বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

পোশাকশ্রমিকদের মজুরির প্রতিশ্রুতি পূরণ হয়নি, শ্রমিক অসন্তোষের দায় সরকারের: সংসদে হাসনাত আবদুল্লাহ

শ্রমিকদের জন্য ২০ হাজার টাকা জাতীয় মজুরি নির্ধারণের প্রতিশ্রুতি দেওয়া হলেও মজুরি বোর্ডে সেই প্রতিশ্রুতির ছিটেফোঁটাও নেই। জীবনযাত্রার ব্যয় লাগামছাড়া হয়ে পড়ায় শ্রমিকদের আন্দোলন যৌক্তিক হয়ে উঠেছে, অথচ সরকার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হচ্ছে।

পোশাকশ্রমিকদের মজুরির প্রতিশ্রুতি পূরণ হয়নি, শ্রমিক অসন্তোষের দায় সরকারের: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংসদে হাসনাত

ডেস্ক রিপোর্ট

১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৪

তিন বছরে মূল্যস্ফীতি ২৬ শতাংশের বেশি বাড়লেও তৈরি পোশাকশ্রমিকদের মজুরি সেই অনুপাতে সমন্বয় করা হয়নি বলে অভিযোগ তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার দাবি,

শ্রমিকদের জন্য ২০ হাজার টাকা জাতীয় মজুরি নির্ধারণের প্রতিশ্রুতি দেওয়া হলেও মজুরি বোর্ডে সেই প্রতিশ্রুতির ছিটেফোঁটাও নেই। জীবনযাত্রার ব্যয় লাগামছাড়া হয়ে পড়ায় শ্রমিকদের আন্দোলন যৌক্তিক হয়ে উঠেছে, অথচ সরকার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হচ্ছে।

মঙ্গলবার জাতীয় সংসদে তৈরি পোশাকশিল্পের চলমান শ্রমিক অসন্তোষ, জ্বালানি সংকট ও খাতটির কাঠামোগত সমস্যা নিয়ে অনুষ্ঠিত সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন,

শ্রমিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি শিল্পের টিকে থাকার জন্য মালিকদের জন্যও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। তার ভাষায়, শ্রমিক না বাঁচলে শিল্প টিকবে না, আর শিল্প না টিকলে দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু সরকারের অব্যবস্থাপনা ও নানা স্তরের প্রতিবন্ধকতায় পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে।

মজুরি ও জীবনযাত্রার ব্যয়ের ব্যবধান তুলে ধরে তিনি বলেন,

গত তিন বছরে গড় মূল্যস্ফীতি ২৬ শতাংশের বেশি বেড়েছে। ঢাকা শহরে চার সদস্যের একটি পরিবারের মাসিক খাবারের খরচই যেখানে ১২ থেকে ১৬ হাজার টাকা, সেখানে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি আটকে আছে ১২ হাজার টাকায়। অর্থাৎ একজন শ্রমিকের পুরো মাসের আয় দিয়ে পরিবারের শুধু খাবারের খরচই মিটছে না।

জোনায়েদ সাকির বক্তব্যের প্রসঙ্গ টেনে হাসনাত বলেন,

ক্ষমতায় গেলে শ্রমিকদের জাতীয় মজুরি ২০ হাজার টাকা নির্ধারণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মজুরি বোর্ডে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যাবে বলে তারা আশা করেছিলেন। কিন্তু নির্ধারিত বৈঠকটিই অনুষ্ঠিত হয়নি বলে তিনি অভিযোগ করেন।

গ্যাসের দাম বৃদ্ধি, জ্বালানি সংকট ও নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার ব্যয় শ্রমিকদের জীবনযাত্রাকে অসহনীয় করে তুলেছে উল্লেখ করে তিনি বলেন, এই বাস্তবতায় শ্রমিকদের আন্দোলনের যৌক্তিকতা রয়েছে। তবে আন্দোলন মোকাবিলায় সরকার যথাযথ ভূমিকা রাখতে পারছে না।

তৈরি পোশাকশিল্পের মালিকদের বিভিন্ন সরকারি দপ্তরে অর্থ গুনতে হয় বলেও অভিযোগ করেন এই সংসদ সদস্য। তার বক্তব্য, কাঁচামাল আমদানি থেকে শুরু করে শুল্ক, ভ্যাট, এক্সাইজ, বন্ডেড ওয়্যারহাউস, কারখানা পরিদর্শন এবং পণ্য রপ্তানির প্রতিটি ধাপে অনুমোদন নিতে গিয়ে অর্থ ব্যয় করতে হয়। বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ঘুষকে ‘উপহার’ হিসেবে অভিহিত করা হচ্ছে। জর্জ অরওয়েলের ‘১৯৮৪’ উপন্যাসের উদাহরণ টেনে সরকারের শব্দ ব্যবহারের কড়া সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, ঋণখেলাপিকে ঋণগ্রস্ত, চাঁদাবাজিকে সমঝোতা আর ঘুষকে উপহার বলে চালিয়ে দেওয়া হচ্ছে।

