রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য খবর

ধামইরহাটে ১৭ বছর পর আগামীকাল হতে যাচ্ছে পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল

ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে রাত পোহালেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৌর শাখা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল-২০২৫ অনুষ্ঠিত হবে। আজ সোমবার দুপুরে পৌর এলাকার পাড়ায় মহল্লায় এবং চায়ের টেবিলে দেখা গেছে এমন চিত্র। আওয়ামী সরকারের সময় ২০০৮ সালের পর এই প্রথম আগামীকাল সোমবার ২৫ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এমনটাই জানিয়েছে পৌর শাখা […]

প্রতিনিধি ডেস্ক

২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১৫:৪৯

ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর ধামইরহাটে রাত পোহালেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৌর শাখা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল-২০২৫ অনুষ্ঠিত হবে। আজ সোমবার দুপুরে পৌর এলাকার পাড়ায় মহল্লায় এবং চায়ের টেবিলে দেখা গেছে এমন চিত্র। আওয়ামী সরকারের সময় ২০০৮ সালের পর এই প্রথম আগামীকাল সোমবার ২৫ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এমনটাই জানিয়েছে পৌর শাখা বিএনপি। 

দ্বি-বার্ষিক কাউন্সিলে নাজিবুল্লাহ ও চপল চৌধুরী গ্রুপের মনোনীত সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন মো. নুরুল ইসলাম এবং ফুটবল প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেজুয়ান হোসেন রঞ্জু। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে হাতি প্রতীক নিয়ে মো. মিজানুর রহমান মিজান ও টিউবওয়েল প্রতীক নিয়ে মো. সাব্বির হোসেন সাবু প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

অন্যদিকে শামসুজ্জোহা খান জোহা গ্রুেপের মনোনীত সভাপতি পদে ছাতা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. শহিদুর ইসলাম সরকার এবং মোরগ প্রতীক নিয়ে মো. আনোয়ারুল ইসলাম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে বাইসাইকেল প্রতীক নিয়ে মো. আব্দুর রহমান ও কাপ পিরিচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. মোস্তাফিজুর রহমান।

বিএনপি সমর্থক ও ভোটার সূত্রে জানা গেছে, দ্বি-বার্ষিক কাউন্সিলে আগামীতে শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়নের মধ্য দিয়ে যারা দেশকে এগিয়ে নিয়ে যাবেন এমন যোগ্য নেতৃত্ব বাছাই করে নতুন মুখ নির্বাচিত করবেন। এতে ১৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ৮ জন স্বতন্ত্র। বাকি ৬ জন বিএনপি মনোনীত প্রার্থী। 

তবে তাঁরা এও বলেছে যে, সভাপতি পদে 

চপল চৌধুরী গ্রুপের মনোনীত চেয়ার প্রতীকে মো. নুরুল ইসলামের সঙ্গে ছাতা প্রতীক নিয়ে মো. শহিদুর ইসলামের এবং ফুটবল প্রতীকে সাধারণ সম্পাদক পদে রেজুয়ান হোসেন রঞ্জুর সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হবে মোরগ প্রতীক নিয়ে মো. আনোয়ারুল ইসলামের। স্বতন্ত্র প্রার্থীরা সাধারণ সম্পাদক বাদে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

সাধারণ সম্পাদক পদপ্রার্থী রেজুয়ান হোসেন রঞ্জু বলেন, বিএনপির দুঃসময়ে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে এ পর্যন্ত এসেছি। আসছে ২৫ তারিখ মঙ্গলবার সাধারণ সম্পদক পদে আমাকেই নির্বাচিত করবেন ভোটাররা। এর মধ্য দিয়ে আমরা তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়ন করবো। 

উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও এমপি মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান চৌধুরী চপল বলেন, চাঁদাবাজ দখলবাজ ও সিন্ডিকেটদের প্রতিহত করতে নুরুল ইসলাম ও রেজুয়ান হোসেন রঞ্জু প্যানেলকে ভোটের মাধ্যমে বিজয়ী করার আহ্বান জানান।

অন্যান্য খবর

জীবনের প্রথম সিনেমায় মাত্র ৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রী রিনা খান

আনোয়ার আরমান : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি। সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান। অভিনেত্রী রিনা খান […]

নিউজ ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ১৭:৪৫

আনোয়ার আরমান :

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি।

সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান।

অভিনেত্রী রিনা খান জানান, ১৯৮২ সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্ত পরিচালিত ‘সোহাগ মিলন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার যাত্রা শুরু হয়। জীবনের প্রথম চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র পাঁচ হাজার টাকা। সেই পাঁচ হাজার টাকা দিয়েই শুরু হয়েছিল তার দীর্ঘ অভিনয় জীবনের পথচলা।

রিনা খানের দাবি, এখন পর্যন্ত তিনি ৮০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দীর্ঘ এই পথচলায় নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও খলচরিত্রেই দর্শকদের কাছে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

পর্দায় ভয়ংকর ও কঠোর চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে রিনা খান অত্যন্ত সহজ-সরল ও আন্তরিক স্বভাবের একজন মানুষ।

বর্তমানে সিনেমাতে কম কাজ থাকলেও থেমে নেই তার পথচলা। নিয়মিত নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন এই গুণী অভিনেত্রী।

অন্যান্য খবর

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়। ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর […]

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৭

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দলটির মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে।

এর মধ্য দিয়ে রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের সম্ভাব্য প্রার্থী সামনে আনল জামায়াতে ইসলামী।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৬২

নিউজ ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