মোটরসাইকেল মালিকদের ওপর নতুন করে কর আরোপের চিন্তাভাবনা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি সরকারকে সতর্ক করে বলেছেন, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা চরম ‘জনস্বার্থবিরোধী’ হিসেবে বিবেচিত হবে।
আজ রবিবার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিরোধীদলীয় নেতা এই আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে যে সরকার মোটরসাইকেল মালিকদের ওপর নতুন কর আরোপের পরিকল্পনা করছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলবে।
ডা. শফিকুর রহমান বলেন, মোটরসাইকেলের মালিক ও চালকেরা সাধারণত কোনো উচ্চবিত্ত বা সম্পদশালী মানুষ নন। মূলত মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত এবং সাধারণ কর্মজীবী মানুষ জীবন ও জীবিকার তাগিদে, কিংবা যাতায়াতের সুবাদে এই বাহনটি ব্যবহার করে থাকেন। বিশেষ করে রাইড শেয়ারিংয়ের মাধ্যমে অনেকেই এর ওপর নির্ভর করে সংসার চালান।

বিবৃতির শেষ অংশে জামায়াত আমির আশা প্রকাশ করে বলেন, সরকার যদি এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবিও থাকে, তবে জনদুর্ভোগের কথা চিন্তা করে অবিলম্বে তা থেকে সরে আসবে। অন্যথায় দেশের সাধারণ মানুষ এটিকে একটি গণবিরোধী সিদ্ধান্ত হিসেবে দেখবে।