হাসনাতের দাবি, এসব অর্থ আদায়ের চাপ এড়াতে অনেক পোশাকশিল্পের মালিক সরকারদলীয় বা প্রভাবশালী নেতাদের পরামর্শক হিসেবে নিয়োগ দেন। তিনি একে ‘প্রটেকশন মানি’ হিসেবে উল্লেখ করেন। শিল্পের পরিবেশ উন্নয়নে সরকারের দায়িত্বের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, শ্রমিকদের বেতন মালিকপক্ষকেই দিতে হয়, সরকারের কাজ হলো ব্যবসা পরিচালনা সহজ করা ও মালিকদের সহযোগিতা করা। অথচ অভিযোগ অনুযায়ী, সহায়ক পরিবেশ তৈরির বদলে নতুন নতুন প্রতিবন্ধকতাই দাঁড় করানো হচ্ছে।

গ্যাস সংকটের জন্য সরকারকে সরাসরি দায়ী না করলেও এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার বক্তব্য, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে গ্যাস সরবরাহে সংকট তৈরি হয়ে থাকতে পারে, কিন্তু সেই সংকটকে পুঁজি করে অনিয়মের সুযোগ নেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে তিনি তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের বিষয়টি সামনে আনেন। প্রতিমন্ত্রীর আগের দিনের বক্তব্যের সমালোচনা করে হাসনাত বলেন, ৬ হাজার ৩০০ কোটি টাকা বাড়তি ব্যয়ের বিষয়ে সংসদে উত্থাপিত একটি প্রস্তাবের সঙ্গে সংশ্লিষ্টতার প্রশ্নের জবাব আজও মেলেনি।

সরকারি বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্যও ব্যবসাপ্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ নেওয়া হয় বলে অভিযোগ তোলেন তিনি। ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর ও পয়লা বৈশাখের মতো অনুষ্ঠানে সরকারি বরাদ্দ না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদা সংগ্রহ করা হয় বলে দাবি করেন হাসনাত। তার মতে, এ ধরনের ব্যয় কমানো গেলে ব্যবসায়ীদের ঘাড়ের বোঝাও হালকা হবে।

পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনে আওয়ামী লীগের সম্পৃক্ততা রয়েছে বলেও অভিযোগ করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এ বিষয়ে তাদের কাছে তথ্য ও প্রমাণ রয়েছে। আন্দোলনকে ব্যবহার করে দেশের অর্থনীতিতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হলে তা প্রতিরোধের দায়িত্ব সরকারকেই নিতে হবে। তার অভিযোগ, কেবল তৈরি পোশাক খাত নয়, নানা ক্ষেত্রে অস্থিরতা উসকে দিয়ে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফেরার পথ খুঁজছে। এ ক্ষেত্রে ভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এমন পরিস্থিতি চলতে থাকলে তৈরি পোশাকশিল্পসহ কোনো খাতের পক্ষেই স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে না।

শ্রমিকদের মজুরি ও জীবনযাত্রার ব্যয়ের মধ্যে সামঞ্জস্য আনার পাশাপাশি মালিকদের জন্য ব্যবসা পরিচালনার পরিবেশ সহজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের তৈরি পোশাকশিল্পের ৪৫ বিলিয়ন ডলারের বাজার ধরে রাখতে হলে শ্রমিক ও মালিক উভয় পক্ষের সমস্যার সমাধান দরকার। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার প্রসঙ্গ টেনে তার দাবি, নতুন ক্রয়াদেশের মৌসুমে বাংলাদেশের কিছু ক্রয়াদেশ ভারত ও ভিয়েতনামে চলে যাচ্ছে। রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে, শ্রমিকের স্বার্থ রক্ষা ও মালিকের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা না গেলে তার মাশুল গুনতে হবে পুরো অর্থনীতিকে।

তরুণদের কর্মসংস্থানের সংকটও সংসদে তুলে ধরেন তিনি এবং এ পরিস্থিতি মোকাবিলায় সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। সবশেষে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের যেসব ব্যক্তি ষড়যন্ত্র ও অর্থায়নের সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন। এ কাজে সরকারকে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৭০

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৯৯

রাজনীতি

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান। এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া […]

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ অক্টোবর ২০২৬, ১৫:৪৭

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার স্টেপ নেওয়া শুরু করেছে, এটা গুড সাইন। তবে যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ সেহেতু আইনের শাসন নিশ্চিতের লক্ষ্যে জড়িত সবাই শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও লেখেন, ‘হামলায় সরাসরি জড়িত এমন যাদের নাম পত্রিকায় এসেছে তাদের অনেককেই আমরা অন্য আরেকজন সংরক্ষিত এমপির সাথে পরবর্তীতেও ঘটনাস্থলে প্রেসের সামনে আসতে দেখেছি। তাদেরকেও যথাযথ শাস্তির আওতায় আনতে হবে।’a

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৭০

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৭০