রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

খেলা

বিকেএসপি কাপ টেবিল-টেনিস টুর্নামেন্ট-২০২৫ এ রানার্সআপ যবিপ্রবি

মেহেদী হাসান যবিপ্রবি প্রতিনিধি : বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) খুলনা শাখা কর্তৃক আয়োজিত বিকেএসপি কাপ টেবিল টেনিস টুর্নামেন্ট-২০২৫ এ সিঙ্গেল ইভেন্টে রানার্সআপ হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) টিম।  মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় খুলনায় ঢাকা বিকেএসপি বনাম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। মোট পাঁচ সেটের খেলায় ৩-২ […]

নিউজ ডেস্ক

১১ ফেব্রুয়ারী ২০২৫, ২২:৫৪

মেহেদী হাসান যবিপ্রবি প্রতিনিধি :

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) খুলনা শাখা কর্তৃক আয়োজিত বিকেএসপি কাপ টেবিল টেনিস টুর্নামেন্ট-২০২৫ এ সিঙ্গেল ইভেন্টে রানার্সআপ হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) টিম। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় খুলনায় ঢাকা বিকেএসপি বনাম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। মোট পাঁচ সেটের খেলায় ৩-২ ব্যাবধানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রার্নাসআপ হয়।

টেবিল-টেনিস টুর্নামেন্ট-২০২৫ এ যবিপ্রবি থেকে অংশগ্রহণকারী শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমরুল কায়েস ইমন বলেন, রানার্সআপ হতে পেরে ভালো লাগছে তবে চ্যাম্পিয়ন হতে পারলে আরও ভালো লাগতো। আগামীতে চ্যাম্পিয়ন হবো ইনশাআল্লাহ। 

উক্ত টুর্নামেন্টে যবিপ্রবির কোচ ও ম্যানেজারের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের ফিজিক্যাল ইন্সট্রাক্টর মোঃ রাকিব রায়হান বলেন, ফাইনাল ম্যাচটা অনেক প্রতিদ্বন্দ্বিতপূর্ণ ছিল কিন্তু প্রতিপক্ষ দল স্বাগতিক হওয়ায় ওরা কিছু সুবিধা পেয়েছে।আমাদের ছেলে মেয়েরা অনেক ভালো খেলেছে এজন্য তাদেরকে অভিনন্দন। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় থেকে যদি এরকম আরও সুযোগ পায় আমরা আমাদের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব।

খেলা

সাংবাদিকরা ব্রাজিলের ফুটবলারদের অসুস্থ করে ফেলছে: নেইমার

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র আবারও দেশটির সংবাদমাধ্যমের কঠোর সমালোচনা করেছেন। তার অভিযোগ, ভিত্তিহীন সংবাদ ও গুজব ছড়িয়ে সাংবাদিকরা খেলোয়াড়দের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছেন। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় নেইমার জুনিয়র প্রজেক্ট ইনস্টিটিউটের ষষ্ঠ বার্ষিক নিলাম অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। গত কয়েক সপ্তাহ ধরেই ব্রাজিলের গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ নেইমার। বিশ্বকাপ থেকে ফেরার পর […]

সাংবাদিকরা ব্রাজিলের ফুটবলারদের অসুস্থ করে ফেলছে: নেইমার

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট

০৪ আগস্ট ২০২৬, ১৩:১৩

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র আবারও দেশটির সংবাদমাধ্যমের কঠোর সমালোচনা করেছেন। তার অভিযোগ, ভিত্তিহীন সংবাদ ও গুজব ছড়িয়ে সাংবাদিকরা খেলোয়াড়দের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছেন।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় নেইমার জুনিয়র প্রজেক্ট ইনস্টিটিউটের ষষ্ঠ বার্ষিক নিলাম অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

গত কয়েক সপ্তাহ ধরেই ব্রাজিলের গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ নেইমার। বিশ্বকাপ থেকে ফেরার পর তাকে নিয়ে ক্যাসিনোতে যাওয়ার খবর প্রকাশ এবং পরে সান্তোসে ফেরার পর ড্রেসিংরুমের বিভিন্ন ঘটনা গণমাধ্যমে আসার পর থেকেই এই অসন্তোষ আরও বেড়েছে।

তবে এসব খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন নেইমার। তিনি দাবি করেন, সান্তোসের ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ভালো এবং প্রচারিত অনেক খবরই বাস্তবতার সঙ্গে মেলে না।

অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশে নেইমার বলেন, ‘আমার মনে হয় ব্রাজিলের একটি বড় অংশের সংবাদমাধ্যম ফুটবলারদের অসুস্থ করে ফেলছে। এটা এমন একটি পেশা, যা সবচেয়ে বেশি পরিচিত, আবার সবচেয়ে বেশি আক্রমণেরও শিকার। তাই কী প্রকাশ করা হচ্ছে, সে বিষয়ে আরও দায়িত্বশীল হওয়া উচিত। বেশিরভাগ ক্ষেত্রেই যা প্রকাশ করা হয়, তা সত্য নয়। এতে খেলোয়াড়, তাদের পরিবার, ভক্ত এবং ক্যারিয়ার—সবকিছুর ওপর নেতিবাচক প্রভাব পড়ে।’

