রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি
‘ইউনিটি অফ কুমিল্লা এসএসসি ২০০১- বন্ধুদের কল্যানে সংগঠন’ নানা মানবিক কাজে অংশ নিচ্ছে। ২০০১ সালে এসএসসি পাশ করা মৃত বন্ধু/ বিধবা বান্ধবী যারা অসচ্ছল আছে,তাদের সন্তানদের শিক্ষা সরঞ্জাম দেয়ার পাশাপাশি ওই পরিবারগুলোর আয়ের উৎস তৈরিতে সহযোগিতা করা। ১/৩ এর অসুস্থ বন্ধুদের চিকিৎসায় পাশে দাঁড়ানো সহ নানাবিধ কার্যক্রম চলমান।
এ ধারাবাহিকতায় তাদের এবারের আয়োজন ইউনিটি কার্ড। ইউনিটি অফ কুমিল্লা এসএসসি ২০০১ এর যেকোন বন্ধু এ ‘ইউনিটি কার্ড প্রদর্শন করে, কুমিল্লার কিছু লিস্টেড হাসপাতালে পরীক্ষা নীরিক্ষা,
আইসিইউ,সিসিইউ ও ভর্তি রোগীর কেবিন ভাড়া সহ যাবতীয় চিকিৎসা ব্যয়ে বিশেষ মূল্যছাড় পাবে। পাশাপাশি এ ইউনিটি কার্ড দিয়ে গ্রুপের ব্যবসায়ী বন্ধুদের নানা প্রতিষ্ঠানেও মূল্যছাড় পাবে।
এ মানবিক কাজের অংশ হিসেবে গতকাল শুক্রবার, মক্কা হাসপাতালের সাথে ইউনিটির চুক্তিপত্র সাক্ষরিত হয়। এতে উপস্থিত ছিলেন ইউনিটির বন্ধুরা ও মক্কা হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তাগন।
অতি শীঘ্রই “ইউনিটি অফ কুমিল্লা এসএসসি ২০০১” এর বন্ধুদের মাঝে ‘ইউনিটি কার্ড’ বিতরন শুরু হবে।