মো:ফারুক আহমেদ (ঘাটাইল)
টাঙ্গাইল ঘাটাইলে ডাকাতি, দস্যুতা, চুরি সহ বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ মামলার ০৮ টি ওয়ারেন্ট ভুক্ত আসামি মোঃ হালিম মিয়া ওরফে জুয়েল (৩৩) কে ঘাটাইল থানা পুলিশ পেশাদারিত্বের সাথে অভিযান পরিচালনা করে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।
টাঙ্গাইল জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়ের দিকনির্দেশনায় এবং গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব ফৌজিয়া হাবিব খান মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে, অফিসার ইনচার্জ, ঘাটাইল থানা জনাব মোঃ মোকছেদুর রহমান এর নেতৃত্বে এসআই(নিঃ)
রাজিব পারভেজ, এএসআই(নিঃ) সুমন কুমার সরকারসহ অন্যান্য পুলিশ সদস্যদের সক্রিয় অংশগ্রহণে ও অভিযান পরিচালনার মাধ্যমে দীর্ঘদিন যাবত ঘাটাইল থানায় মুলতবী থাকা ডাকাতি, দস্যুতা, চুরি সহ বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ মামলার জিআর/সিআর ওয়ারেন্ট ভুক্ত আসামি মোঃ হালিম মিয়া ওরফে
জুয়েল (৩৩), পিতা-মোঃ ইসমাইল হোসেন, গ্রাম-ভানীকাত্রা (ঝড়কা), থানা-ঘাটাইল, জেলা-টাঙ্গাইলকে ঘাটাইল থানাধীন ভানীকাত্রা এলাকা হতে ১০/০৫/২০২৬ খ্রি. তারিখ রাত আনুমানিক ১২:১৫ ঘটিকায় গ্রেফতার করা হয়। ঘাটাইল থানা পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা তৎপর রয়েছে এবং অপরাধীদের গ্রেফতার পূর্বক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।