মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে এবং নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে ভোলার লালমোহনে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সিফাত বিন সাদেক।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজওয়ানুল হক, লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, লালমোহন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ মোশাররফ হোসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, শিক্ষা মনিটরিং কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।
সভায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং অনুষ্ঠানকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সাম্য ও মানবতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।