বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

খেলা

ভালভার্দের দুর্দান্ত হ্যাটট্রিকে রিয়ালের কাছে উড়ে গেলো ম্যানসিটি 

ফেদেরিকো ভালভের্দের হ্যাটট্রিকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে এই জয়ে ইংলিশ ক্লাবটির সামনে দ্বিতীয় লেগে কঠিন সমীকরণ তৈরি হয়েছে। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুনবুধবার (১১ মার্চ) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুতে দুর্দান্ত খেলতে থাকে ম্যানসিটি। তবে রিয়ালের দ্রুত […]

ভালভার্দের দুর্দান্ত হ্যাটট্রিকে রিয়ালের কাছে উড়ে গেলো ম্যানসিটি 

ভালভার্দের দুর্দান্ত হ্যাটট্রিকে রিয়ালের কাছে উড়ে গেলো ম্যানসিটি 

নিউজ ডেস্ক

১২ মার্চ ২০২৬, ১১:০০

ফেদেরিকো ভালভের্দের হ্যাটট্রিকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে এই জয়ে ইংলিশ ক্লাবটির সামনে দ্বিতীয় লেগে কঠিন সমীকরণ তৈরি হয়েছে।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার (১১ মার্চ) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুতে দুর্দান্ত খেলতে থাকে ম্যানসিটি। তবে রিয়ালের দ্রুত গতির পাল্টা আক্রমণে বারবার ধরা পড়ে পেপে গার্দিওলার শিষ্যরা। ম্যাচের ২০ মিনিটে রিয়াল গোলরক্ষক থিবো কুর্তোয়ার গোলকিক থেকে দ্রুত আক্রমণ শুরু হয়। বল পেয়ে ডান দিক দিয়ে এগিয়ে যান ভালভার্দে এবং গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মাকে কাটিয়ে প্রথম গোল করেন।

চ্যাম্পিয়নস লিগে মৌসুমে গোলের খাতা খোলার ম্যাচেই হ্যাটট্রিক ভালভের্দের

চোটের কারণে রিয়ালের দলে এদিন ছিলেন না কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম ও রদ্রিগো। তাদের অনুপস্থিতিতে দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন উরুগুইয়ান মিডফিল্ডার ভালভের্দে। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। বাম দিক থেকে দুর্দান্ত দৌড়ে উঠে এসে ভিনিসিয়ুস জুনিয়র বল বাড়িয়ে দিলে অফসাইড ফাঁদ এড়িয়ে শক্ত শটে গোল করেন ভালভের্দে।

৪২ মিনিটে আবারও দ্রুত কাউন্টার অ্যাটাকে গোল পায় মাদ্রিদ। ভিনিসিয়ুস এগিয়ে এসে পাস বাড়ান ব্রাহিম দিয়াজকে, তিনি চিপ করে বল বাড়ান ভালভের্দের পথে। দুই ডিফেন্ডারের ফাঁক গলে বল পেয়ে চমৎকার ভলিতে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ভালভার্দে।

বিরতির পর সিটি আক্রমণ বাড়ালেও গোলের বড় সুযোগ পেয়েছিল মাদ্রিদ। তবে পেনাল্টি থেকে গোল করতে পারেননি ভিনিসিয়ুস;তার শট ঠেকিয়ে দেন ডোনারুম্মা।

খেলা

সাংবাদিকরা ব্রাজিলের ফুটবলারদের অসুস্থ করে ফেলছে: নেইমার

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র আবারও দেশটির সংবাদমাধ্যমের কঠোর সমালোচনা করেছেন। তার অভিযোগ, ভিত্তিহীন সংবাদ ও গুজব ছড়িয়ে সাংবাদিকরা খেলোয়াড়দের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছেন। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় নেইমার জুনিয়র প্রজেক্ট ইনস্টিটিউটের ষষ্ঠ বার্ষিক নিলাম অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। গত কয়েক সপ্তাহ ধরেই ব্রাজিলের গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ নেইমার। বিশ্বকাপ থেকে ফেরার পর […]

