মোঃতানসেন আবেদীন, (নারায়ণগঞ্জ প্রতিনিধি 🙂
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে খলিল মিয়া (৫২) ও মাহিন মিয়া (২০) নামের দুই মাদক কারবারিকে ৬ কেজি গাঁজাসহ আটক করেছে থানা পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষারিয়ারচর মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী।
আটককৃত মাদক কারবারি খলিল মিয়া বাহ্মনবাড়িয়া জেলার কসবা থানার মাদলা গ্রামের মৃত খাদেম আলীর ছেলে ও অপর মাদক ব্যবসায়ী মাহিন মিয়া একই জেলা ও থানার ধোপখোলা গ্রামের কনু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষারিয়ারচর মেঘনা টোল প্লাজা এলাকা থেকে যাত্রীবাহী বাস আটক করে তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ বারী জানান, আকটকৃত মাদক কারবারিদেরকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।