বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে ঝোপঝাড় পরিষ্কার, মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

মাহিনুর ইসলাম মাহিন বড়লেখা প্রতিনিধি: পিচঢালা সড়ক। দুই পাশে গাছের সারি। এ সড়কের দুই পাশে গজিয়ে উঠেছে বুনো ঝোপঝাড়। সড়ক দুর্ঘটনারোধে স্বেচ্ছাশ্রমে সেগুলো কেটে পরিস্কার করেছেন জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ। ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় […]

বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে ঝোপঝাড় পরিষ্কার, মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০১ অক্টোবর ২০২৬, ১৮:৫৩

মাহিনুর ইসলাম মাহিন বড়লেখা প্রতিনিধি:

পিচঢালা সড়ক। দুই পাশে গাছের সারি। এ সড়কের দুই পাশে গজিয়ে উঠেছে বুনো ঝোপঝাড়। সড়ক দুর্ঘটনারোধে স্বেচ্ছাশ্রমে সেগুলো কেটে পরিস্কার করেছেন জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার উদ্যোগে বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের পানিধার-নিখোড়িছড়া ব্রীজ সংলগ্ন সড়কের দু’পাশে ঝুঁকিপূর্ণ ঝোপঝাড় ও সড়কের ওপরে থাকা গাছের ডাল-পালা, ময়ল-আবর্জনা পরিষ্কারের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১ টায় বড়লেখা-কুলাউড়া সড়কের ঝুকিপূর্ণ স্থান নিখোড়িছড়া ব্রীজ সংলগ্ন সড়কের দুপাশে ঝোপঝাড় পরিষ্কার, রোড সাইন, মাইলফলক দৃশ্যমান, সড়কের ওপরে গাছের ডাল-পালা অপসারণ ও পানি নিষ্কাশনের জন্য সড়কের ওপরে থাকা মাটি-ঘাস কর্তন করা হয়।

এসময় নিসচা বড়লেখা উপজেলা শাখার মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন সবুজ, বিশেষ অতিথির বক্তব্যে দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নিসচা উপদেষ্টা আব্দুর রব, নিসচা সভাপতি তাহমীদ ইশাদ রিপন। শুভেচ্ছা বক্তব্য দেন মাসব্যাপী কর্মসূচির সদস্য সচিব জমির উদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন বড়লেখা থানার এস আই শফিক উদ্দিন, পুলিশ সদস্য হামিম আহমদ, মো. হানান্ন, তরুণ সংঘের সভাপতি শামীম আহমদ, নিসচার সহ-সাধারণ সম্পাদক আহমেদ নোমান, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, সহ-প্রচার সম্পাদক শাহরিয়ার শাকিল, সাংস্কৃতিক সম্পাদক অজিত রবিদাস, মাসব্যাপী কর্মসূচির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাছুম আহমদ ছুনু, যুগ্ন সদস্য সচিব ছাদিকুর রহমান, জাহাঙ্গীর আলম, সদস্য জাকারিয়া আহমদ, প্রবিন্স সুচিয়াং ও সাইদ আহমেদ প্রমুখ।

আলোচনা শেষে মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) বড়লেখা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন সবুজ।

এসময় প্রধান অতিথি বলেন, নিসচা বড়লেখা উপজেলা শাখা জনদুর্ভোগ নিরসনে ও সড়ক দুর্ঘটনারোধে সার্বক্ষণিক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে। তাদের যে মাসব্যাপী কর্মসূচির পরিকল্পনায় তা আমাকে আকৃষ্ট করেছে।

তাছাড়া নিসচা সাড়া বছরই সড়ক দুর্ঘটনারোধে ও শৃঙ্খলা প্রণয়নে বিভিন্ন কর্মসূচি পালন করে। এছাড়াও বিভিন্ন মানবিক কাজে তারা অগ্রণী ভূমিকা পালন করছে। আমার জানা মতে বড়লেখা উপজেলায় নিসচা’র মতো আর কোনো সংগঠন সক্রিয় আছে কি না জানা নেই। আমি সবসময় নিসচাকে সহযোগিতায় নিজেকে অব্যাহত রাখবো।

নিসচা নেতারা বলেন, আমাদের দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদের তথ্যনুযায়ী বড়লেখা আঞ্চলিক মহাসড়কের অংশে ১৮ টি ঝুঁকিপূর্ণ স্থান রয়েছে। যা অত্যন্ত দুর্ঘটনা প্রবণ জায়গা। আমরা এই ঝুকিপূর্ণ ১৮ টি স্থানে আমাদের প্রয়োজনীয় কার্যক্রম চলমান থাকবে। পাশাপাশি আমাদের মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।

