রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

বিএনপি ক্ষমতায় আসার পর ৮০ হাজার মানুষ চাকরি হারিয়েছে: কর্নেল অলি

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেশে প্রায় ৮০ হাজার মানুষ চাকরি হারিয়েছেন বলে দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ। তিনি বলেছেন, নতুন কর্মসংস্থান সৃষ্টি তো দূরের কথা, দেশি-বিদেশি বিনিয়োগ প্রায় বন্ধের পথে। একের পর এক কারখানা বন্ধ হচ্ছে, চাকরি হারাচ্ছেন কর্মীরা। অথচ নির্বাচনের আগে জনগণকে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেওয়া […]

বিএনপি ক্ষমতায় আসার পর ৮০ হাজার মানুষ চাকরি হারিয়েছে: কর্নেল অলি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ অক্টোবর ২০২৬, ১৫:৫৯

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেশে প্রায় ৮০ হাজার মানুষ চাকরি হারিয়েছেন বলে দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ। তিনি বলেছেন, নতুন কর্মসংস্থান সৃষ্টি তো দূরের কথা, দেশি-বিদেশি বিনিয়োগ প্রায় বন্ধের পথে।

একের পর এক কারখানা বন্ধ হচ্ছে, চাকরি হারাচ্ছেন কর্মীরা। অথচ নির্বাচনের আগে জনগণকে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অলি আহমেদ বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর বিনিয়োগের পরিবেশ আরও সংকুচিত হয়েছে। নতুন শিল্পকারখানা গড়ে উঠছে না, বরং বিদ্যমান অনেক প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে। ফলে নতুন চাকরির সুযোগ তৈরি হচ্ছে না, উল্টো পুরোনো কর্মীদেরও ছাঁটাই করা হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে এলডিপি চেয়ারম্যান বলেন, দেশের মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারছে না, রাস্তাঘাটেও নিরাপদে চলাচল করতে পারছে না। এমন পরিস্থিতিতে দেশে আদৌ কার্যকর আইনশৃঙ্খলা ব্যবস্থা রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিচারব্যবস্থার সমালোচনা করে তিনি অভিযোগ করেন, সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিচার পেলেও সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। নিজের ছেলের ভোট পুনর্গণনা-সংক্রান্ত একটি মামলার উদাহরণ টেনে তিনি বলেন, প্রয়োজনীয় কাগজপত্র ও যুক্তি যাচাই করে দ্রুত সিদ্ধান্ত দেওয়া সম্ভব হলেও এ ধরনের বিষয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

ব্যাংকিং খাতের সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অলি আহমেদ। তিনি বলেন, দেশের অনেক ব্যাংক বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। যেসব ব্যাংকমালিকের বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

তবে যাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাঁদের ব্যাংক পরিচালনার সুযোগ ফিরিয়ে দেওয়া উচিত। এতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে এবং অর্থনীতিতে গতি ফিরবে।

প্রবাসী বাংলাদেশিদের দুর্ভোগের কথা তুলে ধরে এলডিপি চেয়ারম্যান বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত অনেক বাংলাদেশি ভিসা ও ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে জটিলতায় পড়েছেন। অনেকে এক থেকে তিন লাখ টাকা পর্যন্ত ব্যয় করেও প্রয়োজনীয় অনুমতি পাচ্ছেন না।

এ সংকট সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। অলি আহমেদ বলেন, প্রধানমন্ত্রীকে পররাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিতে হবে, যাতে তাঁরা বিদেশে গিয়ে প্রবাসীদের সমস্যার কথা শোনেন এবং সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেন।

তিনি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্য থেকে বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রমিক দেশে ফিরে আসতে বাধ্য হলে অর্থনীতি ও সমাজে নতুন সংকট তৈরি হতে পারে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়েও সরকারের সমালোচনা করেন কর্নেল অলি। তিনি বলেন, প্রতিদিন পণ্যের দাম বাড়ছে, অথচ মানুষের আয় বাড়ছে না। ফলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে। গ্রামীণ অর্থনীতিতেও স্থবিরতা দেখা দিয়েছে।

