মোঃ মেহেদী হাসান, ঢাকা (মহানগর প্রতিনিধি)
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর সরকারি বাঙলা কলেজে শুরু হয়েছে দেয়ালজুড়ে গ্রাফিতি চিত্রাঙ্কনের এক মনোমুগ্ধকর আয়োজন। দেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে কলেজ প্রশাসন ও অত্র কলেজের বিভিন্ন ডিপার্টমেন্ট। গ্রাফিতি চিত্রাঙ্কন করছে সাধারণ শিক্ষার্থীরা।
গ্রাফিতি চিত্রে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মরণীয় মুহূর্ত, বীর মুক্তিযোদ্ধাদের সংগ্রাম এবং স্বাধীনতার জয়গাথা তুলে ধরা হচ্ছে। এমন কি ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন চিত্র তুলে ধরছে রংতুলির মাধ্যমে। তার মধ্যে বেশি প্রাধান্য পেতে যাচ্ছে শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধের ছবি!
উক্ত আয়োজনে অংশ নিয়েছেন নবীন ও প্রবীণ মিলিয়ে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী। তারা বেশ কয়েক টি দলে ভাগ হয়ে গ্রফিতি চিত্রায়ন করছে! তাদের মধ্যে রয়েছে মৃত্তিকা বিভাগ, সমাজকর্ম বিভাগ ও রাষ্ট্রে বিজ্ঞান বিভাগ সহ বেশ কয়েক দল।
সরকারি বাঙলা কলেজের শিক্ষক মহোদয় দের মন্তব্য “আমাদের লক্ষ্য হলো নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করা এবং তাদের মাঝে দেশপ্রেমের বীজ বপন করা। দেয়ালজুড়ে এ চিত্রকর্ম বিজয়ের গৌরবময় ইতিহাস তুলে ধরবে।”
১৪ ডিসেম্বর জাতীয় বুদ্ধিজীবী দিবস সকাল থেকে গ্রাফিতির কাজ শুরু করেছে, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে গ্রাফিতির কাজ সম্পূর্ণ হবে বলে আশা করছে গ্রাফিতি চিত্রাঙ্কনে অংশগ্রহণকৃত শিক্ষার্থীরা এবং ১৬ ডিসেম্বর ২০২৪ বিজয় দিবসের দিন এটি আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হবে।
মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের অহংকার ছড়িয়ে দেওয়ার এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।