সাংবাদিকরা ব্রাজিলের ফুটবলারদের অসুস্থ করে ফেলছে: নেইমার

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট

০৪ আগস্ট ২০২৬, ১৩:১৩

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র আবারও দেশটির সংবাদমাধ্যমের কঠোর সমালোচনা করেছেন। তার অভিযোগ, ভিত্তিহীন সংবাদ ও গুজব ছড়িয়ে সাংবাদিকরা খেলোয়াড়দের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছেন।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় নেইমার জুনিয়র প্রজেক্ট ইনস্টিটিউটের ষষ্ঠ বার্ষিক নিলাম অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

গত কয়েক সপ্তাহ ধরেই ব্রাজিলের গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ নেইমার। বিশ্বকাপ থেকে ফেরার পর তাকে নিয়ে ক্যাসিনোতে যাওয়ার খবর প্রকাশ এবং পরে সান্তোসে ফেরার পর ড্রেসিংরুমের বিভিন্ন ঘটনা গণমাধ্যমে আসার পর থেকেই এই অসন্তোষ আরও বেড়েছে।

তবে এসব খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন নেইমার। তিনি দাবি করেন, সান্তোসের ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ভালো এবং প্রচারিত অনেক খবরই বাস্তবতার সঙ্গে মেলে না।

অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশে নেইমার বলেন, ‘আমার মনে হয় ব্রাজিলের একটি বড় অংশের সংবাদমাধ্যম ফুটবলারদের অসুস্থ করে ফেলছে। এটা এমন একটি পেশা, যা সবচেয়ে বেশি পরিচিত, আবার সবচেয়ে বেশি আক্রমণেরও শিকার। তাই কী প্রকাশ করা হচ্ছে, সে বিষয়ে আরও দায়িত্বশীল হওয়া উচিত। বেশিরভাগ ক্ষেত্রেই যা প্রকাশ করা হয়, তা সত্য নয়। এতে খেলোয়াড়, তাদের পরিবার, ভক্ত এবং ক্যারিয়ার—সবকিছুর ওপর নেতিবাচক প্রভাব পড়ে।’

তিনি আরও বলেন, ‘আমি শুধু অনুরোধ করব, বানানো বা যাচাই না করা তথ্য প্রকাশের আগে আরও সতর্ক থাকুন। কারণ এভাবে চলতে থাকলে অনেক ফুটবলার মানসিকভাবে ভেঙে পড়বে।’

খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে নেইমার বলেন, ‘একজন পেশাদার ফুটবলারের মানসিক শক্তি থাকা প্রয়োজন। আমার নিজের মানসিকতা হয়তো অনেক দৃঢ়, কিন্তু সবার ক্ষেত্রে তা এক নয়। কেউ বেশি আঘাত পায়, কেউ কম। তাই হাতে মাইক্রোফোন থাকলেই যা খুশি বলা ঠিক নয়। পরদিন যদি সেই খবর মিথ্যা প্রমাণিত হয়, তখন আর কেউ সেটি সংশোধনও করে না। এ ধরনের আচরণ একসময় সীমা ছাড়িয়ে যায়।’

সম্প্রতি নেইমারকে ঘিরে প্রকাশিত একাধিক প্রতিবেদনের প্রেক্ষাপটেই তার এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

খেলা

আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান

নিজের দেশে ফেরা এবং তারকাখ্যাতি (স্টারডম) নিয়ে সম্প্রতি এমন একটি বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও রাজনীতিবিদ সাকিব আল হাসান। সম্প্রতি গণমাধ্যম ক্রিকফ্রেঞ্জির (Cricfrenzy) সাথে এক সাক্ষাৎকারে দেশে ফেরার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এই বক্তব্য দেন। সাকিব আল হাসান মনে করেন, তিনি দেশে ফিরলে ভক্ত-সমর্থকদের মাঝে যে অভূতপূর্ব আলোড়ন তৈরি হবে, তাতে ঢাকা […]

আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ জুলাই ২০২৬, ১৯:৪৯

নিজের দেশে ফেরা এবং তারকাখ্যাতি (স্টারডম) নিয়ে সম্প্রতি এমন একটি বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও রাজনীতিবিদ সাকিব আল হাসান।

সম্প্রতি গণমাধ্যম ক্রিকফ্রেঞ্জির (Cricfrenzy) সাথে এক সাক্ষাৎকারে দেশে ফেরার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এই বক্তব্য দেন।

সাকিব আল হাসান মনে করেন, তিনি দেশে ফিরলে ভক্ত-সমর্থকদের মাঝে যে অভূতপূর্ব আলোড়ন তৈরি হবে, তাতে ঢাকা শহর থমকে বা অচল হয়ে যেতে পারে। তার মতে, এই বিশাল জনসমাগম বা গণরিয়েকশনের ভয়েই অনেকে তাকে দেশে ফিরতে দিতে চাচ্ছেন না।

বর্তমানে তিনি আশাবাদী যে খুব দ্রুতই (হতে পারে আগামী মাসগুলোতে) পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি দেশে ফিরবেন, আদালতে মামলার আইনি লড়াই লড়বেন এবং বাংলাদেশ দলের জার্সি গায়ে মাঠ থেকে সম্মানজনক বিদায় নেবেন।

খেলা

‘বাংলাদেশ খুবই নিরাপদ একটি দেশ, আশা করি ভারত আসবে’: তামিম ইকবাল

সবকিছু ঠিক থাকলে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী ২৮ আগস্ট তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতীয় দলের। গত বছর এই সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়। নতুন করে সূচি ঘোষণার পরও দুই দেশের বোর্ডের তরফ থেকে চূড়ান্ত বিবৃতি না আসায় অনিশ্চয়তা থেকেই […]

‘বাংলাদেশ খুবই নিরাপদ একটি দেশ, আশা করি ভারত আসবে’: তামিম ইকবাল

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

৩০ জুলাই ২০২৬, ২০:২৬

সবকিছু ঠিক থাকলে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী ২৮ আগস্ট তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতীয় দলের।

গত বছর এই সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়। নতুন করে সূচি ঘোষণার পরও দুই দেশের বোর্ডের তরফ থেকে চূড়ান্ত বিবৃতি না আসায় অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

গতকাল বুধবার মিরপুরে বোর্ড মিটিং শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আমাদের নিয়মিত বার্তা আদান-প্রদান হচ্ছে। আমরা সবদিক থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি খুব আশাবাদী তারা আসবে, কারণ বাংলাদেশ অত্যন্ত নিরাপদ একটি দেশ।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আরও বলেন, ‘আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে আমি বিসিবি সভাপতি হলেও আমার কাজের একটা নির্দিষ্ট আইনি সীমা আছে, যা অতিক্রম করা সম্ভব নয়। দায়িত্বের জায়গা থেকে ভারতীয় ক্রিকেট নেতৃত্বের কাছে এই সিরিজের গুরুত্ব ও নানা দিক তুলে ধরছি। কিন্তু বেশ কিছু বিষয় চূড়ান্ত হওয়া সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণের বাইরে।’

বিসিবি সভাপতি যোগ করেন, ‘এখন পর্যন্ত যত দূর কথা হয়েছে, দৃষ্টিভঙ্গি বেশ ইতিবাচক। তবে সিদ্ধান্ত যা-ই হোক, তা দ্রুত আসা প্রয়োজন। আশা করছি আর দীর্ঘায়িত হবে না। সফরটি অনুষ্ঠিত হবে কি হবে না, সে বিষয়ে খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।’

ভারত আসলে পূর্বনির্ধারিত সূচি অনুসারে ১, ৩ ও ৬ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে আর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেট দল।