সোমবার, ১২ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

ইউক্রেনের হাতে বন্দি হওয়া এড়াতে ‘আত্মঘাতী’ সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করার সময় যেসব উত্তর কোরীয় সেনা নিজেদের সাথে থাকা গ্রেনেড বিস্ফোরণের মাধ্যমে আত্মাহুতি দিয়েছে, তাদের ভূয়সী প্রশংসা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এর মাধ্যমে যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ার দীর্ঘদিনের সন্দেহভাজন একটি চরমপন্থি নীতির সত্যতা নিশ্চিত হলো। এই সপ্তাহে দেওয়া এক ভাষণে উত্তর কোরীয় নেতা বলেন, যারা ‘মহা সম্মান রক্ষার […]

ইউক্রেনের হাতে বন্দি হওয়া এড়াতে ‘আত্মঘাতী’ সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

ইউক্রেনের হাতে বন্দি হওয়া এড়াতে ‘আত্মঘাতী’ সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

নিউজ ডেস্ক

২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৩

রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করার সময় যেসব উত্তর কোরীয় সেনা নিজেদের সাথে থাকা গ্রেনেড বিস্ফোরণের মাধ্যমে আত্মাহুতি দিয়েছে, তাদের ভূয়সী প্রশংসা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এর মাধ্যমে যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ার দীর্ঘদিনের সন্দেহভাজন একটি চরমপন্থি নীতির সত্যতা নিশ্চিত হলো।

এই সপ্তাহে দেওয়া এক ভাষণে উত্তর কোরীয় নেতা বলেন, যারা ‘মহা সম্মান রক্ষার তাগিদে দ্বিধাহীনভাবে আত্ম-বিস্ফোরণ তথা আত্মঘাতী হামলার পথ বেছে নিয়েছে, তারা প্রকৃত বীর।’

দক্ষিণ কোরিয়ার অনুমান অনুযায়ী, রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্কের অংশবিশেষ পুনরুদ্ধারে সহায়তা করতে অন্তত ১৫ হাজার উত্তর কোরীয় সেনা পাঠানো হয়েছে এবং এ পর্যন্ত ছয় হাজারের বেশি সেনা নিহত হয়েছে। তবে পিয়ংইয়ং বা মস্কো—কোনো পক্ষই এই সংখ্যার সত্যতা নিশ্চিত করেনি।

গোয়েন্দা সংস্থা এবং উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা ব্যক্তিদের মতে, উত্তর কোরীয় সেনাদের প্রতি পিয়ংইয়ং-এর স্পষ্ট নির্দেশ রয়েছে যে, ইউক্রেনের হাতে বন্দি হওয়ার চেয়ে তারা যেন নিজেদের প্রাণ কেড়ে নেয়।

রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ-এর প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার পিয়ংইয়ং-এ নিহত সেনাদের স্মরণে একটি স্মৃতিসৌধ উন্মোচনের সময় কিম বলেন, ‘বিনিময়হীন তাদের এই আত্মত্যাগ এবং কোনো পুরস্কারের আশা ছাড়া তাদের এই নিষ্ঠা… এটিই আমাদের সেনাবাহিনীর আনুগত্যের সর্বোচ্চ শিখরের সংজ্ঞা।’

এই অনুষ্ঠানে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলোসভ এবং রুশ পার্লামেন্টের স্পিকার ভ্যাচেস্লাভ ভোলোডিন উপস্থিত ছিলেন।

উত্তর কোরিয়ায় সেনাদের শেখানো হয় যে, যুদ্ধক্ষেত্রে শত্রুর হাতে বন্দি হওয়া একটি রাষ্ট্রদ্রোহিতামূলক কাজ।

চলতি বছরের শুরুর দিকে দক্ষিণ কোরিয়ার সম্প্রচারমাধ্যম এমবিসি ইউক্রেনে বন্দি দুই উত্তর কোরীয় যুদ্ধবন্দির একটি অনুষ্ঠান প্রচার করে। সেখানে এক বন্দিকে ক্যামেরার সামনে আক্ষেপ করে বলতে শোনা যায় যে, তিনি কেন নিজের জীবন কেড়ে নিলেন না। ওই বন্দি বলেন, ‘বাকি সবাই নিজেদের উড়িয়ে দিয়েছে। আমি ব্যর্থ হয়েছি।’

সিউলের ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস গত বছর জানিয়েছিল, তারা নিহত উত্তর কোরীয় সেনাদের কাছে এমন কিছু চিরকুট বা মেমো পেয়েছে যা এই চরমপন্থা অবলম্বনকে ইঙ্গিত করে।

সোমবারের ভাষণে কিম যারা সরাসরি লড়াইয়ে মারা গেছেন তাদেরও প্রশংসা করেন। কিম বলেন, ‘যারা সম্মুখ যুদ্ধে প্রাণ হারিয়েছেন এবং যারা বুলেটে বা গোলার আঘাতে শরীর ক্ষতবিক্ষত হওয়ার যন্ত্রণার চেয়েও অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার হতাশায় ছটফট করেছেন—তাদেরও দলের বিশ্বস্ত যোদ্ধা এবং দেশপ্রেমিক বলা যেতে পারে।’

২০২৪ সালের জুনে রুশ প্রেসিডেন্ট পুতিন এবং কিম জং উন একটি চুক্তি স্বাক্ষর করেন যেখানে বলা হয়, যেকোনো দেশ ‘আগ্রাসনের’ শিকার হলে তারা একে অপরকে সহায়তা করবে। সেই সময় কিম এই চুক্তিকে তাদের ইতিহাসের ‘সবচেয়ে শক্তিশালী’ চুক্তি হিসেবে অভিহিত করেছিলেন।

সেনা পাঠানোর পাশাপাশি উত্তর কোরিয়া কুরস্ক পুনর্গঠনে সহায়তা করার জন্য হাজার হাজার শ্রমিক পাঠানোরও প্রতিশ্রুতি দিয়েছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৬

আন্তর্জাতিক

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, […]

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ১০:৩৮

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে।

এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং এ বিচার হবে দ্রুত বিচার আদালতে।

ফেসবুকে মোদি লিখেছেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোরই অংশ এটি।”

“যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এদিকে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে বলেছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৬

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ […]

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অব্যাহত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযান টানা ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

ধসে পড়া সড়ক ও যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে উদ্ধারকারীদের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৬