শনিবার, ১০ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, খুলবে হরমুজ, শিগগিরই ঘোষণা: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৃহত্তর চুক্তির বিষয়গুলো “অধিকাংশই চূড়ান্ত” হয়েছে। খুব শিগগিরই এ চুক্তির ঘোষণা আসতে পারে বলেও জানিয়েছেন তিনি। বর্তমানে দুই পক্ষের মধ্যে চূড়ান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। শনিবার আরব ও মুসলিম বিশ্বের কয়েকজন রাষ্ট্রপ্রধান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে পৃথক ফোনালাপের পর ট্রাম্প এ মন্তব্য করেন। বিশ্লেষকদের […]

যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, খুলবে হরমুজ, শিগগিরই ঘোষণা: ট্রাম্প

যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, খুলবে হরমুজ, শিগগিরই ঘোষণা: ট্রাম্প

নিউজ ডেস্ক

২৪ মে ২০২৬, ১০:২২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৃহত্তর চুক্তির বিষয়গুলো “অধিকাংশই চূড়ান্ত” হয়েছে। খুব শিগগিরই এ চুক্তির ঘোষণা আসতে পারে বলেও জানিয়েছেন তিনি। বর্তমানে দুই পক্ষের মধ্যে চূড়ান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে।

শনিবার আরব ও মুসলিম বিশ্বের কয়েকজন রাষ্ট্রপ্রধান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে পৃথক ফোনালাপের পর ট্রাম্প এ মন্তব্য করেন। বিশ্লেষকদের মতে, এতে ইরানের সঙ্গে প্রস্তাবিত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরে হোয়াইট হাউসের প্রস্তুতির ইঙ্গিত মিলেছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, “চুক্তির বিষয়গুলো অধিকাংশ ক্ষেত্রেই চূড়ান্ত করা হয়েছে। এটি এখন যুক্তরাষ্ট্র, ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং আরও কয়েকটি দেশের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।”

তবে ট্রাম্পের এই দাবির বিরোধিতা করেছে ইরানের রাষ্ট্র-সমর্থিত ফারস নিউজ এজেন্সি। তাদের দাবি, সর্বশেষ প্রস্তাব অনুযায়ী হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণেই থাকবে।

সিএনএনের এক প্রতিবেদনে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একজন সূত্রের বরাতে বলা হয়েছে, প্রস্তাবিত সমঝোতার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের শত্রুতার অবসান ঘটতে পারে। একই সঙ্গে ধাপে ধাপে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ও আলোচনায় রয়েছে।

অন্যদিকে অ্যাক্সিওসকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, চুক্তি প্রায় চূড়ান্ত হলেও কিছু বিষয় নিয়ে এখনও মতপার্থক্য রয়েছে, বিশেষ করে চুক্তির ভাষা ও শব্দচয়ন নিয়ে আলোচনা চলছে।

ফারস নিউজ দাবি করেছে, হরমুজ খুলে দেওয়ার বিষয়ে ট্রাম্পের বক্তব্য “বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক”। যদিও ইরান যুদ্ধপূর্ব সময়ের তুলনায় জাহাজ চলাচল কিছুটা স্বাভাবিক করতে রাজি হয়েছে, তবে পুরোপুরি অবাধ যাতায়াতের বিষয়ে এখনো সম্মতি দেয়নি।

সূত্রগুলো জানিয়েছে, প্রস্তাবিত চুক্তির মূল লক্ষ্য হলো যুদ্ধ বন্ধ করা, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ধাপে ধাপে খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন বিতর্কিত বিষয়ে অন্তত ৩০ দিনের বিস্তারিত আলোচনা শুরু করা।

তবে এই সম্ভাব্য চুক্তি নিয়ে ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির ভেতরেই মতবিরোধ দেখা দিয়েছে। দলটির কয়েকজন কট্টরপন্থি নেতা ইতোমধ্যে এ সমঝোতার বিরোধিতা করেছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও চুক্তি নিয়ে সন্দিহান। তিনি ট্রাম্পকে ইরানে নতুন করে হামলা চালানোর আহ্বান জানিয়েছেন বলে জানা গেছে। যদিও ট্রাম্প দাবি করেছেন, নেতানিয়াহুর সঙ্গে তার সাম্প্রতিক ফোনালাপ “খুব ভালো” হয়েছে।

এ ছাড়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গেও কথা বলেছেন ট্রাম্প। আঞ্চলিক সূত্রগুলোর দাবি, এসব দেশের নেতারা ট্রাম্পকে যুদ্ধ বন্ধে দ্রুত চুক্তি সইয়ের আহ্বান জানিয়েছেন।

সূত্রের ভাষ্য অনুযায়ী, মধ্যস্থতাকারীরা আশা করছেন, রোববারের মধ্যেই এক পাতার কাঠামোগত চুক্তিটি চূড়ান্ত করা সম্ভব হবে। এরপর বিস্তারিত ও স্থায়ী চুক্তির জন্য মূল আলোচনা শুরু হবে।

পরিস্থিতি পর্যবেক্ষণে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে জরুরি ভিত্তিতে ওয়াশিংটনে ডেকে পাঠানো হয়েছে বলেও জানা গেছে।

এই আলোচনায় অন্যতম প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকায় রয়েছেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির। সম্প্রতি তিনি তেহরানে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। পাকিস্তান জানিয়েছে, চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে “আশাব্যঞ্জক অগ্রগতি” হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রও জানিয়েছেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে সমঝোতা স্মারক সইয়ের চূড়ান্ত পর্যায়ে রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। তিনি বলেন, এতে হরমুজ প্রণালি ধাপে ধাপে খুলে দেওয়া, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের বিদেশে আটকে থাকা অর্থ ছাড় করার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৪

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৪

আন্তর্জাতিক

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, […]

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ১০:৩৮

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে।

এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং এ বিচার হবে দ্রুত বিচার আদালতে।

ফেসবুকে মোদি লিখেছেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোরই অংশ এটি।”

“যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এদিকে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে বলেছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৪

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ […]

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অব্যাহত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযান টানা ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

ধসে পড়া সড়ক ও যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে উদ্ধারকারীদের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৪