ইরানের রাজধানী তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেওয়া কিছু শোকাহত মানুষের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধমূলক স্লোগান ও তাকে হত্যার আহ্বান শোনা গেছে।
রোববার (৫ জুলাই) জানাজায় অংশ নেওয়া ৪২ বছর বয়সী নার্স জিবা নাদেরি বলেন, নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যে নির্দেশ দেবেন, ইরানের জনগণের তা অনুসরণ করা উচিত। তিনি বলেন, প্রতিশোধের আহ্বান তিনি শুনেছেন, তবে কী করা হবে সে সিদ্ধান্ত নেতৃত্বের কাছ থেকেই আসা উচিত।
এদিকে, তেহরানের গ্র্যান্ড মোসাল্লা এলাকায় টাঙানো কিছু পোস্টার ও দেয়াললিখনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে হত্যার আহ্বানসংবলিত বার্তা দেখা যায়।
জানাজার নামাজের আগে অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি মোহাম্মদ রাসৌলি। তিনি সমবেত জনতার উদ্দেশে ‘আমেরিকা নিপাত যাক’ এবং ‘ইসরায়েল নিপাত যাক’ স্লোগান দেন। পরে বক্তব্যে ট্রাম্পের প্রসঙ্গ উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, “বিশ্বের সবচেয়ে জঘন্য মানুষটি এখনও বেঁচে আছে কেন?”—এ সময় উপস্থিত জনতার একটি অংশ উল্লাস প্রকাশ করে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?