শনিবার, ১০ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

যুক্তিখোলা ফাজিল মাদ্রাসার সম্পত্তি রক্ষায় মানববন্ধন

রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি লালমাই উপজেলার যুক্তিখোলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার দালিলিক ও দখলীয় ভরাটকৃত ভূমি পেরিফেরীতে অন্তর্ভুক্ত না করার দাবিতে মানববন্ধন করেছে উক্ত মাদ্রাসার ছাত্রছাত্রী, শিক্ষক ও ম্যানেজিং কমিটি।  ৭ এপ্রিল সকাল সাড়ে দশটায় যুক্তিখোলা বাজারের মেইন সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, যুক্তিখোলা ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মোঃ মোতালেব হোসেন। সহ-সভাপতি মাওলানা মোঃ […]

প্রতিনিধি ডেস্ক

০৭ এপ্রিল ২০২৬, ২০:১৪

রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি

লালমাই উপজেলার যুক্তিখোলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার দালিলিক ও দখলীয় ভরাটকৃত ভূমি পেরিফেরীতে অন্তর্ভুক্ত না করার দাবিতে মানববন্ধন করেছে উক্ত মাদ্রাসার ছাত্রছাত্রী, শিক্ষক ও ম্যানেজিং কমিটি। 

৭ এপ্রিল সকাল সাড়ে দশটায় যুক্তিখোলা বাজারের মেইন সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, যুক্তিখোলা ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মোঃ মোতালেব হোসেন।

সহ-সভাপতি মাওলানা মোঃ তাজুল ইসলাম, শিক্ষানুরাগী মাওলানা মোঃ মমিনুল ইসলাম, উপাধ্যক্ষ মাওলানা মোঃ মাইনুদ্দিনসহ উক্ত মাদ্রাসার ছাত্র-ছাত্রী এই মানববন্ধনে অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, কুমিল্লা জেলার লালমাই উপজেলায় অবস্থিত যুক্তিখোলা ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা একটি স্বনামধন্য ও সুপরিচিত মাদ্রাসা। কুমিল্লা জেলার লালমাই উপজেলাধীন আজবপুর মৌজাস্থিত সাবেক ৮৪৬ ও ৯৮৮ দাগ হালদাগ-২১৮২ এরিয়া ৬৬ শতক আন্দরে ৪৬ শতাংশ ভুমি যুক্তিখোলা ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার নামে বিএস খতিয়ান প্রচার ও প্রকাশিত হয়েছে এবং যথাযথভাবে খাজনা পরিশোধ করা হচ্ছে। 

উক্ত ৬৬ শতাংশ ভূমি পুকুর ছিল। ১৯৯১ সালে তৎকালীন মাননীয় সংসদ সদস্য এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশ মোতাবেক মাদ্রাসার খতিয়ানভুক্ত মাদ্রাসার এরিয়ার ভেতরের অন্য দাগের ভূমি হতে মাটি কেটে সম্পূর্ণ ৬৬ শতক জায়গা ভরাট করা হয় এবং ভরাটকৃত জায়গার কিছু অংশে গাছ লাগানো এবং বাকী অংশে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ রাখা হয়। 

উক্ত ২১৮২ দাগে ০১ নং বিএস খতিয়ানে ২০ শতক ভূমি সরকারের নামে রেকর্ডভুক্ত হয়েছে, যার শ্রেণি বাস্তবে ভরাটকৃত মাদ্রাসার খেলার মাঠ হলেও পুকুর হিসেবে প্রকাশ ও প্রচারিত হয়েছে। এলাকার কিছু স্বার্থন্বেসী মহল বিএস ০১ নং খাস খতিয়াভূক্ত মাদ্রাসা কর্তৃক ভরাটকৃত মাদ্রাসার খেলার মাঠ ২০ শতক ভূমি রাস্তা সংলগ্ন উল্লেখ করে পেরিফেরী করে লীজ নিয়ে গরুর বাজার করে ব্যবসা বাণিজ্য করার প্রস্তাব বা পায়তারা করতেছে। 

