শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

দক্ষিণ ইরানে নতুন বিস্ফোরণ, পাল্টাপাল্টি হামলা জোরদার যুক্তরাষ্ট্র-ইরানের

যুক্তরাষ্ট্র ও ইরান টানা দ্বিতীয় রাতেও একে অপরের ওপর হামলা চালিয়েছে। এদিকে পর্যবেক্ষকদের মতে, উত্তেজনা বৃদ্ধির কারণে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের সংখ্যা উদ্বেগজনকভাবে কমে গেছে। যুক্তরাষ্ট্রের দাবি, তারা হরমুজ প্রণালীর আশপাশসহ ইরানের ৯০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানের দাবি, গত দুই দিনে যুক্তরাষ্ট্রের হামলায় ১৪ জন নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বুশেহর […]

দক্ষিণ ইরানে নতুন বিস্ফোরণ, পাল্টাপাল্টি হামলা জোরদার যুক্তরাষ্ট্র-ইরানের

দক্ষিণ ইরানে নতুন বিস্ফোরণ, পাল্টাপাল্টি হামলা জোরদার যুক্তরাষ্ট্র-ইরানের

ডেস্ক রিপোর্ট

১০ জুলাই ২০২৬, ১১:০৮

যুক্তরাষ্ট্র ও ইরান টানা দ্বিতীয় রাতেও একে অপরের ওপর হামলা চালিয়েছে। এদিকে পর্যবেক্ষকদের মতে, উত্তেজনা বৃদ্ধির কারণে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের সংখ্যা উদ্বেগজনকভাবে কমে গেছে।

যুক্তরাষ্ট্রের দাবি, তারা হরমুজ প্রণালীর আশপাশসহ ইরানের ৯০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানের দাবি, গত দুই দিনে যুক্তরাষ্ট্রের হামলায় ১৪ জন নিহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশের এলাকাও হামলার শিকার হয়েছে। প্রদেশটির উপ-গভর্নরের বরাত দিয়ে এ তথ্য জানানো হলেও সর্বশেষ হামলা নিয়ে যুক্তরাষ্ট্র এখনো কোনো মন্তব্য করেনি।

এর জবাবে ইরান জানায়, তারা কুয়েত, বাহরাইন ও কাতারে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। পরে বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, তেহরান কুয়েত, জর্ডান ও ইরাকে আরও হামলা চালিয়েছে।

এদিকে ছয় দিনের শোকানুষ্ঠান শেষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন করতে বিপুল জনসমাগম হয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরের রাস্তায় হাজারো মানুষ ইরানের পতাকা হাতে জড়ো হন। অনেককে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকিসংবলিত প্ল্যাকার্ডও বহন করতে দেখা গেছে।

খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই নিহত হন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ মার্কিন হামলাকে ‘ভয়াবহ যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসনকে ‘অশুভ ও মানসিক বিকারগ্রস্ত’ বলে মন্তব্য করেছে।

মন্ত্রণালয় আরও জানায়, তেহরান থেকে মাশহাদে যাওয়া সড়ক সেতু ও রেলপথও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৮ ও ৯ জুলাই পাঁচটি প্রদেশে মার্কিন হামলায় ১৪ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪৭ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কুয়েত জানিয়েছে, তারা কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। কাতার নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নিশ্চিত করেছে যে, তারা রাতভর কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। তারা এটিকে ‘চুক্তিভঙ্গকারী আমেরিকার বিরুদ্ধে শাস্তিমূলক জবাবের প্রথম ধাপ’ বলে উল্লেখ করেছে।

ইরানের পার্লামেন্ট স্পিকার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ এক্সে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র এখনো শেখেনি যে দমননীতি ও প্রতিশ্রুতি ভঙ্গের মূল্য এখন দিতে হয়।’

তিনি আরও লেখেন, ‘স্পষ্ট করে বলছি, তোমরা আঘাত করলে পাল্টা আঘাত পাবে। হরমুজ প্রণালী ইরানের শর্তেই খুলবে, আমেরিকার হুমকিতে নয়।’

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর হামলার সক্ষমতা আরও দুর্বল করতেই সর্বশেষ অভিযান চালানো হয়েছে।

এক বিবৃতিতে সেন্টকম জানায়, তারা ইরানের ৯০টি সামরিক লক্ষ্যবস্তু, যার মধ্যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও উপকূলীয় সামরিক সরঞ্জাম সরবরাহ অবকাঠামোও রয়েছে, সেগুলোতে হামলা চালিয়েছে।

তাদের ভাষায়, ‘এর আগের রাতের সফল হামলার ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়েছে।’

