যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য চুক্তির পথ তৈরি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সোমবার থেকেই দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হবে এবং এতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে।
রোববার (২ আগস্ট) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, হরমুজ প্রণালী ইস্যুতে একটি সমঝোতা হয়েছে। পাশাপাশি ইরানের পরমাণু কর্মসূচি ও নিরস্ত্রীকরণ নিয়েও সমঝোতায় পৌঁছানোর বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ট্রাম্প আরও দাবি করেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত একটি বিধ্বংসী সামরিক অভিযান বাতিল করা হয়েছে। তার ভাষ্য, মধ্যপ্রাচ্যের এই দেশগুলো সামরিক পদক্ষেপের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছিল। সেই অনুরোধ বিবেচনায় নিয়েই তিনি চুক্তির পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যস্থতাকারীরা তেহরানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে একটি পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।
তবে সম্ভাব্য আলোচনার সময়সূচি, অংশগ্রহণকারীদের পরিচয় কিংবা আলোচনার বিস্তারিত এজেন্ডা সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ অতিরিক্ত তথ্য প্রকাশ করেনি।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?