নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার পূর্বধলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও জুলাই যোদ্ধাকে নির্যাতন করে ছিনতাই করার মামলার আসামি শিশির আহম্মাদ তালুকদার রাতুল (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন ও সাড়ে ৪হাজার টাকা উদ্ধার করা হয়। শনিবার (১৩ জুন) মধ্য রাতে ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৪তম ব্যাচের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মোঃ শরিফ হোসেন রওশন (২০) রাস্তা ভুল করে সদরের বাইপাসে না নেমে পূর্বধলা শালদিঘী এলাকায় চলে যান।
এরপর বাইপাস এলাকার দিকে হেঁটে আসার সময় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ, বিকাশ থেকে টাকা ও মোবাইল ফোন চিনিয়ে নিয়ে যান।
রোববার দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ হাফিজুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সত্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৪তম ব্যাচের নাটক ও নাট্যত্ব বিভাগের ১ম বর্ষের একজন শিক্ষার্থী মোঃ শরিফ হোসেন রওশান (২০)। তিনি জেলার আটপাড়া উপজেলার মল্লিকপুর শুনুই গ্রামের মোঃ জানু মিয়া ছেলে।
গত ১০জুন সন্ধ্যা সাড়ে ৬টার সদর উপজেলার বাইপাসের উদ্দেশ্যে সিএনজিতে রওনা করে ভুল বশতঃ পূর্বধলার অজ্ঞাত স্থানে নেমে যান।
পরে শরিফ হেটে ত্রিমোহনীর দিকে যাওয়ার সময় শালদিঘার চৌরাস্তায় পৌঁছালে ২জন ছিনতাইকারী তাকে পথরোধ করে চড় থাপ্পর ও কিলঘুষি মারে। এরপর ধারালো চাকু ধরে জুলাই যোদ্ধাকে নির্জন জায়গায় নিয়ে যায়।
এ সময় তাদের সাথে আরেকজন ছিনতাইকারী যোগ দেন। তিনজনে হত্যার হুমকি দিয়ে মারপিট শুরু করে তাকে। শরিফের সাথে থাকা প্রায় ১৭হাজার টাকা, ভিভো ওয়াই-২৭ মডেলের ফোনটি নিয়ে যায় তারা।
ছিনতাইকারীরা শরিফের মোবাইলের ফেইসবুক আইডি চেক করে জানতে পারে যে, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তখন তারা তাকে জুলাই যোদ্ধা, শিবির ও রাজাকারের বাচ্চা বলে পূনরায় মারধর করে।
হত্যার হুমকি দিয়ে “জ্বলাই যোদ্ধা” কে বিবস্ত্র করে আগের শেখ হাসিনা সরকার ভালো ছিল বলে স্বীকার করিয়ে “জয় বাংলা” স্লোগান দিতে বাধ্য করে ধারণ করে। পরে ছিনতাইকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ওই ভিডিওটি পোস্ট করে।
ভুক্তভোগী পূর্বধলা থানায় ১১জুন ধারা-৩৯৪ পেনাল কোড ১৮৬০ তৎসহ সাইবার সুরক্ষা আইন ২০২৬ এর ২৫(২)/২৭(২) মোতাবেক অজ্ঞাত নামা আসামি করে মামলা দায়ের করেন। শনিবার মধ্য রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্তকারী মোঃ আব্দুল্লাহ আল রাহিদ অভিযান পরিচালনা করেন।
রোববার সকালে জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ডের আবেদনসহ আসামীকে আদালতে প্রেরণ করা হয়।