সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য খবর

মির্জাগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জুয়েল সাধারণ সম্পাদক

মির্জাগঞ্জ, পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জ প্রেসক্লাবের ২০২৫-২৬ সালের দুই বছর মেয়াদে কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে প্রেসক্লাব কক্ষে প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশন গোলাম ফারুক মুন্সি (দৈনিক কালের কন্ঠ) এ কমিটি ঘোষণা করেন। ঐতিহ্যবাহী এ প্রেস ক্লাবটি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়। দৈনিক দিনকাল এর উপজেলা প্রতিনিধি মোঃ কামরুজ্জামান জুয়েল মুন্সিকে সভাপতি […]

প্রতিনিধি ডেস্ক

২১ ফেব্রুয়ারী ২০২৫, ১৪:০৪

মির্জাগঞ্জ, পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর মির্জাগঞ্জ প্রেসক্লাবের ২০২৫-২৬ সালের দুই বছর মেয়াদে কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে প্রেসক্লাব কক্ষে

প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশন গোলাম ফারুক মুন্সি (দৈনিক কালের কন্ঠ) এ কমিটি ঘোষণা করেন। ঐতিহ্যবাহী এ প্রেস ক্লাবটি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।

দৈনিক দিনকাল এর উপজেলা প্রতিনিধি মোঃ কামরুজ্জামান জুয়েল মুন্সিকে সভাপতি এবং দৈনিক আমার দেশ এর উপজেলা প্রতিনিধি মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি উত্তম গোলদার (দৈনিক নয়া দিগন্ত), সহ-সভাপতি কামরুজ্জামান বাঁধন (দৈনিক আমার সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ হোসেন (দৈনিক মানবজমিন), আতিকুর রহমান লিপন (দৈনিক বিজনেস বাংলাদেশ), কোষাধ্যক্ষ অমিতাভ দাস অপু (দৈনিক যায়যায়দিন), দপ্তর সম্পাদক মোঃ সুমন কাজী (দৈনিক সময়ের আলো), প্রচার সম্পাদক মোঃ সিয়াম রহমান হিমেল

(দৈনিক নয়া শতাব্দী), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ (দৈনিক মানবকণ্ঠ), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বায়েজীদ হাসান (দৈনিক খোলা কাগজ), কার্যনির্বাহী সদস্যরা হলেন মোঃ ইলিয়াস আলী (দৈনিক কালবেলা),মীর মাসুম বিল্লাহ (দৈনিক সকালের সময়), রেজাউল করিম (দৈনিক বর্তমান), মোঃ শাকির আলম (দৈনিক স্বদেশ প্রতিদিন), মোঃ সাইফুল ইসলাম সুলতান (দৈনিক আমার বার্তা), মোঃ নাঈম ইসলাম (দৈনিক সমাজ দর্পণ), মাসুম বিল্লাহ প্রিন্স (দৈনিক স্বদেশ বিচিত্রা)।

অন্যান্য খবর

জীবনের প্রথম সিনেমায় মাত্র ৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রী রিনা খান

আনোয়ার আরমান : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি। সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান। অভিনেত্রী রিনা খান […]

নিউজ ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ১৭:৪৫

আনোয়ার আরমান :

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি।

সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান।

অভিনেত্রী রিনা খান জানান, ১৯৮২ সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্ত পরিচালিত ‘সোহাগ মিলন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার যাত্রা শুরু হয়। জীবনের প্রথম চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র পাঁচ হাজার টাকা। সেই পাঁচ হাজার টাকা দিয়েই শুরু হয়েছিল তার দীর্ঘ অভিনয় জীবনের পথচলা।

রিনা খানের দাবি, এখন পর্যন্ত তিনি ৮০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দীর্ঘ এই পথচলায় নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও খলচরিত্রেই দর্শকদের কাছে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

পর্দায় ভয়ংকর ও কঠোর চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে রিনা খান অত্যন্ত সহজ-সরল ও আন্তরিক স্বভাবের একজন মানুষ।

বর্তমানে সিনেমাতে কম কাজ থাকলেও থেমে নেই তার পথচলা। নিয়মিত নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন এই গুণী অভিনেত্রী।

অন্যান্য খবর

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়। ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর […]

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৭

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দলটির মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে।

এর মধ্য দিয়ে রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের সম্ভাব্য প্রার্থী সামনে আনল জামায়াতে ইসলামী।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৮৭

নিউজ ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