রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য খবর

ভোটার নিবন্ধন কার্যক্রম শেষে গুলশানের পথে তারেক রহমান

ভোটার হওয়ার লক্ষ্যে নির্বাচন কমিশনে (ইসি) উপস্থিত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তিনি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে পৌঁছান। সেখানে প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বেলা ১টা ২০ মিনিটের দিকে নির্বাচন ভবন ত্যাগ করেন তিনি। ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন ভবনের ইটিআই–১০৪ নম্বর কক্ষে তারেক রহমানের জাতীয় […]

নিউজ ডেস্ক

২৭ ডিসেম্বর ২০২৫, ১৪:০৬

ভোটার হওয়ার লক্ষ্যে নির্বাচন কমিশনে (ইসি) উপস্থিত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তিনি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে পৌঁছান। সেখানে প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বেলা ১টা ২০ মিনিটের দিকে নির্বাচন ভবন ত্যাগ করেন তিনি।

ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন ভবনের ইটিআই–১০৪ নম্বর কক্ষে তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়। এ সময় তার ছবি তোলা, আঙুলের ছাপ গ্রহণ এবং চোখের আইরিশ স্ক্যানসহ প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়। পুরো প্রক্রিয়াটি নির্ধারিত আইন ও বিধিমালা অনুসরণ করেই সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, তারেক রহমানের অনলাইন আবেদন আগেই যাচাই-বাছাই করা হয়েছিল। শনিবার সরাসরি উপস্থিত হয়ে বায়োমেট্রিক তথ্য দেওয়ার মাধ্যমে ভোটার হওয়ার চূড়ান্ত ধাপ সম্পন্ন হয়। ইসি সূত্র আরও জানায়, ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশ স্ক্যান সম্পন্ন হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যেই তার জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হবে।

ভোটার নিবন্ধন কার্যক্রম শেষ করে ইসি ভবন থেকে বের হয়ে তারেক রহমানের গাড়িবহর রাজধানীর গুলশানের বাসভবনের দিকে রওনা হয়। এ সময় নির্বাচন কমিশন ভবনের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করলেন তারেক রহমান। এর আগে তিনি অনলাইনে ভোটার হওয়ার জন্য আবেদন করেন এবং ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হওয়ার আগ্রহ প্রকাশ করেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ নির্বাচনে অংশ নিতে হলে প্রার্থীকে অবশ্যই ভোটার হতে হয় এবং সেই বাধ্যবাধকতার অংশ হিসেবেই তারেক রহমানের এই নিবন্ধন সম্পন্ন হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। ফলে নির্ধারিত সময়ের আগেই ভোটার নিবন্ধন সম্পন্ন করাকে বিএনপির নির্বাচনী প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

অন্যান্য খবর

জীবনের প্রথম সিনেমায় মাত্র ৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রী রিনা খান

আনোয়ার আরমান : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি। সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান। অভিনেত্রী রিনা খান […]

নিউজ ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ১৭:৪৫

আনোয়ার আরমান :

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি।

সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান।

অভিনেত্রী রিনা খান জানান, ১৯৮২ সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্ত পরিচালিত ‘সোহাগ মিলন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার যাত্রা শুরু হয়। জীবনের প্রথম চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র পাঁচ হাজার টাকা। সেই পাঁচ হাজার টাকা দিয়েই শুরু হয়েছিল তার দীর্ঘ অভিনয় জীবনের পথচলা।

রিনা খানের দাবি, এখন পর্যন্ত তিনি ৮০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দীর্ঘ এই পথচলায় নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও খলচরিত্রেই দর্শকদের কাছে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

পর্দায় ভয়ংকর ও কঠোর চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে রিনা খান অত্যন্ত সহজ-সরল ও আন্তরিক স্বভাবের একজন মানুষ।

বর্তমানে সিনেমাতে কম কাজ থাকলেও থেমে নেই তার পথচলা। নিয়মিত নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন এই গুণী অভিনেত্রী।

অন্যান্য খবর

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়। ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর […]

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৭

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দলটির মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে।

এর মধ্য দিয়ে রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের সম্ভাব্য প্রার্থী সামনে আনল জামায়াতে ইসলামী।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৩৫

অন্যান্য খবর

‘কিছু সময় দিন, সবাই মিলে প্রজন্মকে বদলে দেব,জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব,ইনশাআল্লাহ: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার বলেছেন, কিছু সময় দিন, প্রজন্মকে সবাই মিলে বদলে দিব। জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করব, ইনশাআল্লাহ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর বারিধারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষ্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব […]

‘কিছু সময় দিন, সবাই মিলে প্রজন্মকে বদলে দেব,জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব,ইনশাআল্লাহ: ধর্ম প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ আগস্ট ২০২৬, ১৪:৪২

ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার বলেছেন, কিছু সময় দিন, প্রজন্মকে সবাই মিলে বদলে দিব। জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করব, ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর বারিধারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষ্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী আরো বলেন, রাসূল (সা.) এর জীবনে উৎকৃষ্টতাই ছিলো প্রধান বিষয়। আমাদেরকে সকল ক্ষেত্রে উৎকৃষ্টতার দিকে যেতে হবে। তাহলে আমরা সফলকাম হতে পারব।

আল কুরআন থেকে উদ্ধৃতি দিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, রাসূলুল্লাহ (সা.) এর চরিত্রে রয়েছে উত্তম আদর্শ এবং আল্লাহ পাক রাসূল (সা.) বিশ্ব জগতের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছেন। তিনি রাসূল (সা.) এর দেখানো পথ ও পদ্ধতি সর্বান্তকরণে বাস্তবায়নের চেষ্টা করার অনুরোধ জানান। এছাড়া, যে সকল বিষয় মহানবী (সা.) নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকার জন্য সকলকে অনুরোধ জানান তিনি।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন এনএসইউর ডিপার্টমেন্ট অব ম্যানেজমেন্টের চেয়ারম্যান ড. জিয়াউল হক আদনান।

উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন একজন নিঃস্বার্থ ও মানবতাবাদী মানুষ। তার জীবন আমাদের দেখায়, একজন মানুষ কীভাবে শুধু একটি জাতির কল্যাণেই নয়, বরং সমগ্র মানবজাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারেন।

প্রধান আলোচক ড. জিয়াউল হক আদনান মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরে বলেন, মহানবী (সা.)-এর জীবন আমাদের ধৈর্য, মানবিকতা ও উত্তম চরিত্রের শিক্ষা দেয়।

অন্যান্যের মধ্যে এনএসইউর উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ বক্তৃতা করেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাত, প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শেষে এ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র প্রভাষক এম এম নওয়াজ আমিন দোয়া পরিচালনা করেন।

এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।