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে কোনো আশাই জাগাতে পারেনি কিংস।

আগে ব্যাট করে ২০৩ রানের সংগ্রহ পায় খুলনা। বিপরীতে কিংস থামে ১৬৬ রানে। কিংসের ব্যাটিংয়ে সপ্তম ওভারের সময় যখন সাক্ষাৎকার দিচ্ছিলেন আফ্রিদি, ততক্ষণে ড্রেসিং রুমে ফিরে গেছেন ছয় ব্যাটসম্যান।

ব্যাটিং ব্যর্থতা নিয়ে কিছু না বললেও বোলারদের ঘাটতির দিকটি তুলে ধরেন আফ্রিদি।

“(মেন্টরের কাজ) খুবই সহজ। শুধু সমর্থন ও অনুপ্রেরণা দেওয়া। মাত্র টুর্নামেন্ট শুরু হয়েছে। বোলিংয়ে আমরা কিছু বড় ভুল করেছি। খুব অভিজ্ঞ বোলিং আক্রমণ আমাদের। কিন্তু সঠিক জায়গায় বোলিং করতে পারিনি। পিচ পড়তে পারিনি। পিচ বুঝে বোলিং করতে পারলে আমার মনে হয়, দলটা খুব ভারসাম্যপূর্ণ।”

বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সাফল্য ও উন্নতির প্রসঙ্গও উঠে আসে আলোচনায়। এই দেশের প্রতিভাবান ক্রিকেটারদের জন্য ভালো একাডেমি গড়ার পরামর্শ দেন আফ্রিদি।

“(বাংলাদেশের উন্নতিতে) আমি খুবই খুশি। কারণ তারা ভুগছিল। বিপিএলের মাধ্যমে অনেক দিন ধরে প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার চেষ্টা করছে তারা। পাকিস্তানের বিপক্ষেও খুব ভালো খেলেছে, সিরিজ জিতেছে।”

“আমি মনে করি, বাংলাদেশে অনেক প্রতিভা আছে। তাদের জন্য ভালো প্রতিষ্ঠান, যেমন কিছু একাডেমি দরকার, যেখানে ক্রিকেটাররা বেড়ে উঠতে পারবে।”

খেলা

ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে স্পেন শিবিরে দুঃসংবাদ

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছে স্পেন। ফ্রান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রথম অনুশীলন সেশনে মাঠে নামে লা রোজারা। তবে দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার লামিনে ইয়ামাল ও পেদ্রো পোরোকে মূল অনুশীলনে দেখা যায়নি। স্প্যানিশ কোচিং স্টাফ জানিয়েছে, টানা ম্যাচ খেলার ফলে পেশিতে অতিরিক্ত চাপ অনুভব করায় সতর্কতামূলক […]

ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে স্পেন শিবিরে দুঃসংবাদ

ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে স্পেন শিবিরে দুঃসংবাদ

ডেস্ক রিপোর্ট

১৭ জুলাই ২০২৬, ১১:২৯

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছে স্পেন। ফ্রান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রথম অনুশীলন সেশনে মাঠে নামে লা রোজারা। তবে দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার লামিনে ইয়ামাল ও পেদ্রো পোরোকে মূল অনুশীলনে দেখা যায়নি।

স্প্যানিশ কোচিং স্টাফ জানিয়েছে, টানা ম্যাচ খেলার ফলে পেশিতে অতিরিক্ত চাপ অনুভব করায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুজনকে বিশ্রামে রাখা হয়েছে। নিউইয়র্ক রেড বুলসের ট্রেনিং সেন্টারে দলের অন্য সদস্যরা অনুশীলনে অংশ নিলেও ইয়ামাল ও পোরো আলাদাভাবে ফিটনেস নিয়ে কাজ করেছেন।

বিশেষভাবে আলোচনায় এসেছে ইয়ামালের শারীরিক অবস্থা। অনুশীলনের সময় তার বাম উরুতে ইলাস্টিক ব্যান্ডেজ দেখা গেছে। মৌসুমের শেষ দিকে বার্সেলোনার হয়ে খেলতে গিয়ে ওই উরুতেই চোট পেয়েছিলেন স্পেনের এই তরুণ তারকা।

সেই চোটের প্রভাবেই বিশ্বকাপের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে শুরুর একাদশে জায়গা হয়নি ইয়ামালের। এরপর ধীরে ধীরে তাকে পুরোপুরি ম্যাচ ফিট করে তোলা হয়। গ্রুপ পর্বের প্রথম চার ম্যাচে সম্ভাব্য ৩৬০ মিনিটের মধ্যে তিনি খেলেছেন ২২৫ মিনিট। তবে নকআউট পর্বে স্পেনের টানা তিনটি ম্যাচেই পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন তিনি।