প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, কিছু সংসদ সদস্য নিজ এলাকায় গেলে তাঁদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের থাকতে হচ্ছে। কিন্তু প্রশাসনিক দায়িত্ব এবং রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ আলাদা বিষয়। ইউএনও ও ওসির দায়িত্ব সংসদ সদস্যদের অনুসরণ করা নয়, বরং নিজ নিজ দাপ্তরিক কাজ যথাযথভাবে সম্পন্ন করা।

এ সময় ১৯৯৬ সালের রাজনৈতিক পরিস্থিতির স্মৃতিচারণ করেন এলডিপি চেয়ারম্যান। তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ ও জামায়াতের আন্দোলনের সময় বিএনপির পক্ষ থেকে তাঁকে শেখ হাসিনার সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছিল।

ওই আলোচনায় নির্বাচনের ৪০ দিন আগে ক্ষমতা ছেড়ে দেওয়া এবং উভয় পক্ষের সমঝোতায় একটি মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাব তৈরি হয়েছিল। তবে পরবর্তী সময়ে নতুন শর্ত যুক্ত হওয়ায় সেই সমঝোতা বাস্তবায়িত হয়নি।

কর্নেল অলি মনে করেন, সে সময় সমঝোতা কার্যকর হলে রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন হতে পারত। অতীতের সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে বিএনপির বর্তমান নেতৃত্বের প্রতি আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে অলি আহমেদ বলেন, তাঁর আশপাশে থাকা অনেকেই সঠিক পরামর্শ দেওয়ার মতো অভিজ্ঞতা ও যোগ্যতা রাখেন না। ভুল পরামর্শের কারণে প্রধানমন্ত্রী নিজেই ক্ষতিগ্রস্ত হতে পারেন।

তিনি মন্তব্য করেন, প্রধানমন্ত্রীর প্রকৃত প্রতিপক্ষ বিরোধী দল নয়, বরং তাঁর আশপাশে থাকা ভুল পরামর্শদাতারা।

দুর্গাপূজা উপলক্ষে কিছু রাজনৈতিক নেতার বক্তব্যের সমালোচনা করে অলি আহমেদ বলেন, একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব সব ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা রক্ষা করা। মন্ত্রিসভার সদস্যদেরও বক্তব্য ও আচরণে দায়িত্বশীল হতে হবে।

সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে তিনি বলেন, মানুষের পেটে ভাত নেই, চোখে ঘুম নেই। অথচ জনগণের এসব সমস্যা সমাধানের পরিবর্তে রাজনৈতিক বিরোধ বাড়ানো হচ্ছে। সরকারকে সাধারণ মানুষের জীবনযাত্রার সংকটের দিকে আরও বেশি নজর দিতে হবে।

জুলাই জাতীয় সনদ ও রাষ্ট্র সংস্কারের বিষয়ে এলডিপি চেয়ারম্যান বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে। সরকার সংস্কার বাস্তবায়নের ঘোষণা দিলে রাজনৈতিক অস্থিরতা কমবে এবং সব পক্ষ ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ পাবে।

সরকারকে সময় থাকতে অর্থনৈতিক সংকট, আইনশৃঙ্খলার অবনতি, কর্মসংস্থানের অভাব এবং সাধারণ মানুষের দুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান কর্নেল (অব.) অলি আহমেদ।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৪৩

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৪৩

রাজনীতি

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান। এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া […]

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ অক্টোবর ২০২৬, ১৫:৪৭

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার স্টেপ নেওয়া শুরু করেছে, এটা গুড সাইন। তবে যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ সেহেতু আইনের শাসন নিশ্চিতের লক্ষ্যে জড়িত সবাই শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও লেখেন, ‘হামলায় সরাসরি জড়িত এমন যাদের নাম পত্রিকায় এসেছে তাদের অনেককেই আমরা অন্য আরেকজন সংরক্ষিত এমপির সাথে পরবর্তীতেও ঘটনাস্থলে প্রেসের সামনে আসতে দেখেছি। তাদেরকেও যথাযথ শাস্তির আওতায় আনতে হবে।’a

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৪৩

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৪৩