বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য খবর

বিচার বিভাগ নিয়ে আসিফ নজরুলের কণ্ঠে ফ্যাসিস্টের সুর : কায়সার কামাল

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল মন্তব্য করেছেন যে, আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিচার বিভাগ সংক্রান্ত বক্তব্যে ফ্যাসিস্ট শাসনব্যবস্থার সুর প্রতিধ্বনিত হচ্ছে। বুধবার (২৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের কাছে তিনি এই গুরুতর অভিযোগ করেন। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, একটি দেশের তিনটি মূল স্তম্ভের মধ্যে বিচার বিভাগ […]

নিউজ ডেস্ক

২৯ অক্টোবর ২০২৫, ২১:০৫

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল মন্তব্য করেছেন যে, আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিচার বিভাগ সংক্রান্ত বক্তব্যে ফ্যাসিস্ট শাসনব্যবস্থার সুর প্রতিধ্বনিত হচ্ছে।

বুধবার (২৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের কাছে তিনি এই গুরুতর অভিযোগ করেন। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, একটি দেশের তিনটি মূল স্তম্ভের মধ্যে বিচার বিভাগ অন্যতম। আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন, তা প্রকাশ্যে না দিয়ে যথাযথ প্রক্রিয়ায় প্রধান

বিচারপতির কাছে ‘বিশেষ সুবিধা সম্বলিত যোগাযোগ’ (প্রিভিলেজড কমিউনিকেশন) হিসেবে পৌঁছানো উচিত ছিল। তিনি মনে করেন, এমন স্পর্শকাতর বিষয় জনসম্মুখে প্রকাশ করার পেছনে কোনো দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য থাকতে পারে। ন্যায়বিচার প্রদানকারী বিচার বিভাগকে নিয়ে তির্যক মন্তব্য করাটা মোটেই সমীচীন হয়নি বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিচার বিভাগ যখন প্রধান বিচারপতির নেতৃত্বে একটি পৃথক সচিবালয়ের জন্য চেষ্টা চালাচ্ছে, ঠিক সেই সময় আইন উপদেষ্টার এই ধরনের মন্তব্য নির্বাহী বিভাগ জুডিশিয়ারিকে আদৌ স্বাধীন করতে চায় কি না, সে বিষয়ে আইনজীবীদের মধ্যে সন্দেহ ও শঙ্কা সৃষ্টি করেছে।

কায়সার কামাল জোর দিয়ে বলেন, আসিফ নজরুলের বক্তব্যে ফ্যাসিস্ট সরকারগুলো বিচার বিভাগ সম্পর্কে যে ভাষায় কথা বলত, সেই সুরই শোনা যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। আইনজীবীরা অনুরোধ করছেন, আইন উপদেষ্টা হিসেবে তিনি তার গুরুত্বপূর্ণ অবস্থান থেকে ভবিষ্যতে আরও সতর্ক হয়ে কথা বলবেন এবং জুডিশিয়ারি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার আগে প্রধান বিচারপতির সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করবেন।

অন্যান্য খবর

জীবনের প্রথম সিনেমায় মাত্র ৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রী রিনা খান

আনোয়ার আরমান : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি। সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান। অভিনেত্রী রিনা খান […]

নিউজ ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ১৭:৪৫

আনোয়ার আরমান :

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি।

সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান।

অভিনেত্রী রিনা খান জানান, ১৯৮২ সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্ত পরিচালিত ‘সোহাগ মিলন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার যাত্রা শুরু হয়। জীবনের প্রথম চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র পাঁচ হাজার টাকা। সেই পাঁচ হাজার টাকা দিয়েই শুরু হয়েছিল তার দীর্ঘ অভিনয় জীবনের পথচলা।

রিনা খানের দাবি, এখন পর্যন্ত তিনি ৮০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দীর্ঘ এই পথচলায় নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও খলচরিত্রেই দর্শকদের কাছে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

পর্দায় ভয়ংকর ও কঠোর চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে রিনা খান অত্যন্ত সহজ-সরল ও আন্তরিক স্বভাবের একজন মানুষ।

বর্তমানে সিনেমাতে কম কাজ থাকলেও থেমে নেই তার পথচলা। নিয়মিত নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন এই গুণী অভিনেত্রী।

অন্যান্য খবর

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়। ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর […]

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৭

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দলটির মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে।

এর মধ্য দিয়ে রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের সম্ভাব্য প্রার্থী সামনে আনল জামায়াতে ইসলামী।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৭৩

নিউজ ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