মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার রংমেহার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, কোরআন তেলাওয়াত, গজল, রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত, গজল, রচনা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিষয়ে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আলোচনা সভায় পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরা হয়। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে মহানবীর আদর্শ অনুসরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে রংমেহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফুল ইসলাম, সহকারী শিক্ষক বাসুদেব, মোহামাদুল্লাহ, মো. আব্দুল হাই, আব্দুল আহাদ, মো. মাইনুল, সহকারী শিক্ষিকা এলিজা আক্তার ও পারভীন আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।