শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
রাতভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৭ জন পরোয়ানাভুক্ত আসামি এবং মাদক সেবনের অভিযোগে আরও একজনকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে সাধারণ নিবন্ধন (জিআর) মামলার নয়টি এবং (সিআর) মামলার আটটি গ্রেপ্তারি পরোয়ানা তামিল করা হয়েছে। এ সময় মোট ১৭ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন, ফেন্সী বেগম (৪৪), ওয়াছেদ (৬২), লিটন (৩১), নাহিদ হাসান (২৪), রুবেল মিয়া (৩৪), নুরুল ইসলাম ওরফে লাল চাঁন (৩৭), ফুল মিয়া (৩৪), দুলালী বেগম (৪৫), শাহ আলম, সিপন আলী(৪০), উম্মে সুমাইয়া জাহান, আব্দুস সোবাহান (৪৯), রুপম কুমার সাহা , শামীম আহম্মেদ (৩৫), মানিকুজ্জামান, ছানোয়ার হোসেন (৪০) ও লিটন মিয়া।
এ ছাড়াও উপজেলার রানীনগর এলাকায় গাঁজা সেবনরত অবস্থায় লিটন মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জয়নুল আবেদীন বলেন, অপরাধ নিয়ন্ত্রণ, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার এবং মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।