তারা আরও বলেন, সড়কের দুপাশে ঝোপঝাড়ের কারণে বিশেষ করে মোড় বা টার্নিংয়ে বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখা যায় না, যা পরিষ্কার করলে ঝুঁকি কমে। পথচারী ও ছোট যানবাহনের চলাচল নিরাপদ ও বাধামুক্ত হয়। তাছাড়া মশা-মাছি ও পোকামাকড়ের উপদ্রব কমে এবং রাস্তার সৌন্দর্য বৃদ্ধি পায়। তাছাড়া সড়ক দুর্ঘটনারোধে সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজসহ সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

নিসচা নেতারা স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের মাধ্যমে সড়ক ও জনপদ (সওজ) এর দৃষ্টি আকর্ষণ করে বলেন, যেহেতু এই কাজ সড়ক ও জনপদ বিভাগের কিন্তু আমরা জনদুর্ভোগ নিরসনে জনস্বার্থে এ কাজ করছি।

আশকরি তারা আমাদের সাথে সমন্বিতভাবে কাজ করবেন। তাছাড়া অতি শীঘ্রই সওজ কর্মকর্তার সাথে আমরা একটি বৈঠক করার পরিকল্পনা করছি। এর আগে গত বছর মৌলভীবাজার জেলা সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা কামরুল হাসানের সাথে নিসচার একটি প্রতিনিধি দল বৈঠক করি এবং সড়কের বিভিন্ন বিষয়াদি নিয়ে একটি স্মারকলিপি দিয়েছিলাম।

সেই স্মারকলিপির আলোকে সড়কে কয়েকটা সাইন ও দেওয়া হলেও রোড ক্রাশের জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ছিলো সেগুলোর আশানুরূপ কোন কাজ হয়নি।

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও […]

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ২২:০৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও আলম।

আজ বুধবার দুপুরে সরেজমিনে ভুক্তভোগী প্রবাসী তারেক রহমানের বাড়িতে গেলে তারা অভিযোগ করে বলেন। বাড়ির কাজ করার জন্য ইট ও রড নিয়ে আসার সময় অভিযুক্তরা বাঁধা দেয়। এসময় তারা আমাদের জায়গা দিয়ে বাড়ির পেছনে অবস্থিত জলাশয়ে যাওয়ার রাস্তা দাবি করেন।

পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ীর পূর্ব পাশের দেয়াল ভেঙে তাদের রাস্তা দেওয়া হয়। আজ তাদের বাড়ির সামনে দিয়ে শ্রমিকরা আসার সময় তারা বাধা দেয় ও গালাগালি করলে শ্রমিকরা ফিরে যায়। পরে আমরা বিষয়টি জানতে গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করে এবং অসুস্থ দেরাজ প্রামানিককে ধাক্কা দেয়।

এসময় তারা আরো বলেন, আনসার প্রামাণিক ও তার ছেলেরা এখন বাড়ির মাঝ দিয়ে রাস্তা চায়। নাহলে তারা আমাদের বাঁড়ি করতে দিবে না। এছাড়া লোক মারফত আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করেছে, টাকা দিলে আর বাধা দিবে না।

এই ঘটনায় আনসার প্রামাণিক ও তার ছেলে আল মাহমুদ ও রোশনাই বলেন, আমাদের জায়গা দিয়ে রাস্তা হয়েছে তাদের বাড়ি দিয়েও রাস্তা দেয়ার কথা ছিল এবং সেই মোতাবেক খুঁটি লাগানো ছিল। এখন বাড়ির মাঝখান দিয়ে রাস্তা না দিলে আমরা যেতে দেবো না।

সারাদেশ

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি […]

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি ম্যাজিক প্যারাডাইস পার্কসংলগ্ন একটি জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীম আর ফেরেনি। পরিবারের অজান্তে সে তার মায়ের একটি আইফোন নিয়ে বের হয়েছিল। দীর্ঘ সময় খোঁজ করেও সন্ধান না পাওয়ায় সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তার মা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের নিখোঁজের তথ্য জানালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ও শিক্ষার্থীরাও বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এর মধ্যে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদূরের জঙ্গলে পাঞ্জাবি পরা অপ্রতীমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরিবারের দাবি, মায়ের আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতীমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘মোবাইল ফোনের জন্যই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা অনেকটা নিশ্চিত।’ আটক তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপ্রতীমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।