যুক্তরাষ্ট্রের চাপের মুখে দক্ষিণ লেবাননে একটি ‘সংবেদনশীল সামরিক অভিযান’ সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আগামী সপ্তাহে ইতালির রাজধানী রোমে লেবানন ও ইসরাইলের মধ্যে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠককে সামনে রেখে ইসরাইল এ সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
এছাড়া, কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দক্ষিণ লেবাননের কয়েকটি পরীক্ষামূলক এলাকা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের প্রক্রিয়াও শুরু হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে কোন ধরনের সামরিক অভিযান স্থগিত করা হয়েছে কিংবা কোন কোন এলাকা থেকে সেনা প্রত্যাহার করা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ইসরাইল-লেবানন সীমান্তে উত্তেজনা কমানো এবং আসন্ন আলোচনার জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে চলমান কূটনৈতিক উদ্যোগের মধ্যেই এ সিদ্ধান্তের খবর সামনে এসেছে
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?