বর্তমানে অত্র মাদ্রাসায় ১ হাজার ২ শত শিক্ষার্থী অধ্যয়ণরত। উক্ত ১ হাজার ২ শত শিক্ষার্থীর একমাত্র খেলার মাঠ মাদ্রাসার ৪৬ শতক এবং সরকারের ০১ নং খাস খতিয়ানভুক্ত ২০ শতক ভূমি মোট ৬৬ শতক ভূমি মাদ্রাসার মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

 মাদ্রাসা কর্তৃক ভরাটকৃত উক্ত ২০ শতক ভূমি পেরিফেরী করে লীজ দেওয়া হলে এবং গরুর বাজার করা হলে মাদ্রাসার শিক্ষার্থীদের খেলার মাঠ আর থাকবে না।

 এছাড়াও এলাকায় শিক্ষার পরিবেশ মারাত্মক হমকির মুখে পড়বে পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীগন খেলার পরিবর্তে মাদকাসক্ত হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে।

২১৮২ দাগের ১নং খাস খতিয়ানের ২০ শতক ভূমি পেরিফেরী অন্তর্ভুক্ত না করার জন্য ১ এপ্রিল কুমিল্লা জেলা প্রশাসক বরাবর মাদ্রাসার পক্ষ থেকে অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল আবেদন করেছেন।

উক্ত জায়গাটি পেরিফেরি না করে মাদ্রাসার খেলার মাঠ হিসেবে রাখার জন্য ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মোঃ মোতালেব হোসেন মানববন্ধনে আহ্বান জানান।

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও […]

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ২২:০৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও আলম।

আজ বুধবার দুপুরে সরেজমিনে ভুক্তভোগী প্রবাসী তারেক রহমানের বাড়িতে গেলে তারা অভিযোগ করে বলেন। বাড়ির কাজ করার জন্য ইট ও রড নিয়ে আসার সময় অভিযুক্তরা বাঁধা দেয়। এসময় তারা আমাদের জায়গা দিয়ে বাড়ির পেছনে অবস্থিত জলাশয়ে যাওয়ার রাস্তা দাবি করেন।

পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ীর পূর্ব পাশের দেয়াল ভেঙে তাদের রাস্তা দেওয়া হয়। আজ তাদের বাড়ির সামনে দিয়ে শ্রমিকরা আসার সময় তারা বাধা দেয় ও গালাগালি করলে শ্রমিকরা ফিরে যায়। পরে আমরা বিষয়টি জানতে গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করে এবং অসুস্থ দেরাজ প্রামানিককে ধাক্কা দেয়।

এসময় তারা আরো বলেন, আনসার প্রামাণিক ও তার ছেলেরা এখন বাড়ির মাঝ দিয়ে রাস্তা চায়। নাহলে তারা আমাদের বাঁড়ি করতে দিবে না। এছাড়া লোক মারফত আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করেছে, টাকা দিলে আর বাধা দিবে না।

এই ঘটনায় আনসার প্রামাণিক ও তার ছেলে আল মাহমুদ ও রোশনাই বলেন, আমাদের জায়গা দিয়ে রাস্তা হয়েছে তাদের বাড়ি দিয়েও রাস্তা দেয়ার কথা ছিল এবং সেই মোতাবেক খুঁটি লাগানো ছিল। এখন বাড়ির মাঝখান দিয়ে রাস্তা না দিলে আমরা যেতে দেবো না।

সারাদেশ

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি […]

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি ম্যাজিক প্যারাডাইস পার্কসংলগ্ন একটি জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীম আর ফেরেনি। পরিবারের অজান্তে সে তার মায়ের একটি আইফোন নিয়ে বের হয়েছিল। দীর্ঘ সময় খোঁজ করেও সন্ধান না পাওয়ায় সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তার মা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের নিখোঁজের তথ্য জানালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ও শিক্ষার্থীরাও বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এর মধ্যে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদূরের জঙ্গলে পাঞ্জাবি পরা অপ্রতীমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরিবারের দাবি, মায়ের আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতীমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘মোবাইল ফোনের জন্যই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা অনেকটা নিশ্চিত।’ আটক তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপ্রতীমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।