বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

অচেতন মোজতবার চিকিৎসা চলছে ইরানেই, জড়িত নেই সিদ্ধান্ত গ্রহণে : টাইমসের প্রতিবেদন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর অসুস্থ হয়ে অচেতন অবস্থায় দেশটির পবিত্র শহর কোমে চিকিৎসাধীন। এক গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, তিনি দেশের কার্যক্রম পরিচালনার সক্ষমতায় নেই আপাতত। তিনি ইরানের যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনায় কোনো সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ার সঙ্গে জড়িত নন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানডে টাইমস বা দ্য টাইমসের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। এই বিষয়ে মার্কিন […]

নিউজ ডেস্ক

০৭ এপ্রিল ২০২৬, ১২:২৮

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর অসুস্থ হয়ে অচেতন অবস্থায় দেশটির পবিত্র শহর কোমে চিকিৎসাধীন। এক গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, তিনি দেশের কার্যক্রম পরিচালনার সক্ষমতায় নেই আপাতত।

তিনি ইরানের যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনায় কোনো সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ার সঙ্গে জড়িত নন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানডে টাইমস বা দ্য টাইমসের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

এই বিষয়ে মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি একটি কূটনৈতিক নোট উপসাগরীয় দেশগুলোর সঙ্গে শেয়ার করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর তাঁর ছেলে মোজতবা খামেনি দেশের দায়িত্ব গ্রহণ করেন।

তবে তিনি এখনও অচেতন অবস্থায় আছেন এবং ‘গুরুতর’ শারীরিক সমস্যার জন্য চিকিৎসা নিচ্ছেন।

টাইমসের হাতে আসা ওই নথিতে প্রথমবারের মতো সর্বোচ্চ নেতার অবস্থান প্রকাশ করা হয়েছে। তেহরান থেকে ৮৭ মাইল দক্ষিণে অবস্থিত কোম শহর শিয়া ইসলামে অত্যন্ত পবিত্র হিসেবে বিবেচিত। নথিতে বলা হয়েছে, ‘মোজতবা খামেনি কোমে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন, তিনি শাসনব্যবস্থার কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিতে সক্ষম নন।’

ওই নথি অনুযায়ী, আলী খামেনির মরদেহ কোমেই দাফনের প্রস্তুতি চলছে। শহরটি শিয়া ধর্মীয় ক্ষমতার কেন্দ্র এবং দেশটির ধর্মীয় রাজধানী হিসেবে পরিচিত। এতে আরও বলা হয়েছে, গোয়েন্দা সংস্থাগুলো কোমে ‘একাধিক কবরের এক বিশাল সমাধি নির্মাণের ভিত্তি প্রস্তুতের’ কাজ শনাক্ত করেছে। ধারণা করা হচ্ছে, পরিবারের অন্য সদস্যদের প্রয়াত সর্বোচ্চ নেতার পাশে দাফন করা হতে পারে।

মোজতবা খামেনির অবস্থান সম্পর্কে তথ্য মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর জানা ছিল বলে ধারণা করা হলেও, এতদিন তা প্রকাশ করা হয়নি। মার্কিন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির কাছে এই নোট সম্পর্কে জানতে চায় টাইমস। তারা ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসভিত্তিক ইরানি প্রতিনিধিদের সঙ্গেও যোগাযোগ করেছে।

মার্চের শুরুতে বাবার উত্তরসূরি হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে মোজতবা খামেনেইকে আর জনসমক্ষে দেখা যায়নি বা তাঁর কোনো বক্তব্য শোনা যায়নি। এরপর তাঁর নামে দুটি বিবৃতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করা হয়েছে।

সোমবার একটি এআই-নির্মিত ভিডিও প্রচার করা হয়, যেখানে তাঁকে একটি যুদ্ধকক্ষে ঢুকে ইসরায়েলের দিমোনা পারমাণবিক স্থাপনার মানচিত্র বিশ্লেষণ করতে দেখা যায়। তবে তাঁর কণ্ঠের কোনো রেকর্ড না থাকায়, তার গুরুতর অবস্থায় থাকার অপ্রমাণিত খবরগুলো আরও জোরালো হয়েছে।

ইরানি কর্মকর্তারা দাবি করেছেন, নতুন সর্বোচ্চ নেতা এখনো দেশ ‘নিয়ন্ত্রণ’ করছেন। তবে আগের বিভিন্ন প্রতিবেদনে তাঁর শারীরিক অবস্থার অবনতির কথা উঠে এসেছে। বিরোধী গোষ্ঠীগুলো বলছে, তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং কোমায় আছেন। অন্যদিকে কেউ কেউ দাবি করেছে, তাঁর পা ভেঙে গেছে এবং মুখমণ্ডলে আঘাত রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, ৮৬ বছর বয়সী আলী খামেনি উত্তর-পূর্ব ইরানের তার নিজ শহর মাশহাদের একটি মাজারে দাফন করা হবে। সেখানে জনসাধারণের অংশগ্রহণে শোকানুষ্ঠান তেহরানে অনুষ্ঠিত হতে পারে বলেও জানানো হয়, যদিও তারিখ ঘোষণা করা হয়নি।

সরকার জানিয়েছে, ‘নজিরবিহীন জনসমাগমের আশঙ্কায়’ খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করা হয়েছে। তবে এই বিলম্ব নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, শিয়া রীতি অনুযায়ী মৃত্যুর পর দ্রুত দাফন সম্পন্ন করা হয়। আগামী বুধবার তার মৃত্যুর ৪০ দিন পূর্ণ হবে, যা শিয়া ইসলামে শোকের সময়সীমার সমাপ্তি নির্দেশ করে।

নিরাপত্তা উদ্বেগের কারণে কোমে তাঁকে সাময়িকভাবে রাখা হতে পারে কিনা, সেটিও স্পষ্ট নয়। কারণ, আশঙ্কা রয়েছে—ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কোনো প্রকাশ্য অনুষ্ঠান বা জানাজাকে লক্ষ্যবস্তু করতে পারে। যাই হোক, আলি খামেনির জানাজা সম্ভবত তাঁর পূর্বসূরি ও বিপ্লবের নেতা রুহুল্লাহ খোমেনিরর জানাজার তুলনায় সম্পূর্ণ ভিন্ন হবে।

১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর প্রায় এক কোটি মানুষ তার জানাজায় অংশ নিয়েছিল। জনতার চাপে তাঁর কাফনের কাপড় ছিঁড়ে যায় এবং বহনকারী বাহন থেকে মরদেহ পড়ে যায়।

নথিতে বলা হয়েছে, এমন বিশৃঙ্খলা এড়াতে ইরানি কর্মকর্তারা এবার কঠোর ব্যবস্থা নেবেন, যাতে কেউ জানাজা বিঘ্নিত করতে না পারে বা কবর ভাঙচুরের চেষ্টা না করে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৬

আন্তর্জাতিক

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, […]

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ১০:৩৮

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে।

এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং এ বিচার হবে দ্রুত বিচার আদালতে।

ফেসবুকে মোদি লিখেছেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোরই অংশ এটি।”

“যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এদিকে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে বলেছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৬

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ […]

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অব্যাহত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযান টানা ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

ধসে পড়া সড়ক ও যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে উদ্ধারকারীদের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৪৬