তিনি আরও বলেন, ‘আমি শুধু অনুরোধ করব, বানানো বা যাচাই না করা তথ্য প্রকাশের আগে আরও সতর্ক থাকুন। কারণ এভাবে চলতে থাকলে অনেক ফুটবলার মানসিকভাবে ভেঙে পড়বে।’

খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে নেইমার বলেন, ‘একজন পেশাদার ফুটবলারের মানসিক শক্তি থাকা প্রয়োজন। আমার নিজের মানসিকতা হয়তো অনেক দৃঢ়, কিন্তু সবার ক্ষেত্রে তা এক নয়। কেউ বেশি আঘাত পায়, কেউ কম। তাই হাতে মাইক্রোফোন থাকলেই যা খুশি বলা ঠিক নয়। পরদিন যদি সেই খবর মিথ্যা প্রমাণিত হয়, তখন আর কেউ সেটি সংশোধনও করে না। এ ধরনের আচরণ একসময় সীমা ছাড়িয়ে যায়।’

সম্প্রতি নেইমারকে ঘিরে প্রকাশিত একাধিক প্রতিবেদনের প্রেক্ষাপটেই তার এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

খেলা

আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান

নিজের দেশে ফেরা এবং তারকাখ্যাতি (স্টারডম) নিয়ে সম্প্রতি এমন একটি বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও রাজনীতিবিদ সাকিব আল হাসান। সম্প্রতি গণমাধ্যম ক্রিকফ্রেঞ্জির (Cricfrenzy) সাথে এক সাক্ষাৎকারে দেশে ফেরার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এই বক্তব্য দেন। সাকিব আল হাসান মনে করেন, তিনি দেশে ফিরলে ভক্ত-সমর্থকদের মাঝে যে অভূতপূর্ব আলোড়ন তৈরি হবে, তাতে ঢাকা […]

আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ জুলাই ২০২৬, ১৯:৪৯

নিজের দেশে ফেরা এবং তারকাখ্যাতি (স্টারডম) নিয়ে সম্প্রতি এমন একটি বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও রাজনীতিবিদ সাকিব আল হাসান।

সম্প্রতি গণমাধ্যম ক্রিকফ্রেঞ্জির (Cricfrenzy) সাথে এক সাক্ষাৎকারে দেশে ফেরার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এই বক্তব্য দেন।

সাকিব আল হাসান মনে করেন, তিনি দেশে ফিরলে ভক্ত-সমর্থকদের মাঝে যে অভূতপূর্ব আলোড়ন তৈরি হবে, তাতে ঢাকা শহর থমকে বা অচল হয়ে যেতে পারে। তার মতে, এই বিশাল জনসমাগম বা গণরিয়েকশনের ভয়েই অনেকে তাকে দেশে ফিরতে দিতে চাচ্ছেন না।

বর্তমানে তিনি আশাবাদী যে খুব দ্রুতই (হতে পারে আগামী মাসগুলোতে) পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি দেশে ফিরবেন, আদালতে মামলার আইনি লড়াই লড়বেন এবং বাংলাদেশ দলের জার্সি গায়ে মাঠ থেকে সম্মানজনক বিদায় নেবেন।

খেলা

পূবাইলে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের ম্যাচে জয় আর্জেন্টিনার

গাজীপুরের পূবাইলে স্থানীয় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের নিয়ে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিল সমর্থক দলকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা সমর্থক দল।

নিউজ ডেস্ক

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩

মো. আতেফ ভূঁইয়া, গাজীপুর সদর প্রতিনিধি

গাজীপুর মহানগরের পূবাইলে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের স্থানীয় সমর্থকদের নিয়ে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ব্রাজিল সমর্থক দলকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা সমর্থক দল।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় পূবাইল থানার মাজুখান পশ্চিমপাড়া এলাকার মাজুখান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। স্থানীয় যুবকদের উদ্যোগে আয়োজিত খেলাকে কেন্দ্র করে মাঠ ও আশপাশে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবাইল থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো. মনসুর আলী। মাজুখান সততা বেকারির স্বত্বাধিকারী মো. আজহার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক সদস্য মো. শাহিন সিকদার।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি মো. রবিউল আলম, সাধারণ সম্পাদক ফয়সাল ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক আবু সাঈদ চৌধুরী ও প্রচার সম্পাদক আসিফ রায়হান। এ ছাড়া মাজুখান বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সহসভাপতি মো. রফিক মিয়া উপস্থিত ছিলেন।

ম্যাচে ধারাভাষ্য ও উপস্থাপনার দায়িত্ব পালন করেন আব্দুল্লাহ আল-হাতেম। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পূবাইল সাংবাদিক ক্লাবের কোষাধ্যক্ষ মো. জাহিদ হাসান প্রভাস। ব্যবস্থাপনায় ছিলেন ৪০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মুন্না খান সাব্বির।

প্রধান অতিথির বক্তব্যে হাজী মো. মনসুর আলী বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত করা প্রয়োজন। খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন শক্তিশালী করে।

আয়োজকদের ভাষ্য, স্থানীয় তরুণদের খেলাধুলায় আগ্রহী করা এবং আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে সৌহার্দ্য বাড়ানোর উদ্দেশ্যে এ প্রীতি ম্যাচ আয়োজন করা হয়।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল পূবাইল সাংবাদিক ক্লাব।