বিনোদন প্রতিবেদক:
জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘ড্রিমআই’-এ মুক্তি পেয়েছে এস. আই. সোহেল পরিচালিত নতুন নাটক ‘জামাই বউ ৪২০’। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় নাটকটি প্রকাশ করা হয়।
ড্রিম আই প্রোডাকশনের ব্যানারে নির্মিত নাটকটি প্রযোজনা করেছেন মাসউদুর রহমান আদিত্য। পাপ্পু রাজের রচনায় নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এস. আই. সোহেল।
নাটকটিতে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, মনিরা আক্তার মিঠু, জারা নূর, জয় রাজ, মাসুম বাশার, নাহার নওরিন, সাজ্জাদ সাজু, আক্তার হোসেন, লামিয়া আক্তার, শিবলী আহমেদ, সম্রাট চৌধুরীসহ আরও অনেকে।
নাটকটির সম্পাদনা ও রংবিন্যাস করেছেন খালিদ ফেরদৌস। আবহসংগীতের দায়িত্বে ছিলেন নাসিফ ওনি। চিত্রগ্রহণ করেছেন কাওসার রাজীব খান ও মমিন হোসেন। প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন সম্রাট চৌধুরী। মেকআপের দায়িত্বে ছিলেন সালাম এবং স্থিরচিত্র ধারণ করেছেন আহমেদ জনি।
একঝাঁক পরিচিত অভিনয়শিল্পীর অংশগ্রহণে নির্মিত ‘জামাই বউ ৪২০’ নাটকটি নিয়ে আশাবাদী সংশ্লিষ্টরা।
নাটকটি শুক্রবার বিকেল ৩টা থেকে ড্রিমআই ইউটিউব চ্যানেলে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।