অন্যদিকে, ডান প্রান্তের ডিফেন্ডার পেদ্রো পোরোও স্পেনের বিশ্বকাপ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি পাঁচটি ম্যাচে শুরু থেকেই মাঠে নেমেছেন এবং নকআউট পর্বে প্রায় প্রতিটি মিনিট খেলেছেন। শুধু ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে তাকে বদলি করা হয়।

ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলের জয়ে ইয়ামাল ও পোরো দুজনই গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ইয়ামালের আদায় করা পেনাল্টি থেকে প্রথম গোল করেন মিকেল ওইয়ারজাবাল। পরে বক্সে দুর্দান্ত দৌড়ে ঢুকে স্পেনের দ্বিতীয় গোলটি করেন পোরো।

আগামী রোববার (১৯ জুলাই) নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্পেন। অন্যদিকে, জয় পেলে আর্জেন্টিনা ইতিহাসে চতুর্থবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।

খেলা

আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান

নিজের দেশে ফেরা এবং তারকাখ্যাতি (স্টারডম) নিয়ে সম্প্রতি এমন একটি বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও রাজনীতিবিদ সাকিব আল হাসান। সম্প্রতি গণমাধ্যম ক্রিকফ্রেঞ্জির (Cricfrenzy) সাথে এক সাক্ষাৎকারে দেশে ফেরার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এই বক্তব্য দেন। সাকিব আল হাসান মনে করেন, তিনি দেশে ফিরলে ভক্ত-সমর্থকদের মাঝে যে অভূতপূর্ব আলোড়ন তৈরি হবে, তাতে ঢাকা […]

আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ জুলাই ২০২৬, ১৯:৪৯

নিজের দেশে ফেরা এবং তারকাখ্যাতি (স্টারডম) নিয়ে সম্প্রতি এমন একটি বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও রাজনীতিবিদ সাকিব আল হাসান।

সম্প্রতি গণমাধ্যম ক্রিকফ্রেঞ্জির (Cricfrenzy) সাথে এক সাক্ষাৎকারে দেশে ফেরার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এই বক্তব্য দেন।

সাকিব আল হাসান মনে করেন, তিনি দেশে ফিরলে ভক্ত-সমর্থকদের মাঝে যে অভূতপূর্ব আলোড়ন তৈরি হবে, তাতে ঢাকা শহর থমকে বা অচল হয়ে যেতে পারে। তার মতে, এই বিশাল জনসমাগম বা গণরিয়েকশনের ভয়েই অনেকে তাকে দেশে ফিরতে দিতে চাচ্ছেন না।

বর্তমানে তিনি আশাবাদী যে খুব দ্রুতই (হতে পারে আগামী মাসগুলোতে) পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি দেশে ফিরবেন, আদালতে মামলার আইনি লড়াই লড়বেন এবং বাংলাদেশ দলের জার্সি গায়ে মাঠ থেকে সম্মানজনক বিদায় নেবেন।

খেলা

এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এমবাপ্পেকে আনার চেষ্টা চলছে। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন […]

এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট

০৩ আগস্ট ২০২৬, ১৭:২৭

ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এমবাপ্পেকে আনার চেষ্টা চলছে।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশজুড়ে ফুটবলের নতুন জোয়ার সৃষ্টি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তার আশা, প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিশ্ব ফুটবলের অন্যতম তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনা সম্ভব হবে।

প্রতিমন্ত্রী জানান, প্রতিযোগিতাকে আরও বিস্তৃত করতে উপজেলা পর্যায়ে একটি মাঠের পরিবর্তে চার থেকে পাঁচটি মাঠে একযোগে খেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে আরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেওয়ার সুযোগ পাবে এবং ফুটবল উৎসবের পরিবেশ তৈরি হবে।

তিনি আরও বলেন, কোনো কারিগরি কলেজ, মাদ্রাসা, উচ্চবিদ্যালয় বা সাধারণ কলেজ দল গঠন করতে ব্যর্থ হলে তাদের এমপিও স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। ছাত্রসংখ্যা কম হলেও বিকল্প উপায়ে দল গঠন নিশ্চিত করতে হবে। পাশাপাশি কোনো প্রতিষ্ঠান কেন দল গঠন করতে পারছে না, সেটিও খতিয়ে দেখা হবে।

এ ছাড়া প্রতিটি ভেন্যুতে একজন প্রথম শ্রেণির কর্মকর্তার নেতৃত্বে ভেন্যু কমিটি গঠন এবং উপজেলা পর্যায়ে অংশগ্রহণকারী দলগুলোর যাতায়াত ও অন্যান্য ব্যয়ের জন্য স্থানীয়ভাবে সহায়তার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।