পটুয়াখালী শহরের সদর রোডসংলগ্ন পতিতালয়ের একটি ঘর থেকে রাসেল (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) বিকেলে পতিতালয়ের মনু মিয়ার বাড়ির নাজমা (মোটা নাজমা) নামে পরিচিত এক নারীর ঘর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
নিহত রাসেলের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাদুরা এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।