বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

রাড্ডা হাসপাতালে হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত লড়াই করব: এমপি আরমান

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ হাসপাতালে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারীরা এখনো গ্রেপ্তার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান। তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা হাসপাতাল পরিদর্শনে গিয়ে […]

রাড্ডা হাসপাতালে হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত লড়াই করব: এমপি আরমান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ অক্টোবর ২০২৬, ২০:১৭

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ হাসপাতালে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারীরা এখনো গ্রেপ্তার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান। তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা হাসপাতাল পরিদর্শনে গিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ফুটেজের ছবিতে আসা শুটার লেলিন এখন পর্যন্ত গ্রেপ্তার হয় নাই, এই হামলার মূল পরিকল্পনাকারী, সমন্বয়কারী মোহাম্মদ হানিফ এখন পর্যন্ত গ্রেপ্তার হয় নাই। দুইজন সংসদ সদস্যের নাম উচ্চারণ করে গেলাম, এদেরকে গ্রেপ্তার করে চার্জশিট দিয়ে বিচারের ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, আল্লাহর ঘর সফর করে, তওবা করে এসেছি। আমার মানুষের অধিকার যারা হরণ করেছে, তাদের বিচারের জন্য যা করা প্রয়োজন তাই করব। মৃত্যুর জন্য তৈরি হয়ে এসেছি। এদের বিচার না হওয়া পর্যন্ত আমরা লড়াই করব।

প্রেস ব্রিফিংয়ে এমপি আরমান আরো বলেন, এই সন্ত্রাসী গডফাদারদেরকে ধরতে হবে, এটি শুধু মিরপুরের জন্য নয়। মনে রাখতে হবে, এই রাড্ডা মেডিকেল সেন্টার শুধু মিরপুরের একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, সারা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সারসংক্ষেপ।

তিনি আরো বলেন, যদি আমরা এখানে হামলাকারীদের বিচার নিশ্চিত করতে পারি, সারা বাংলাদেশের দখলবাজ, চাঁদাবাজ, মাফিয়ারা সাবধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের সন্তানদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ রেখে যাওয়ার এই আন্দোলনে সবাইকে পাশে পাওয়ার প্রত্যাশা করেন তিনি।

হাসপাতাল পুনর্নির্মাণের দাবি জানিয়ে তিনি বলেন, অবিলম্বে সরকারি ও আন্তর্জাতিক বরাদ্দ নিয়ে একটি আন্তর্জাতিক মানের গরিবের হাসপাতাল আমরা এখানে তৈরি করব ইনশাআল্লাহ।

দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলনের কথা জানিয়ে আরমান বলেন, ঢাকা-১৪ আসনসহ সারা দেশে যে দখল বা চাঁদাবাজি হচ্ছে, তাদের নাম আমাদের সরবরাহ করেন, সংসদে আমরা তাদের নাম সবার সামনে উন্মোচন করে দেব এবং সবাইকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য জনগণকে সাথে নিয়ে আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ।

প্রেস ব্রিফিংয়ে মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন রাড্ডা মেডিকেল সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান এবং একই সঙ্গে হাসপাতালটি আগের চেয়ে উন্নত ও আধুনিক মানে পুনর্নির্মাণের দাবি জানান।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে যতগুলো লজ্জাজনক ঘটনার জন্ম হয়েছে, এটি নিকৃষ্টতার দিক থেকে, অসভ্যতার দিক থেকে, বর্বরতার দিক থেকে বাংলাদেশের ইতিহাসের একটি নিকৃষ্টতম ঘটনা, একটি বর্বর ঘটনা। এটা আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। এই ধরনের হাসপাতালে হামলার ঘটনা আমরা পৃথিবীর একটি অসভ্য রাষ্ট্র কর্তৃক ফিলিস্তিনে করতে দেখি।

এই মেয়র প্রার্থী বলেন, জুলাই আন্দোলন আমরা করলাম। চোখের সামনে আমাদের তরুণেরা জীবন দিয়ে যে বাংলাদেশকে আনল, সেখানে হাসপাতালে আমার শিশু, আগামী প্রজন্মের শিশুরা টিকা নেওয়ার অধিকার থেকে বঞ্চিত হবে—এই জন্য কি আমাদের যুবকেরা রক্ত দিয়েছিল? আমার মায়েরা, গর্ভবতী মায়েরা তাদের চিকিৎসা নিতে পারবে না, টিকা নিতে পারবে না, ইনজেকশন নিতে পারবে না—এই জন্য কি আমরা যুদ্ধ করেছিলাম? না।

সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, কোনোরকম লেফাফা দুরস্ত করার মতো, মূলা ঝুলানোর মতো, ধামাচাপা টাইপের কোনো তদন্তের নামে যদি সময় ক্ষেপণ করা হয়, আমি আল্লাহকে সাক্ষী রেখে এখানে ঘোষণা দিয়ে যাচ্ছি—এই ঘটনার সুষ্ঠু তদন্তের ক্ষেত্রে যদি কোনো দুর্বলতা সরকারের তরফ থেকে করা হয়, তাহলে শুধু মিরপুরবাসী নয়, পুরো ঢাকাবাসীকে সাথে নিয়ে আমরা এই সরকারকে কড়ায়-গণ্ডায় জবাব দেওয়ার ব্যবস্থা করব। কোনো টালবাহানা করলে চলবে না।

তিনি আরো বলেন, এটা প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ব্যবস্থা করব, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের কাছে আমরা নালিশ করব, আন্তর্জাতিক তদন্তের দাবি জানাব। যদি সরকার ব্যর্থ হয় এবং এখানে কত বড় হোমরা-চোমরা জড়িত ডাজ নট ম্যাটার, যদি কোনো মন্ত্রী জড়িত থাকে তাকে পদত্যাগ করতে হবে, তাকে বিচারের মুখোমুখি করতে হবে।

হাসপাতাল পুনর্নির্মাণের দাবি জানিয়ে সেলিম উদ্দিন বলেন, ৫০ লাখ টাকা আমাদের আমিরে জামায়াত ঘোষণা করেছেন। প্রয়োজনে পুরো ঢাকা মহানগরীর জনগণ আমরা আরো টাকা দিব, কিন্তু এটাকে একটা অত্যাধুনিক হাসপাতাল হিসেবে, মা এবং শিশুর একটা নিরাপদ চিকিৎসার কেন্দ্র হিসেবে আমরা দেখতে চাই।

তিনি বলেন, ইসরাইলি কায়দায় আমাদের এই স্বাস্থ্য কেন্দ্রকে ভেঙে দেওয়া হয়েছে। এটি দেখবার জন্য ইতিমধ্যেই আমাদের বিরোধীদলীয় নেতা আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান এটি ভিজিট করেছেন এবং ৫০ লক্ষ টাকা তিনি এখানে অনুদানের ঘোষণা দিয়ে গেছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দিম মোল্লা, ডা.ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত, প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, মহানগর নেতা জামাল উদ্দিন, নাসির উদ্দীন, ডা.মঈন উদ্দীন ও জিএম হাফিজুর রহমান।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪২০

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৫৩

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪২০

রাজনীতি

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান। দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও […]

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৫

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান।

দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও তাহাফফুজে খতমে নবুওয়ত নেপালের প্রেসিডেন্ট মাওলানা শফীকুর রহমান কাসেমী।

মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।

দুই দিনের সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর আল্লামা মামুনুল হকের দেশে ফেরার কথা রয়েছে।

দলের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৫৩