শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

নাট্যচর্চায় নতুন ধারার প্রত্যয়ে থিয়েটার বায়স্কোপের ৫ বছর

কুষ্টিয়ার জেলা শিল্পকলা একাডেমিতে কেক কেটে উদযাপন করা হয়েছে সাংস্কৃতিক সংগঠন ‘থিয়েটার বায়স্কোপ’-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে ‘অনাদি থেকে অনন্তে’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্য, নাট্যকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কবিরা উপস্থিত ছিলন। থিয়েটার, টেলিভিশন নাটক, সিনেমা ও ইউটিউবের বিভিন্ন কনটেন্ট নিয়ে কাজ করছে থিয়েটার বায়স্কোপ। পাশাপাশি সংগঠনটির মাধ্যমে ক্যামেরা প্রশিক্ষণ, […]

নাট্যচর্চায় নতুন ধারার প্রত্যয়ে থিয়েটার বায়স্কোপের ৫ বছর

ছবি: সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২১ আগস্ট ২০২৬, ১৮:৩৪

কুষ্টিয়ার জেলা শিল্পকলা একাডেমিতে কেক কেটে উদযাপন করা হয়েছে সাংস্কৃতিক সংগঠন ‘থিয়েটার বায়স্কোপ’-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে ‘অনাদি থেকে অনন্তে’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্য, নাট্যকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কবিরা উপস্থিত ছিলন।

থিয়েটার, টেলিভিশন নাটক, সিনেমা ও ইউটিউবের বিভিন্ন কনটেন্ট নিয়ে কাজ করছে থিয়েটার বায়স্কোপ। পাশাপাশি সংগঠনটির মাধ্যমে ক্যামেরা প্রশিক্ষণ, এডিটিং, অভিনয় কর্মশালা, কস্টিউম, মিউজিকসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও সৃজনশীল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অভিনয় ও সংস্কৃতির বিভিন্ন শাখাকে একসঙ্গে নিয়ে নতুন ধারায় সংগঠনটিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নাট্য পরিচালক আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন থিয়েটার বায়স্কোপের সভাপতি রফিক উল্লাহ, কার্যকরী সভাপতি শাহিনুর রহমান রিকু, বোধন থিয়েটারের সেক্রেটারি জেনারেল আসলাম আলী, অনন্যা ৭৯ নাট্যদলের সভাপতি মনোজ মজুমদার , নন্দন থিয়েটারের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী মুজাহিদ, তৌফিক ডলার, আসলাম হোসেন এবং সুনিল কুমর।

থিয়েটার বায়স্কোপের সভাপতি রফিক উল্লাহ বলেন, হাটি হাটি পা পা করে থিয়েটার বায়স্কোপ পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে পদার্পণ করেছে। সংগঠনটিকে প্রচলিত ধারার বাইরে নতুনভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই ‘বায়স্কোপ’ নামটি রাখা হয়েছে।

শুধু থিয়েটার নয়, টেলিভিশন নাটক, সিনেমা এবং ইউটিউবের জন্য বিভিন্ন কনটেন্ট তৈরির কাজও করছে সংগঠনটি। তিনি আরও বলেন, ক্যামেরা প্রশিক্ষণ, এডিটিং, অভিনয় কর্মশালা, কস্টিউম ও মিউজিকসহ মিডিয়া ও নাট্যচর্চার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। অভিনয় ও সংস্কৃতির বিভিন্ন শাখাকে সমন্বয় করে একটি সৃজনশীল প্ল্যাটফর্ম হিসেবে থিয়েটার বায়স্কোপকে এগিয়ে নেওয়ায় তাদের লক্ষ।

কার্যকরী সভাপতি শাহিনুর রহমান রিকু বলেন, ২০২১ সালে থিয়েটার বায়স্কোপ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার শুরু থেকেই সিনেমা, টেলিভিশন নাটক ও মঞ্চ নাটক, এই তিনটি ধারায় কাজ শুরু করে সংগঠনটি। মঞ্চ নাটক থিয়েটার বায়স্কোপের নিজস্ব ব্যানারে এবং অন্যান্য দুটি মিডিয়া শাখার মাধ্যমেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরো বলেন, বর্তমান নাট্যধারার বাইরে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশের নাট্যচর্চার সঙ্গে তাল মিলিয়ে দেশীয় নাটককে নতুন আঙ্গিকে মঞ্চে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশের নাট্যচর্চাকে আরও সমৃদ্ধ ও আধুনিক জায়গায় নিয়ে যাওয়ার লক্ষ্য তাদের।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অভিনয় ও নাট্যচর্চার মাধ্যমে একজন শিল্পী নিজের প্রতিভাকে বিকশিত করার সুযোগ পান। থিয়েটার বায়স্কোপে নিয়মিত অনুশীলন, কর্মশালা ও হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে নতুনদের অভিনয়ের পাশাপাশি মিডিয়ার বিভিন্ন বিষয়ে দক্ষ করে গড়ে তোলার চেষ্টা করা।

