ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়ীয়া এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বেলা ১১টার দিকে এই অভিযান পরিচালনা করমৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী জরিমানা পাওয়া ব্যক্তির নাম মিলন (৩৬)। তিনি নৌবাড়ীয়া নতুনপাড়া গ্রামের মৃত অনিলের ছেলে।
অভিযানকালে অভিযুক্ত মিলনের কাছ থেকে তিন বস্তা নিষিদ্ধ চায়না দুয়ারী জালের কাঁচামাল ও উপকরণ জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব অবৈধ সামগ্রী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
অভিযানে ভাঙ্গুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আজম এবং ভাঙ্গুড়া থানার এসআই মো. এরশাদ হোসেন উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।