শিক্ষা জীবনে পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ অংশ। অনেক সময় জানা বিষয়ও ভুল বলে মনে হয়। কখনো আবার কোনো প্রশ্নের উত্তর মনে আসে না। এতে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। কারণ, ইসলাম আমাদেরকে এই বিষয় থেকে মুক্তি লাভের বিশেষ দোয়া শিখিয়েছে। যে দোয়াটি বেশি বেশি পড়লে প্রশ্নের উত্তর মনে আসে, ইনশাআল্লাহ।
দোয়াটি হলো: ‘رَبِّ اشْرَحْ لِي صَدْرِ ’ উচ্চারণ: রব্বিশরহলি সদরি (সুরা ত্বহা, আয়াত ২৫)
দোয়াটির অর্থ হলো: হে আমার প্রতিপালক! আমার বক্ষ প্রশস্ত করে দাও।
এছাড়া এই দোয়াটিও পড়া যেতে পারে:
‘رَبِّ يَسِّرْ وَ لَا تُعَسِّرْ وَ تَمِّمْ بِالْخَيْرِ’ উচ্চারণ: রব্বি ইয়াসসির, ওয়া লা তুআসসির, ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর।
দোয়াটির অর্থ হলো: হে আমার রব, সহজ করুন, কঠিন করবেন না, এবং কল্যাণের সঙ্গে শেষ করার তাওফিক দান করুন।
আল্লাহ তায়ালা আমাদের সকলকে সফলতা দান করুন। আমিন।