থিয়েটার বায়স্কোপের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত নাট্যকর্মীরা জানান, অভিনয় শেখার জন্য এ ধরনের সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া গুরুত্বপূর্ণ। এখানে অভিজ্ঞদের কাছ থেকে নিয়মিত শেখার সুযোগ রয়েছে। নতুন প্রজন্মের অনেকেই সংগঠনটির মাধ্যমে অভিনয় ও মিডিয়ার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন।

নতুন যুক্ত হওয়া সদস্যরাও জানান, অল্প সময় ধরে থিয়েটার বায়স্কোপের সঙ্গে কাজ করলেও তারা এখান থেকে অনেক কিছু শিখতে পারছেন। সিনিয়রদের স্নেহ, ভালোবাসা ও সহযোগিতায় হাতে-কলমে অভিনয় শেখানো হচ্ছে।

ভবিষ্যতে এখান থেকে অভিনয়ের দক্ষতা অর্জন করে ভালো অভিনেতা-অভিনেত্রী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার প্রত্যাশা রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, থিয়েটার বায়স্কোপের সভাপতি রফিক উল্লাহ, কার্যকরী সভাপতি শাহিনুর রহমান রিকু, সাধারণ সম্পাদক তৌফিক ডলার, নাট্য পরিচালক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহান হাওলাদার, গাউছুল আজম, তুবাইয়া স্মৃতি, উরমিলা তন্নি পারিসা ও রুহান রাব্বি সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এছাড়াও উপস্থিত ছিলেন বোধন থিয়েটারের সেক্রেটারি জেনারেল আসলাম আলী, অনন্যা ৭৯ নাট্যদলের সভাপতি মনোজ কুমার, নন্দন থিয়েটারের সভাপতি সুনীল কুমার, সাধারণ সম্পাদক খোকন ইসলাম, বাংলা থিয়েটারের এস আই স্বাধীন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী মুজাহিদ এবং কবি উজীর উদ্দিন।

পরে অতিথি ও সংগঠনের সদস্যদের উপস্থিতিতে কেক কেটে থিয়েটার বায়স্কোপের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় সাংস্কৃতিক চর্চাকে আরও বিস্তৃত করার পাশাপাশি নতুন প্রজন্মকে অভিনয় ও মিডিয়ার বিভিন্ন ক্ষেত্রে দক্ষ করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।ন।

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও […]

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ২২:০৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও আলম।

আজ বুধবার দুপুরে সরেজমিনে ভুক্তভোগী প্রবাসী তারেক রহমানের বাড়িতে গেলে তারা অভিযোগ করে বলেন। বাড়ির কাজ করার জন্য ইট ও রড নিয়ে আসার সময় অভিযুক্তরা বাঁধা দেয়। এসময় তারা আমাদের জায়গা দিয়ে বাড়ির পেছনে অবস্থিত জলাশয়ে যাওয়ার রাস্তা দাবি করেন।

পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ীর পূর্ব পাশের দেয়াল ভেঙে তাদের রাস্তা দেওয়া হয়। আজ তাদের বাড়ির সামনে দিয়ে শ্রমিকরা আসার সময় তারা বাধা দেয় ও গালাগালি করলে শ্রমিকরা ফিরে যায়। পরে আমরা বিষয়টি জানতে গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করে এবং অসুস্থ দেরাজ প্রামানিককে ধাক্কা দেয়।

এসময় তারা আরো বলেন, আনসার প্রামাণিক ও তার ছেলেরা এখন বাড়ির মাঝ দিয়ে রাস্তা চায়। নাহলে তারা আমাদের বাঁড়ি করতে দিবে না। এছাড়া লোক মারফত আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করেছে, টাকা দিলে আর বাধা দিবে না।

এই ঘটনায় আনসার প্রামাণিক ও তার ছেলে আল মাহমুদ ও রোশনাই বলেন, আমাদের জায়গা দিয়ে রাস্তা হয়েছে তাদের বাড়ি দিয়েও রাস্তা দেয়ার কথা ছিল এবং সেই মোতাবেক খুঁটি লাগানো ছিল। এখন বাড়ির মাঝখান দিয়ে রাস্তা না দিলে আমরা যেতে দেবো না।

সারাদেশ

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি […]

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি ম্যাজিক প্যারাডাইস পার্কসংলগ্ন একটি জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীম আর ফেরেনি। পরিবারের অজান্তে সে তার মায়ের একটি আইফোন নিয়ে বের হয়েছিল। দীর্ঘ সময় খোঁজ করেও সন্ধান না পাওয়ায় সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তার মা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের নিখোঁজের তথ্য জানালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ও শিক্ষার্থীরাও বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এর মধ্যে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদূরের জঙ্গলে পাঞ্জাবি পরা অপ্রতীমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরিবারের দাবি, মায়ের আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতীমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘মোবাইল ফোনের জন্যই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা অনেকটা নিশ্চিত।’ আটক তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপ্রতীমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।