মেহেরপুর প্রতিনিধি (১৩/০৯/২৬):
মেহেরপুরের মুজিবনগরে ট্রাক চাপায় নাবিল হোসেন (১১) নামের এক শিশু নিহত হয়েছে। আজ রোববার দুপুরে বাড়ি থেকে প্রধান সড়কে ওঠার সময় ট্রাক চাপায় ঘটনাস্থলে নিয়ত হয়।
নিহত নাবিল হোসেন মানিকনগর গ্রামের কামরুজ্জামানের ছেলে। সে মানিকনগর ডিএস আমিনিয়া আলিম মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র।
দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাক জব্দ করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, নাবিল হোসেন দুপুরের খাবার খেয়ে বাইসাইকেল চালিয়ে মাদ্রাসায় যাচ্ছিল। বাড়ির ভেতর থেকে মেহেরপুর মুজিবনগর প্রধান সড়কে উঠছিল। এসময় একটি ট্রাক তাকে চাপা দেয়।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে গেছে। ট্রাক জব্দ করে থানায় নেওয়া হয়েছে। নিহতের পরিবারের সিদ্ধান্তের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।