শাহরিয়ার আহমেদ শাওনঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হালিতলা মাজপাড়া গ্রামে আব্দুল আজিজ মিয়ার মুদি মালের ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে সংঘটিত এ ঘটনায় নগদ টাকা, এমবি/মিনিট কার্ড সিগারেট সহ মূলবান মালামালসহ প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী ব্যবসায়ী সূত্রে জানা যায়, চোরের দল দোকানের ৪টি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে দোকানে থাকা নগদ টাকা ,মোবাইল কার্ড এবং ৫০-৬০ হাজার টাকার সিগারেটসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
সকালে দোকান খুলতে এসে ব্যবসায়ী আব্দুল আজিজ মিয়া দোকানের তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন। এ ঘটনায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
এদিকে, এলাকায় এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।