ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা করবে না বলে জানিয়েছেন দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির জ্যেষ্ঠ সহযোগী মোহাম্মদ মোখবার। রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনো যোগাযোগ নেই এবং আলোচনাও করতে চায় না।
ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রথম ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী মোখবার জানান, ‘আমেরিকানদের ওপর আমাদের কোনো আস্থা নেই এবং তাদের সঙ্গে আলোচনার কোনো ভিত্তিও নেই।’
তিনি আরও বলেন, প্রয়োজনে তেহরান ‘যতদিন দরকার’ যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?