স্বাধীন তেলবাহী জাহাজ মালিকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারট্যাঙ্কো-এর মেরিন পরিচালক ফিল বেলচার জানান, দক্ষিণ দিকের রুট ব্যবহার করে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের সংখ্যা এখন এক অঙ্কে নেমে এসেছে।

তার মতে, বর্তমানে প্রতিদিন প্রায় ৩০টি জাহাজ চলাচল করছে। এক সপ্তাহ আগেও এ সংখ্যা ছিল প্রায় ৭০টি, আর ইরান যুদ্ধ শুরুর আগে স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ১৩০টি জাহাজ এ পথ ব্যবহার করত।

বিবিসি রেডিও ফোরের টুডে অনুষ্ঠানে তিনি বলেন, গত মাসে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের পর শিপিং খাতে আশাবাদ তৈরি হয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে।

তার ভাষায়, ‘সহিংসতার এই চক্র, ইতিবাচক-নেতিবাচক খবরের ওঠানামা ব্যবসা এবং নাবিক উভয়ের ওপরই বিশাল প্রভাব ফেলছে ‘

বুধবার রাতে ইরানের উপকূলীয় শহর কোনারাক ও চাবাহারসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যায়।

রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, বান্দার আব্বাসে আটটি বিস্ফোরণ হয়েছে। এছাড়া সিরিক ও জাস্ক বন্দরে দুটি করে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দীর্ঘদিনের মালিকানা বিরোধে থাকা আবু মুসা দ্বীপেও দুটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে বলে জানানো হয়।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, বান্দার আব্বাসে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।

মার্কিন হামলায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনো জানা যায়নি। তবে ইরানি সংবাদমাধ্যম বলছে, চাবাহারে বিদ্যুৎ বিভ্রাট এবং বুশেহরে আইআরজিসির একটি ব্যারাকে আগুন লেগেছে।

ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি জানায়, চাবাহারের বিচ্ছিন্ন হয়ে যাওয়া তিনটি বিদ্যুৎ লাইনের মধ্যে দুটি দ্রুত সচল করা হয়েছে এবং তৃতীয়টিও শিগগির চালু হবে।

বুধবার সেন্টকম জানায়, আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজে ইরানের ‘অযৌক্তিক আগ্রাসনের’ জন্য তেহরানকে জবাবদিহি করতে হবে।

অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ইরান ‘কিছুক্ষণ আগেই ফোন করেছে’ এবং তারা ‘খুব মরিয়া হয়ে সমঝোতা করতে চায়’।

তবে তিনি বলেন, ‘আমি জানি না তারা আদৌ কোনো চুক্তির যোগ্য কি না। আমার সন্দেহ, তারা চুক্তি মানবে না।’

মঙ্গলবার যুক্তরাষ্ট্র জানিয়েছিল, হরমুজ প্রণালীতে তিনটি তেলবাহী জাহাজে হামলার জবাবে তারা শক্তিশালী হামলা চালিয়েছে।

গত ১৭ জুন স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরানের সমঝোতা স্মারকের (এমওইউ) পর এটিই দুই দেশের মধ্যে সবচেয়ে বড় সামরিক উত্তেজনা।

ট্রাম্প ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন, ইরানের সঙ্গে গত মাসে হওয়া যুদ্ধবিরতি চুক্তি শেষ।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি আর তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। তারা নোংরা মানুষ। তারা অসুস্থ মানসিকতার।’

জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্সে লেখেন, ‘অশালীনতার জবাব আমরা অশালীনতায় দিই না; আমরা জবাব দিই নির্ভয়ে, সাহসিকতার সঙ্গে কর্মের মাধ্যমে।’

যুক্তরাষ্ট্র ও ইরানের ১৪ দফার সমঝোতায় ৬০ দিনের যুদ্ধবিরতি, আলোচনার ধারাবাহিকতা বজায় রাখা, হরমুজ প্রণালীতে নিরাপদ জাহাজ চলাচল এবং ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

যদিও ওই ৬০ দিনের সময়সীমা এখনো শেষ হয়নি, তবুও ট্রাম্প বলেছেন, তিনি এখন নতুন করে আলোচনাকে ‘সময়ের অপচয়’ বলে মনে করেন।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৪

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৪

আন্তর্জাতিক

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, […]

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ১০:৩৮

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে।

এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং এ বিচার হবে দ্রুত বিচার আদালতে।

ফেসবুকে মোদি লিখেছেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোরই অংশ এটি।”

“যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এদিকে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে বলেছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৪

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ […]

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অব্যাহত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযান টানা ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

ধসে পড়া সড়ক ও যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে উদ্ধারকারীদের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৪